গদ্যাংশটির বিষয় কী ?
- (1) ‘হ্যামলেট’ নাটকের বিশেষ প্রাসঙ্গিকতা
- (2) ‘হ্যামলেট’ নাটকের নির্বিশেষ প্রাসঙ্গিকতা
- (3) ‘হ্যামলেট’ নাটকের শৈল্পিক প্রভাব
- (4) ‘হ্যামলেট’ নাটকের ঐতিহাসিক প্রভাব
You are reading the question paper with answers. This is not the timed test: no clock is running and nothing is being scored.
Go to the timed test →নির্দেশ : নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (91 থেকে 99 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন :
আমরা যেভাবে শেক্সপীয়রের ‘হ্যামলেট’কে পাই তা ১৬০১-এর । তবে প্রায় একই রকমভাবে, সামান্য কিছু বাদ দেওয়া অবস্থায় নাটকটির অভিনয় ১৬০০ তে হয়েছিল । ১৫৯৯-এর শেষ দিকেও হতে পারে । আজ চারশ বছর পরে, ইংলণ্ড থেকে ভৌগোলিকভাবে অনেক দূরে পশ্চিমবঙ্গ নামধেয় একটি প্রদেশ-রাজ্যের সাধারণ মধ্যবিত্ত এক বাঙ্গালীর কাছে এ নাটকের কোন প্রাসঙ্গিকতা আছে কি ? শিল্পের কারণের কথা বলছি না, যদিও একজন ইংরেজ কবি এলিয়টের কাছে নাটকটি শৈল্পিকভাবে ব্যর্থ বলেই প্রতিভাত হয়েছিল । বাঙ্গালীদের শেক্সপীয়র পাঠ আজকের নয়, ঔপনিবেশিক উত্তরাধিকারই বলা চলে । আগেকার দিনের সাম্রাজ্যবাদ, এখনকার নতুন সাম্রাজ্যবাদ বিশ্বায়নের মত এত নিশ্ছিদ্র ছিল না–হয়তো প্রযুক্তি, তথ্য-প্রযুক্তির এই ভয়াবহ বিকাশ না থাকায় অনেক ফাঁক-ফোকর থেকে যেত । ঐ ফাঁক দিয়ে ঔপনিবেশিক বাস্তবেও আলো আসত, ব্রিটিশরা নিজেদের স্বার্থে যে ধর্ম-সম্পর্কহীন শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন তাতে ঐ আলো প্রতিফলিত হতো । সেই আলোরই একটি উদ্ভাস শেক্সপীয়র । আর যে রাজনৈতিক ও নৈতিক শৃঙ্খলে ঔপনিবেশিক সাহিত্য পাঠ ও শিক্ষাকে বাঁধবার চেষ্টা শাসকেরা করেছিলেন, শেক্সপীয়রের নাটক তার বাইরে টেনে নিয়ে যায় বার বার । আমাদের পশ্চিম-কেন্দ্রিক সাহিত্যপাঠ তত্ত্বকথায় অবশ্যই শেক্সপীয়র পাঠ খণ্ডিত হয়েছে । একথা ঠিক ব্যার্সল, জোন্স উইলসন বাইট বা এলিয়ট, ফ্রান্সিস ফার্গুসন, ডোভার উইলসন বা আরও অনেকের ‘হ্যামলেট’ পাঠে নিশ্চয়ই আমরা উপকৃত । কতদিক থেকে শেক্সপীয়রের এই নাটককে দেখা যায়, সেটাও এসব আলোচনায় স্পষ্ট । কিন্তু ঐ আলোচনার সংযোগে আমাদের