“এই সমস্ত কিছুরই বিশদ বিবরণ প্রয়োজন ।” ‘বিশদ’ পদটি বিশেষণ । এর বিশেষ্য রূপ কোনটি ?
- (1) বিশদীয়
- (2) বৈশদ্য
- (3) বিশিষ্ট
- (4) বিশারদ
নির্দেশ : নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (121 থেকে 128 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন :
টাইপিস্ট টাইপ করতে-করতে বলে, “আপনার সঙ্গে আপনার সম্পত্তির বিশদ বিবরণ আছে তো ?”
–“বিশদ বিবরণ মানে ?”
–“বিশদ বিবরণ মানে আপনার ঠিক কত একর জমি ছিল, কটা বাড়ি ছিল তার বিশদ বিবরণ । মোট কতটা জমি ছিল তার আনুমানিক দামই-বা কত । তারপর ধরুন, সে জমি কি সরাসরি কেনা না ইজারা নেয়া ? যদি কেনা হয় তাহলে তা কত টাকায় কেনা ? আর তার প্রমাণে আপনার কাছে কি কোনো দলিল বা অফিসারের কোনো রসিদ আছে ? আর এই গোটা জমির দামই-বা কত ? এই সমস্ত কিছুরই বিশদ বিবরণ প্রয়োজন ।”
জোড়মল একেবারে হতবাক হয়ে গেলেন । কারণ এই গোটা জিনিশটাই তার কাছে ছিল একদম নতুন । তিনি ভাবলেন যে, সত্যি আমি তো এসব কিছুই আনিনি । মানিকমল বলেছিল, আমি যা বলব অফিসার তাই লিখে নেবে, আর এখানে তো ..... । যাই হোক আমি একজন সিন্ধি এটাই কি যথেষ্ট প্রমাণ নয় ?
জোড়মলকে চিন্তায় আচ্ছন্ন দেখে টাইপিস্ট আবার জিজ্ঞেস করল যে, “আপনি ঠিক কতটা সম্পত্তি পাকিস্তানে ফেলে এসেছেন ? মোট কটা বাড়ি আর আপনার অন্য সম্পত্তির পরিমাণই-বা কত ?”
এই প্রশ্নের এমন প্রতিক্রিয়া হল জোড়মলের, যে যেনবা তিনি হঠাৎ স্বপ্ন ভেঙে জেগে উঠলেন, আর বললেন, “ভাই, এটা এভাবেও বলা যায় যে .... আপনি কিন্তু আমায় গোল পাকিয়ে দিয়েছেন । আচ্ছা ঠিক আছে, লিখুন জোড়মল, ওয়াসিমলের ছেলে, পদবী নাগদেব । আমি আমার গোটা সিন্ধ, পাকিস্তানে ফেলে এসেছি । আর এখানে আমি দাবি জানাচ্ছি সেই সিন্ধের এবং এর পুরোটাই আমার প্রাপ্য । আর এই দাবির স্বপক্ষে প্রমাণ হল এই যে জোড়মল একজন সিন্ধি, তার ভাষা সিন্ধি, তার চলবেলা সিন্ধি ।”
–“কিন্তু এটা আমি কীভাবে লিখব ? এর কতটা আপনার ?”
–“সিন্ধ-এ আমি কতটা ফেলে এসেছি ? আমি কতটা রেখে এসেছি সিন্ধ ? আমি আমার সিন্ধ ফেলে এসেছি । আর যদি তা আমার না হয় তাহলে তা কার ? আমরা সিন্ধিরা সমস্ত সুবিধা ছেড়ে এখানে এসেছি আর তাও আপনি ভাবছেন যে আমার সিন্ধের কথা কিছু মনে নেই ? আমি তার কথা ভুলে গেছি ? আপনি যদি তা ভেবে থাকেন তাহলে আপনি ভুল করছেন স্যার । এটা কখনোই হয় না । কারণ আমার শরীরের প্রতিটি অংশ সিন্ধ-এর স্মৃতিতে ভরা । আমি একজন সিন্ধি । সিন্ধ আমার দেশ । কাজেই আমার তা দাবি করার অধিকার আছে । আমরা শুনেছি পাঞ্জাবিরা পাঞ্জাব পেয়েছে, বাঙালিরা বাংলা । তাহলে আমরা কি এমন দোষ করেছি যে আমরা আমাদের সিন্ধের অধিকার থেকে বঞ্চিত হব ?” জোড়মল ক্রমশই আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন ।
যারা বসেছিল জোড়মলের কথায় তারা সকলেই হাসতে শুরু করেছিল, এমনকি অফিসারটিও মুচকি-মুচকি হাসছিলেন ।
“এই সমস্ত কিছুরই বিশদ বিবরণ প্রয়োজন ।” ‘বিশদ’ পদটি বিশেষণ । এর বিশেষ্য রূপ কোনটি ?
CBSE answer: (2)
উত্তর: (2) বৈশদ্য