By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 15 Dec 2024 Paper 2 Bengali, Question 102

Topic: Poem comprehension

Passage

নির্দেশ : নিম্নোদ্ধৃত কবিতাটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন :
হারিয়ে গেলে মা গো আমার, আলোর সরোবর ।
বুক আঁধারে মুখ ডুবিয়ে কাঁদুক এখন ঘর–
ভাঙুক এবার কোটি কণ্ঠ, করুণ অবসাদ
ঝরুক যতই চোখে মুখে শীতল নদীর হাত
রাখবে না কেউ । তুমি তো আজ সুদূর, ব্যবধান
বিশাল আকাশ । পুড়ছে ঘরে প্রভাতবেলার গান ।

তোমার কোলে মাথা রেখে শোলোক শোনা মন
পাড়ি দিত গহন সাগর, ভালবাসার ধন
আলোর মালা স্বপ্ন চোখে । আলোর অন্বেষণ
তোমার চোখেই দেখেছিলাম : আকুল প্রস্রবণ
তোমার আলোয় পথ ভেঙেছে অন্ধকারের পাড়–

এরই মধ্যে আলোর ভাসান ! অপার অন্ধকার
আমি তোমার আলোয় মা গো, অবিশ্বাসী স্বর
কেঁদে উঠল; তোমার আলোয় আমার কৃপণ ঘর
শরিক হতে পারল না আর । রাতের মোহনায়
দিনের আলো ডুব দিল ওই । প্রবল অনীহায়
বইছে হাওয়া এলোমেলো, ভাঙছে বুঝি ঘর ।

Q102

“তুমি তো আজ সুদূর, ব্যবধান বিশাল আকাশ ।” কবি এবং তাঁর মায়ের মধ্যে আকাশপ্রমাণ দূরত্ব সৃষ্টি করেছে

  1. (1) প্রাকৃতিক শক্তি
  2. (2) ঐশ্বরিক শক্তি
  3. (3) জনশক্তি
  4. (4) রাজনৈতিক শক্তিCorrect answer

Solution.

CBSE answer: (4)

উত্তর: (4) রাজনৈতিক শক্তি

  1. মা এখানে জন্মভূমি; কবি আর জন্মভূমির মাঝে আকাশপ্রমাণ দূরত্ব তৈরি হয়েছে দেশভাগে।
  2. দেশভাগ কোনো প্রাকৃতিক বা ঐশ্বরিক ঘটনা নয়, রাজনৈতিক সিদ্ধান্তের ফল।
  3. তাই দূরত্ব সৃষ্টি করেছে রাজনৈতিক শক্তি।

সতর্কতা: আক্ষরিক মৃত্যু ধরলে (2) ঐশ্বরিক শক্তি মনে হতে পারে, কিন্তু কবিতাটির মূল সুর দেশভাগ।