শেক্সপীয়র, আমাদের হ্যামলেটকে কি পেয়েছি ? থিয়েটারে হ্যামলেটের নানা ভাষ্য চলচ্চিত্রেও । কিন্তু এই যুগসন্ধির চরিত্রটি আমাদের মনন, আবেগ, আমাদের জিজ্ঞাসায়, আমাদের চতুর্দিকের বাস্তবের মধ্যে কি এসেছে ? যেমন করে প্রত্যক্ষত: মেট্রোপলিটার্ণ সংস্কৃতি তার ব্যবহার, তত্ত্ব ও মানসিকতার কর্তৃত্বে দূর অঞ্চলকে ঔপনিবেশিক যুগে নিয়ন্ত্রিত করতো, আজও হয়তো অন্তরালে, পরোক্ষে তেমন করেই করে থাকে । আমাদের সাহিত্যপাঠের ক্ষেত্রেও তাই সত্য । তাই তো যে ঔপন্যাসিক বাংলা উপন্যাসে দেশীয় উপন্যাসায়নের প্রধান প্রবক্তা, তিনি বলে ফেলেন তত্ত্বের কোন দেশ-কাল নেই । তত্ত্ব যেন স্বয়ম্ভূ । হ্যামলেটের এই চতুর্শতবার্ষিকীতে এ নাটককে আমাদের ভাষ্যে নিতে হয় । এ কাজ তিনিই পারেন যিনি শেক্সপীয়র-অভিজ্ঞ, এই মহানাট্যকারের পশ্চিমী ব্যাখ্যার সঙ্গে পরিচিত । আমাদের মত সাধারণ পাঠকের পক্ষে, এ কাজ প্রায় অসম্ভব । আমরা শুধু এটুকুই বলতে পারি, চারশ বছর আগেকার পাঠকের মধ্যে কি খুঁজে পাই আমাদের বাস্তবকে, এই দুঃস্থ তৃতীয় বিশ্বেরই সংলাপ যেন ধ্বনিত এই নাটকে । তত্ত্বের কাছে শিল্পের জিত বোধহয় এখানেই, দেশ-কাল পেরিয়ে সে আসতে পারে অনেক কাছাকাছি । শিল্পের নির্মাণের, রহস্যের এই প্রতীকী তাৎপর্যই তো তাকে অনন্য করেছে ।
গদ্যাংশটির বিষয় কী ?
পুরোনো সাম্রাজ্যবাদ নিশ্ছিদ্র ছিল না এবং সেই ছিদ্রগুলি ছিল তৃতীয় বিশ্বের পক্ষে
লেখকের মতে বিশ্বায়ন ঔপনিবেশিক শাসনব্যবস্থার চেয়ে
আমাদের শেক্সপীয়র পাঠ খণ্ডিত হয়েছে । কারণ–
A. আমাদের পশ্চিম-কেন্দ্রিক তত্ত্ব-নির্ভরতা ।
B. আমাদের ধর্ম-নিরপেক্ষ শিক্ষাব্যবস্থা ।
গদ্যাংশের উপসংহার পর্বে লেখক কী জানাতে চেয়েছেন ?
পশ্চিমী তাত্ত্বিকদের ‘হ্যামলেট’-বিষয়ক লেখাগুলি আমাদের পড়া দরকার । কারণ–
A. এগুলি আমাদের নাটকটিকে নানা দিক থেকে দেখার সুযোগ করে দেয় ।
B. এগুলি আমাদের নাটকটিকে নিজেদের মতো করে দেখার সুযোগ করে দেয় ।
লেখক এই রচনায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন
‘.... দেশীয় উপন্যাসায়নের প্রধান প্রবক্তা ... ।’
নীচের কোনটি ‘প্রবক্তা’ শব্দের অর্থ নয় ?
গদ্যাংশের প্রথম পঙ্ক্তিটি (‘আমরা যেভাবে .... ১৬০১-এর ।’) কোন্ বাক্যের দৃষ্টান্ত ?
