By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 15 Dec 2024 Paper 2 Bengali, Question 122

Topic: Reading comprehension

Passage

নির্দেশ : নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (121 থেকে 128 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন :
টাইপিস্ট টাইপ করতে-করতে বলে, “আপনার সঙ্গে আপনার সম্পত্তির বিশদ বিবরণ আছে তো ?”
–“বিশদ বিবরণ মানে ?”
–“বিশদ বিবরণ মানে আপনার ঠিক কত একর জমি ছিল, কটা বাড়ি ছিল তার বিশদ বিবরণ । মোট কতটা জমি ছিল তার আনুমানিক দামই-বা কত । তারপর ধরুন, সে জমি কি সরাসরি কেনা না ইজারা নেয়া ? যদি কেনা হয় তাহলে তা কত টাকায় কেনা ? আর তার প্রমাণে আপনার কাছে কি কোনো দলিল বা অফিসারের কোনো রসিদ আছে ? আর এই গোটা জমির দামই-বা কত ? এই সমস্ত কিছুরই বিশদ বিবরণ প্রয়োজন ।”
জোড়মল একেবারে হতবাক হয়ে গেলেন । কারণ এই গোটা জিনিশটাই তার কাছে ছিল একদম নতুন । তিনি ভাবলেন যে, সত্যি আমি তো এসব কিছুই আনিনি । মানিকমল বলেছিল, আমি যা বলব অফিসার তাই লিখে নেবে, আর এখানে তো ..... । যাই হোক আমি একজন সিন্ধি এটাই কি যথেষ্ট প্রমাণ নয় ?
জোড়মলকে চিন্তায় আচ্ছন্ন দেখে টাইপিস্ট আবার জিজ্ঞেস করল যে, “আপনি ঠিক কতটা সম্পত্তি পাকিস্তানে ফেলে এসেছেন ? মোট কটা বাড়ি আর আপনার অন্য সম্পত্তির পরিমাণই-বা কত ?”
এই প্রশ্নের এমন প্রতিক্রিয়া হল জোড়মলের, যে যেনবা তিনি হঠাৎ স্বপ্ন ভেঙে জেগে উঠলেন, আর বললেন, “ভাই, এটা এভাবেও বলা যায় যে .... আপনি কিন্তু আমায় গোল পাকিয়ে দিয়েছেন । আচ্ছা ঠিক আছে, লিখুন জোড়মল, ওয়াসিমলের ছেলে, পদবী নাগদেব । আমি আমার গোটা সিন্ধ, পাকিস্তানে ফেলে এসেছি । আর এখানে আমি দাবি জানাচ্ছি সেই সিন্ধের এবং এর পুরোটাই আমার প্রাপ্য । আর এই দাবির স্বপক্ষে প্রমাণ হল এই যে জোড়মল একজন সিন্ধি, তার ভাষা সিন্ধি, তার চলবেলা সিন্ধি ।”
–“কিন্তু এটা আমি কীভাবে লিখব ? এর কতটা আপনার ?”
–“সিন্ধ-এ আমি কতটা ফেলে এসেছি ? আমি কতটা রেখে এসেছি সিন্ধ ? আমি আমার সিন্ধ ফেলে এসেছি । আর যদি তা আমার না হয় তাহলে তা কার ? আমরা সিন্ধিরা সমস্ত সুবিধা ছেড়ে এখানে এসেছি আর তাও আপনি ভাবছেন যে আমার সিন্ধের কথা কিছু মনে নেই ? আমি তার কথা ভুলে গেছি ? আপনি যদি তা ভেবে থাকেন তাহলে আপনি ভুল করছেন স্যার । এটা কখনোই হয় না । কারণ আমার শরীরের প্রতিটি অংশ সিন্ধ-এর স্মৃতিতে ভরা । আমি একজন সিন্ধি । সিন্ধ আমার দেশ । কাজেই আমার তা দাবি করার অধিকার আছে । আমরা শুনেছি পাঞ্জাবিরা পাঞ্জাব পেয়েছে, বাঙালিরা বাংলা । তাহলে আমরা কি এমন দোষ করেছি যে আমরা আমাদের সিন্ধের অধিকার থেকে বঞ্চিত হব ?” জোড়মল ক্রমশই আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন ।
যারা বসেছিল জোড়মলের কথায় তারা সকলেই হাসতে শুরু করেছিল, এমনকি অফিসারটিও মুচকি-মুচকি হাসছিলেন ।

Q122

রচনাটির বিষয়বস্তু কী ?

  1. (1) রাজনৈতিক বঞ্চনাCorrect answer
  2. (2) সামাজিক সৌহার্দ্য
  3. (3) সাম্প্রদায়িক ঈর্ষাপরায়ণতা
  4. (4) ব্যক্তিগত উচ্চাশা

Solution.

CBSE answer: (1)

উত্তর: (1) রাজনৈতিক বঞ্চনা

  1. দেশভাগের পর জোড়মল তাঁর গোটা সিন্ধ পাকিস্তানে ফেলে এসেছেন।
  2. তিনি বলেন, পাঞ্জাবিরা পাঞ্জাব পেল, বাঙালিরা বাংলা, তাহলে সিন্ধিরা কেন তাদের সিন্ধের অধিকার থেকে বঞ্চিত হবে।
  3. অর্থাৎ রচনার মূল বিষয় দেশভাগজনিত রাজনৈতিক বঞ্চনার বেদনা।

সতর্কতা: জোড়মলের দাবি (4) ব্যক্তিগত উচ্চাশা বা (3) সাম্প্রদায়িক ঈর্ষাপরায়ণতা নয়, নিজের মাটি হারানোর ক্ষোভ।