By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 15 Dec 2024 Paper 2 Bengali, Question 148

Topic: Pedagogy of language

Q148

ব্যাকরণ শিক্ষণের উদ্দেশ্য শিক্ষার্থীদের যোগাযোগ স্থাপনে সমর্থ করা । নীচের কোনটি এই উদ্দেশ্য অনুসারী নয় ?

  1. (1) শিক্ষার্থীদের ব্যাকরণের প্রতিটি বিষয়ের সমস্ত দিকগুলির উপর দখল থাকবেCorrect answer
  2. (2) শিক্ষার্থীদের দরকার খোলামেলা শিক্ষণ যাতে তারা ব্যাকরণের বিষয়-বিন্দুগুলিকে (grammar points) বৃহত্তর যোগাযোগ ক্ষেত্রের সঙ্গে যুক্ত করতে পারবে
  3. (3) শিক্ষার্থীদের ব্যাকরণের কেবল সেইসব দিকগুলিই আয়ত্ত করতে হবে যা উপস্থিত (immediate) যোগাযোগ স্থাপনের জন্য দরকার
  4. (4) ভুল সংশোধন করা সবসময় শিক্ষকের প্রথম কর্তব্য বা দায়িত্ব নয়

Solution.

CBSE answer: (1)

উত্তর: (1) শিক্ষার্থীদের ব্যাকরণের প্রতিটি বিষয়ের সমস্ত দিকগুলির উপর দখল থাকবে

  1. প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, কোনটি এই উদ্দেশ্যের অনুসারী ‘নয়’।
  2. যোগাযোগ যদি লক্ষ্য হয়, তবে প্রয়োজনীয় দিকগুলি ব্যবহারের প্রসঙ্গে শেখানোই যথেষ্ট (2), (3), আর সব ভুল তখনই শোধরাতে হবে না (4)।
  3. প্রতিটি নিয়মের সব খুঁটিনাটি আয়ত্ত করার দাবি নিয়মমুখী শিক্ষা, যোগাযোগমুখী নয়।