নির্দেশ : নিম্নোদ্ধৃত কবিতাটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন :
হারিয়ে গেলে মা গো আমার, আলোর সরোবর ।
বুক আঁধারে মুখ ডুবিয়ে কাঁদুক এখন ঘর–
ভাঙুক এবার কোটি কণ্ঠ, করুণ অবসাদ
ঝরুক যতই চোখে মুখে শীতল নদীর হাত
রাখবে না কেউ । তুমি তো আজ সুদূর, ব্যবধান
বিশাল আকাশ । পুড়ছে ঘরে প্রভাতবেলার গান ।
তোমার কোলে মাথা রেখে শোলোক শোনা মন
পাড়ি দিত গহন সাগর, ভালবাসার ধন
আলোর মালা স্বপ্ন চোখে । আলোর অন্বেষণ
তোমার চোখেই দেখেছিলাম : আকুল প্রস্রবণ
তোমার আলোয় পথ ভেঙেছে অন্ধকারের পাড়–
এরই মধ্যে আলোর ভাসান ! অপার অন্ধকার
আমি তোমার আলোয় মা গো, অবিশ্বাসী স্বর
কেঁদে উঠল; তোমার আলোয় আমার কৃপণ ঘর
শরিক হতে পারল না আর । রাতের মোহনায়
দিনের আলো ডুব দিল ওই । প্রবল অনীহায়
বইছে হাওয়া এলোমেলো, ভাঙছে বুঝি ঘর ।
কবিতাটিতে মূলত কী প্রকাশ পেয়েছে ?
“আলোর অন্বেষণ তোমার চোখেই দেখেছিলাম”-এর সর্বাধিক গ্রহণযোগ্য অর্থ
“তুমি তো আজ সুদূর, ব্যবধান বিশাল আকাশ ।” কবি এবং তাঁর মায়ের মধ্যে আকাশপ্রমাণ দূরত্ব সৃষ্টি করেছে
“ভাঙছে বুঝি ঘর ।” এখানে ‘ঘর’ শব্দটির উদ্দিষ্ট অর্থ
“এরই মধ্যে আলোর ভাসান !” অর্থাৎ
কবিতাটি স্বরবৃত্ত ছন্দে রচিত । এর প্রতিটি পঙ্ক্তি বা চরণের শেষে আছে একটি করে অপূর্ণ পর্ব । সেই অপূর্ণ পর্বগুলি
নীচের কোন্ মন্তব্যটি ভাষা শিখন সম্পর্কে সঠিক ?
কান্না, কুয়িং ও ব্যাব্লিং–এসব দৃষ্টান্তই ভাষা শিখনের ______ স্তর ।
গর্বিত ক্লাসরুমে তার বন্ধুদের সঙ্গে হিন্দিতে কথা বলছিল । কিন্তু শিক্ষক ডাকতেই সে ইংরেজিতে উত্তর দিল । এটি একটি _____-এর দৃষ্টান্ত ।
নীচের কোন্ পরিভাষাটি ভাইগোট্স্কির সমাজ-সাংস্কৃতিক তত্ত্বের সঙ্গে সম্পর্কিত নয় ?
সব পাঠ্যক্রম (syllabus) শিখন-ফলের (learning outcome) কথা বলে । অর্থাৎ পাঠ্যক্রম বলে
টেলিফোন যোগাযোগ তালিকা থেকে একটি ফোন নম্বর খোঁজা _____-এর উদাহরণ ।
শিশুদের নতুন শব্দের অর্থ মুখস্থ করানোর বদলে প্রসঙ্গের প্রেক্ষিতে সেটির অর্থ বোঝালে
লেখক নিজেই যখন একটি চরিত্র হিসেবে (অথবা চরিত্র না হয়েও) কোনো গল্প বর্ণনা করেন তখন সেই লিখনের ধরনটিকে বলা হয়
আপনি আপনার ক্লাসের সর্বাধিক শিক্ষার্থীর অংশগ্রহণকে নিশ্চিত করতে চান । এর জন্য আপনি কোন্ পদ্ধতিটি অনুসরণ করবেন ?
