গদ্যাংশের প্রথম পঙ্ক্তিটি (‘আমরা যেভাবে .... ১৬০১-এর ।’) কোন্ বাক্যের দৃষ্টান্ত ?
- (1) সরল বাক্য
- (2) যৌগিক বাক্য
- (3) জটিল বাক্য
- (4) মিশ্র বাক্য
নির্দেশ : নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (91 থেকে 99 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন :
আমরা যেভাবে শেক্সপীয়রের ‘হ্যামলেট’কে পাই তা ১৬০১-এর । তবে প্রায় একই রকমভাবে, সামান্য কিছু বাদ দেওয়া অবস্থায় নাটকটির অভিনয় ১৬০০ তে হয়েছিল । ১৫৯৯-এর শেষ দিকেও হতে পারে । আজ চারশ বছর পরে, ইংলণ্ড থেকে ভৌগোলিকভাবে অনেক দূরে পশ্চিমবঙ্গ নামধেয় একটি প্রদেশ-রাজ্যের সাধারণ মধ্যবিত্ত এক বাঙ্গালীর কাছে এ নাটকের কোন প্রাসঙ্গিকতা আছে কি ? শিল্পের কারণের কথা বলছি না, যদিও একজন ইংরেজ কবি এলিয়টের কাছে নাটকটি শৈল্পিকভাবে ব্যর্থ বলেই প্রতিভাত হয়েছিল । বাঙ্গালীদের শেক্সপীয়র পাঠ আজকের নয়, ঔপনিবেশিক উত্তরাধিকারই বলা চলে । আগেকার দিনের সাম্রাজ্যবাদ, এখনকার নতুন সাম্রাজ্যবাদ বিশ্বায়নের মত এত নিশ্ছিদ্র ছিল না–হয়তো প্রযুক্তি, তথ্য-প্রযুক্তির এই ভয়াবহ বিকাশ না থাকায় অনেক ফাঁক-ফোকর থেকে যেত । ঐ ফাঁক দিয়ে ঔপনিবেশিক বাস্তবেও আলো আসত, ব্রিটিশরা নিজেদের স্বার্থে যে ধর্ম-সম্পর্কহীন শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন তাতে ঐ আলো প্রতিফলিত হতো । সেই আলোরই একটি উদ্ভাস শেক্সপীয়র । আর যে রাজনৈতিক ও নৈতিক শৃঙ্খলে ঔপনিবেশিক সাহিত্য পাঠ ও শিক্ষাকে বাঁধবার চেষ্টা শাসকেরা করেছিলেন, শেক্সপীয়রের নাটক তার বাইরে টেনে নিয়ে যায় বার বার । আমাদের পশ্চিম-কেন্দ্রিক সাহিত্যপাঠ তত্ত্বকথায় অবশ্যই শেক্সপীয়র পাঠ খণ্ডিত হয়েছে । একথা ঠিক ব্যার্সল, জোন্স উইলসন বাইট বা এলিয়ট, ফ্রান্সিস ফার্গুসন, ডোভার উইলসন বা আরও অনেকের ‘হ্যামলেট’ পাঠে নিশ্চয়ই আমরা উপকৃত । কতদিক থেকে শেক্সপীয়রের এই নাটককে দেখা যায়, সেটাও এসব আলোচনায় স্পষ্ট । কিন্তু ঐ আলোচনার সংযোগে আমাদের শেক্সপীয়র, আমাদের হ্যামলেটকে কি পেয়েছি ? থিয়েটারে হ্যামলেটের নানা ভাষ্য চলচ্চিত্রেও । কিন্তু এই যুগসন্ধির চরিত্রটি আমাদের মনন, আবেগ, আমাদের জিজ্ঞাসায়, আমাদের চতুর্দিকের বাস্তবের মধ্যে কি এসেছে ? যেমন করে প্রত্যক্ষত: মেট্রোপলিটার্ণ সংস্কৃতি তার ব্যবহার, তত্ত্ব ও মানসিকতার কর্তৃত্বে দূর অঞ্চলকে ঔপনিবেশিক যুগে নিয়ন্ত্রিত করতো, আজও হয়তো অন্তরালে, পরোক্ষে তেমন করেই করে থাকে । আমাদের সাহিত্যপাঠের ক্ষেত্রেও তাই সত্য । তাই তো যে ঔপন্যাসিক বাংলা উপন্যাসে দেশীয় উপন্যাসায়নের প্রধান প্রবক্তা, তিনি বলে ফেলেন তত্ত্বের কোন দেশ-কাল নেই । তত্ত্ব যেন স্বয়ম্ভূ । হ্যামলেটের এই চতুর্শতবার্ষিকীতে এ নাটককে আমাদের ভাষ্যে নিতে হয় । এ কাজ তিনিই পারেন যিনি শেক্সপীয়র-অভিজ্ঞ, এই মহানাট্যকারের পশ্চিমী ব্যাখ্যার সঙ্গে পরিচিত । আমাদের মত সাধারণ পাঠকের পক্ষে, এ কাজ প্রায় অসম্ভব । আমরা শুধু এটুকুই বলতে পারি, চারশ বছর আগেকার পাঠকের মধ্যে কি খুঁজে পাই আমাদের বাস্তবকে, এই দুঃস্থ তৃতীয় বিশ্বেরই সংলাপ যেন ধ্বনিত এই নাটকে । তত্ত্বের কাছে শিল্পের জিত বোধহয় এখানেই, দেশ-কাল পেরিয়ে সে আসতে পারে অনেক কাছাকাছি । শিল্পের নির্মাণের, রহস্যের এই প্রতীকী তাৎপর্যই তো তাকে অনন্য করেছে ।
গদ্যাংশের প্রথম পঙ্ক্তিটি (‘আমরা যেভাবে .... ১৬০১-এর ।’) কোন্ বাক্যের দৃষ্টান্ত ?
CBSE answer: (3)
উত্তর: (3) জটিল বাক্য
সতর্কতা: বাংলা ব্যাকরণে জটিল বাক্যকেই ‘মিশ্র বাক্য’ও বলা হয়, তাই (4)-ও একই বাক্যপ্রকার নির্দেশ করে।