কবিতাটিতে মূলত কী প্রকাশ পেয়েছে ?
- (1) রাজনৈতিক পরাধীনতার যন্ত্রণা
- (2) ব্যক্তিগত মাতৃবিয়োগের যন্ত্রণা
- (3) দেশ বিভাগের যন্ত্রণা
- (4) দারিদ্র্যের যন্ত্রণা
নির্দেশ : নিম্নোদ্ধৃত কবিতাটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন :
হারিয়ে গেলে মা গো আমার, আলোর সরোবর ।
বুক আঁধারে মুখ ডুবিয়ে কাঁদুক এখন ঘর–
ভাঙুক এবার কোটি কণ্ঠ, করুণ অবসাদ
ঝরুক যতই চোখে মুখে শীতল নদীর হাত
রাখবে না কেউ । তুমি তো আজ সুদূর, ব্যবধান
বিশাল আকাশ । পুড়ছে ঘরে প্রভাতবেলার গান ।
তোমার কোলে মাথা রেখে শোলোক শোনা মন
পাড়ি দিত গহন সাগর, ভালবাসার ধন
আলোর মালা স্বপ্ন চোখে । আলোর অন্বেষণ
তোমার চোখেই দেখেছিলাম : আকুল প্রস্রবণ
তোমার আলোয় পথ ভেঙেছে অন্ধকারের পাড়–
এরই মধ্যে আলোর ভাসান ! অপার অন্ধকার
আমি তোমার আলোয় মা গো, অবিশ্বাসী স্বর
কেঁদে উঠল; তোমার আলোয় আমার কৃপণ ঘর
শরিক হতে পারল না আর । রাতের মোহনায়
দিনের আলো ডুব দিল ওই । প্রবল অনীহায়
বইছে হাওয়া এলোমেলো, ভাঙছে বুঝি ঘর ।
কবিতাটিতে মূলত কী প্রকাশ পেয়েছে ?
CBSE answer: (3)
উত্তর: (3) দেশ বিভাগের যন্ত্রণা
সতর্কতা: (2) আক্ষরিক পাঠ; ঘর ভাঙা, সুদূর ব্যবধান আর স্বাধীনতার রাতের ইঙ্গিত দেশভাগের দিকেই নির্দেশ করে।