শোনার সময় একজন শ্রোতা বিস্তারিত খুঁটিনাটি শোনার ভিত্তিতে সমগোত্রীয় জিনিসগুলি এবং বাক্যের শব্দবিন্যাস-ক্রমটি শনাক্ত করে । শ্রবণের এই প্রক্রিয়াটি হচ্ছে
ছোটোগল্প পড়ার সময় নীচের কোনটি ‘পঠনকালীন কার্য’ (‘the while reading activity’) হিসেবে গণ্য হবে ?
ক্লাসে আপনি কোনো প্রশ্ন জিজ্ঞেস না করে শিক্ষার্থীদের একটা ছোটো পাঠ (text) পড়তে দিলেন এবং সেটার উপর তাদেরই প্রশ্ন তৈরি করতে বললেন । এখানে আপনার উদ্দেশ্য
ভাষাগত মূল্যায়নের লক্ষ্য _____ পরিমাপ করা ।
শিক্ষণ সহায়ক উপকরণ (teaching aids) ব্যবহারের উদ্দেশ্য
আপনার এক ছাত্র/ছাত্রী তার পছন্দ মতো একটি বই তুলে নিল । তারপর সেই বইয়ের গল্পটিকে ছবি অথবা আকার-ইঙ্গিতের সাহায্যে নিজের মতো করে পুনর্ব্যক্ত করল । এটি স্পষ্টত কীসের লক্ষণ ?
নির্দেশ : নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (121 থেকে 128 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন :
টাইপিস্ট টাইপ করতে-করতে বলে, “আপনার সঙ্গে আপনার সম্পত্তির বিশদ বিবরণ আছে তো ?”
–“বিশদ বিবরণ মানে ?”
–“বিশদ বিবরণ মানে আপনার ঠিক কত একর জমি ছিল, কটা বাড়ি ছিল তার বিশদ বিবরণ । মোট কতটা জমি ছিল তার আনুমানিক দামই-বা কত । তারপর ধরুন, সে জমি কি সরাসরি কেনা না ইজারা নেয়া ? যদি কেনা হয় তাহলে তা কত টাকায় কেনা ? আর তার প্রমাণে আপনার কাছে কি কোনো দলিল বা অফিসারের কোনো রসিদ আছে ? আর এই গোটা জমির দামই-বা কত ? এই সমস্ত কিছুরই বিশদ বিবরণ প্রয়োজন ।”
জোড়মল একেবারে হতবাক হয়ে গেলেন । কারণ এই গোটা জিনিশটাই তার কাছে ছিল একদম নতুন । তিনি ভাবলেন যে, সত্যি আমি তো এসব কিছুই আনিনি । মানিকমল বলেছিল, আমি যা বলব অফিসার তাই লিখে নেবে, আর এখানে তো ..... । যাই হোক আমি একজন সিন্ধি এটাই কি যথেষ্ট প্রমাণ নয় ?
জোড়মলকে চিন্তায় আচ্ছন্ন দেখে টাইপিস্ট আবার জিজ্ঞেস করল যে, “আপনি ঠিক কতটা সম্পত্তি পাকিস্তানে ফেলে এসেছেন ? মোট কটা বাড়ি আর আপনার অন্য সম্পত্তির পরিমাণই-বা কত ?”
এই প্রশ্নের এমন প্রতিক্রিয়া হল জোড়মলের, যে যেনবা তিনি হঠাৎ স্বপ্ন ভেঙে জেগে উঠলেন, আর বললেন, “ভাই, এটা এভাবেও বলা যায় যে .... আপনি কিন্তু আমায় গোল পাকিয়ে দিয়েছেন । আচ্ছা ঠিক আছে, লিখুন জোড়মল, ওয়াসিমলের ছেলে, পদবী নাগদেব । আমি আমার গোটা সিন্ধ, পাকিস্তানে ফেলে এসেছি । আর এখানে আমি দাবি জানাচ্ছি সেই সিন্ধের এবং এর পুরোটাই আমার প্রাপ্য । আর এই দাবির স্বপক্ষে প্রমাণ হল এই যে জোড়মল একজন সিন্ধি, তার ভাষা সিন্ধি, তার চলবেলা সিন্ধি ।”
–“কিন্তু এটা আমি কীভাবে লিখব ? এর কতটা আপনার ?”
–“সিন্ধ-এ আমি কতটা ফেলে এসেছি ? আমি কতটা রেখে এসেছি সিন্ধ ? আমি আমার সিন্ধ ফেলে এসেছি । আর যদি তা আমার না হয় তাহলে তা কার ? আমরা সিন্ধিরা সমস্ত সুবিধা ছেড়ে এখানে এসেছি আর তাও আপনি ভাবছেন যে আমার সিন্ধের কথা কিছু মনে নেই ? আমি তার কথা ভুলে গেছি ? আপনি যদি তা ভেবে থাকেন তাহলে আপনি ভুল করছেন স্যার । এটা কখনোই হয় না । কারণ আমার শরীরের প্রতিটি অংশ সিন্ধ-এর স্মৃতিতে ভরা । আমি একজন সিন্ধি । সিন্ধ আমার দেশ । কাজেই আমার তা দাবি করার অধিকার আছে । আমরা শুনেছি পাঞ্জাবিরা পাঞ্জাব পেয়েছে, বাঙালিরা বাংলা । তাহলে আমরা কি এমন দোষ করেছি যে আমরা আমাদের সিন্ধের অধিকার থেকে বঞ্চিত হব ?” জোড়মল ক্রমশই আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন ।
যারা বসেছিল জোড়মলের কথায় তারা সকলেই হাসতে শুরু করেছিল, এমনকি অফিসারটিও মুচকি-মুচকি হাসছিলেন ।
গদ্যাংশটি কোন্ সাহিত্য শাখার (genre বা সংরূপ) দৃষ্টান্ত ?
রচনাটির বিষয়বস্তু কী ?
টাইপিস্টের জিজ্ঞাসাবাদের মাধ্যমে লেখক সরকারি ব্যবস্থার কোন্ দিকটিকে প্রকাশ করতে চেয়েছেন ?
“জোড়মল একেবারে হতবাক হয়ে গেলেন ।” কারণ
A. সিন্ধ প্রদেশে তাঁর সত্যি সত্যি কোনো জমি বাড়ি ছিল না ।
B. এখানে তাঁর সব সম্পত্তির প্রমাণ দাখিল করতে হবে জানা ছিল না ।
“... আমি দাবি জানাচ্ছি সেই সিন্ধের এবং এর পুরোটাই আমার প্রাপ্য ।” উক্তিটির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে জোড়মলের
“আমরা শুনেছি পাঞ্জাবিরা পাঞ্জাব পেয়েছে, বাঙালিরা বাংলা ।”–জোড়মলের এই কথা তাঁর কোন্ মানসিকতার পরিচয় দেয় ?
“এই সমস্ত কিছুরই বিশদ বিবরণ প্রয়োজন ।” ‘বিশদ’ পদটি বিশেষণ । এর বিশেষ্য রূপ কোনটি ?
‘উদ্বাস্তু’ পদটি কোন্ সমাসের দৃষ্টান্ত ?
নির্দেশ : নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (129 থেকে 135 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন :
কৈলাশচন্দ্র বসু নামে হিন্দু কলেজের একজন শিক্ষক খ্রিষ্ট ধর্ম গ্রহণ করলেন । অমনি কলেজের অভিভাবক সভার হিন্দু সদস্যরা রুষ্ট হয়ে বললেন, কৈলাশচন্দ্রকে চাকরি থেকে অপসারিত করতে হবে । বীট্ন বিস্মিত হলেন । ধর্মান্তরিত হওয়াই কি একজন শিক্ষকের অযোগ্যতার পরিচায়ক ? কলেজে তো অনেক ইওরোপীয় শিক্ষক রয়েছেন, যাঁরা ধর্মে খ্রিষ্টান, তাহলে একজন বাঙালি যদি খ্রিষ্টান হয়, তবে সে কেন শিক্ষকতা করতে পারবে না ? হিন্দু সদস্যরা উত্তরে বললেন, এতে ছাত্রদের সামনে একটি খারাপ দৃষ্টান্ত স্থাপিত হবে । বীট্ন নতুন এসেছেন, সব কিছু ভালো করে বুঝে উঠবার আগেই কৈলাশচন্দ্র বসু অপসারিত হয়ে গেলেন ।
কিছুদিন বাদে গুরুচরণ সিংহ নামে একটি ছাত্র খ্রিষ্টান হল । দেশে খ্রিষ্টান হবার ধুম পড়ে গেছে, ইংরেজি শিক্ষায় আলোকপ্রাপ্ত যুবকদের ধারণা, খ্রিষ্ট ধর্ম গ্রহণ করলেই তারা রাজার জাতে উন্নীত হবে ।
হিন্দু কলেজের নিয়ম অনুযায়ী গুরুচরণ সিংহ আর ছাত্র থাকতে পারবে না সেখানে । হিন্দু ছাড়া কারুর পাঠের অধিকার নেই সেখানে । কয়েক বছর আগে রাজনারায়ণ দত্তের পুত্র মধুসূদনও খ্রিষ্টান হবার পর এই কলেজ ছাড়তে বাধ্য হয়েছিল । কিন্তু এবার বীট্ন দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানালেন ।
হিন্দু কলেজ পুরোপুরি সরকারের এক্তিয়ারে নয় । কয়েক বছর ধরে ইংরেজ সরকার এই কলেজকে কিছু আর্থিক সাহায্য করছেন কিন্তু কলেজটি স্থাপিত হয়েছিল বেসরকারি উদ্যোগে এবং গণ্যমান্য ব্যক্তিদের দানে । সেই সব ব্যক্তিরা কিংবা তাঁদের পারিবারিক প্রতিনিধিরা এখনো রয়েছেন কলেজ পরিচালনা সংস্থার সদস্য । তাঁদের নেতৃত্ব দেন রাজা রাধাকান্ত দেব, রক্ষণশীলতার প্রধান ও সুদৃঢ়তম দুর্গটি তিনিই রক্ষা করে চলেছেন ।
হিন্দু সদস্যরা ভাবলেন, পাদ্রিদের মতন বীট্নও বুঝি এদেশে খ্রিষ্ট ধর্মের বন্যা বইয়ে দিতে চান । সুতরাং রাধাকান্ত দেব প্রমুখ দৃঢ় প্রতিরোধে নামলেন । যদিও বীট্ন ধর্ম বিষয়ে খুব উৎসাহী নন, অখ্রিষ্টান মাত্রই নরকে পতিত হবে, এমন বিশ্বাস তাঁর নেই, ধর্ম গ্রহণ বা বর্জনকে তিনি মানুষের ব্যক্তিগত রুচি হিসেবেই গ্রহণ করেন । শুধু হিন্দুরাই ছাত্র হবার অধিকারী, হিন্দু কলেজের এই মূল নিয়মটিকেই তিনি বর্জন করতে চান । তিনি প্রতিপক্ষের সামনে দৃষ্টান্ত তুলে ধরলেন । হুগলীর কলেজ কিংবা প্রিন্স গোলাম মহম্মদ প্রতিষ্ঠিত রসাপাগলা গ্রামের ইংরেজি স্কুলে তো খ্রিষ্টান, মুসলমান ও হিন্দু ছাত্ররা একসঙ্গে পাঠ নেয়! সে সব স্থলে তো কোনো বৈষম্য নেই ।
গদ্যাংশটির উপস্থাপনাশৈলী এটিকে কোন্ শ্রেণির রচনা হিসেবে প্রতিষ্ঠিত করে ?
গদ্যাংশটিতে নির্দিষ্টভাবে ক’টি শিক্ষা প্রতিষ্ঠানের উল্লেখ করা হয়েছে ?
বীট্ন না চাইলেও শিক্ষক কৈলাশচন্দ্র বসু এবং ছাত্র গুরুচরণ সিংহকে হিন্দু কলেজ ছাড়তে হয়েছিল । কারণ :
A. কলেজটি পুরোপুরি সরকারের এক্তিয়ারে ছিল না ।
B. কলেজ পরিচালন সংস্থার হিন্দু সদস্যদের নেতৃত্বে ছিলেন রাজা রাধাকান্ত দেব।
বীট্ন কী চাইতেন ?
কোন্ মন্তব্যটি সঠিক ?
“দেশে খ্রিষ্টান হবার ধুম পড়ে গেছে, ...।” সাধারণত এর মূলে ছিল
কোন্ দুটি পদ একই শ্রেণিভুক্ত (বিশেষ্য/বিশেষণ) ?
লিখনের বিভিন্ন পর্যায়ের মাধ্যমে লিখন শিখন _____ হিসেবে পরিচিত ।
শিক্ষার্থীর যোগাযোগমূলক দক্ষতা মূল্যায়নের জন্য কোন্ মূল্যায়নমূলক কার্যটি সবচেয়ে উপযোগী ?
চম্স্কির বক্তব্য অনুযায়ী, ভাষা বিকাশের জন্য মানব প্রজাতির মধ্যে নিহিত থাকে একটি
গোড়া থেকেই বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে বহুভাষিক পদ্ধতিটি খুবই সুফলদায়ক । কারণ পদ্ধতিটির প্রয়োগ যে কুফল থেকে রক্ষা করে, তা হল
নতুন কোনো পাঠ শুরু করার আগে আপনি শিক্ষার্থীদের একটি মজার কাজে নিয়োগ করলেন । আপনি এটা করলেন
একটি শিখন-তত্ত্ব হিসেবে ‘গঠনবাদ’ (constructivism) মনে করে যে
কখনো কখনো মানুষ একই বাক্যে বিভিন্ন ভাষার উপাদান মিশিয়ে ফেলে । এটি _____ এর দৃষ্টান্ত ।
শিক্ষার্থীরা অনেক সময়ই কথা বলতে গিয়ে ভাষার উচ্চারণের অদ্বিতীয় (unique) নিয়মাবলীর জন্য আত্মবিশ্বাসের অভাব বোধ করে । সমস্যাটি কাটানোর একটি উপায় হচ্ছে
কোনো উপন্যাস পড়া কীসের দৃষ্টান্ত ?
কোনো প্রবন্ধ বা রচনায় উদ্ধৃতি (quotation) ব্যবহারের মূল উদ্দেশ্য কী ?
অষ্টম শ্রেণির একজন শিক্ষক তাঁর শিক্ষার্থীদের একটি নিবন্ধ পড়তে দিলেন এবং তার উপর ভিত্তি করে বিভিন্ন কাজ করতে বললেন । তিনি জানেন প্রদত্ত নিবন্ধটি তাঁর শিক্ষার্থীদের ভাষা-স্তরের তুলনায় কিছুটা উঁচু স্তরের । এটাকে কী বলা হবে ?
ব্যাকরণ শিক্ষণ প্রধানত _____ উন্নয়নের ক্ষেত্রে কার্যকরী ।
ব্যাকরণ শিক্ষণের উদ্দেশ্য শিক্ষার্থীদের যোগাযোগ স্থাপনে সমর্থ করা । নীচের কোনটি এই উদ্দেশ্য অনুসারী নয় ?
পঠনে ‘বাগর্থ সংকেত’ বা ‘semantic cues’ এমন সূত্র, যা
ভাষা শিক্ষণ-শিখনের কোন্ পদ্ধতি মনে করে যে ‘ভাষা একটি অভ্যাস’ ?