By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 15 Dec 2024 Paper 2 Bengali, Question 135

Topic: Grammar

Passage

নির্দেশ : নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (129 থেকে 135 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন :
কৈলাশচন্দ্র বসু নামে হিন্দু কলেজের একজন শিক্ষক খ্রিষ্ট ধর্ম গ্রহণ করলেন । অমনি কলেজের অভিভাবক সভার হিন্দু সদস্যরা রুষ্ট হয়ে বললেন, কৈলাশচন্দ্রকে চাকরি থেকে অপসারিত করতে হবে । বীট্‌ন বিস্মিত হলেন । ধর্মান্তরিত হওয়াই কি একজন শিক্ষকের অযোগ্যতার পরিচায়ক ? কলেজে তো অনেক ইওরোপীয় শিক্ষক রয়েছেন, যাঁরা ধর্মে খ্রিষ্টান, তাহলে একজন বাঙালি যদি খ্রিষ্টান হয়, তবে সে কেন শিক্ষকতা করতে পারবে না ? হিন্দু সদস্যরা উত্তরে বললেন, এতে ছাত্রদের সামনে একটি খারাপ দৃষ্টান্ত স্থাপিত হবে । বীট্‌ন নতুন এসেছেন, সব কিছু ভালো করে বুঝে উঠবার আগেই কৈলাশচন্দ্র বসু অপসারিত হয়ে গেলেন ।
কিছুদিন বাদে গুরুচরণ সিংহ নামে একটি ছাত্র খ্রিষ্টান হল । দেশে খ্রিষ্টান হবার ধুম পড়ে গেছে, ইংরেজি শিক্ষায় আলোকপ্রাপ্ত যুবকদের ধারণা, খ্রিষ্ট ধর্ম গ্রহণ করলেই তারা রাজার জাতে উন্নীত হবে ।
হিন্দু কলেজের নিয়ম অনুযায়ী গুরুচরণ সিংহ আর ছাত্র থাকতে পারবে না সেখানে । হিন্দু ছাড়া কারুর পাঠের অধিকার নেই সেখানে । কয়েক বছর আগে রাজনারায়ণ দত্তের পুত্র মধুসূদনও খ্রিষ্টান হবার পর এই কলেজ ছাড়তে বাধ্য হয়েছিল । কিন্তু এবার বীট্‌ন দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানালেন ।
হিন্দু কলেজ পুরোপুরি সরকারের এক্তিয়ারে নয় । কয়েক বছর ধরে ইংরেজ সরকার এই কলেজকে কিছু আর্থিক সাহায্য করছেন কিন্তু কলেজটি স্থাপিত হয়েছিল বেসরকারি উদ্যোগে এবং গণ্যমান্য ব্যক্তিদের দানে । সেই সব ব্যক্তিরা কিংবা তাঁদের পারিবারিক প্রতিনিধিরা এখনো রয়েছেন কলেজ পরিচালনা সংস্থার সদস্য । তাঁদের নেতৃত্ব দেন রাজা রাধাকান্ত দেব, রক্ষণশীলতার প্রধান ও সুদৃঢ়তম দুর্গটি তিনিই রক্ষা করে চলেছেন ।
হিন্দু সদস্যরা ভাবলেন, পাদ্রিদের মতন বীট্‌নও বুঝি এদেশে খ্রিষ্ট ধর্মের বন্যা বইয়ে দিতে চান । সুতরাং রাধাকান্ত দেব প্রমুখ দৃঢ় প্রতিরোধে নামলেন । যদিও বীট্‌ন ধর্ম বিষয়ে খুব উৎসাহী নন, অখ্রিষ্টান মাত্রই নরকে পতিত হবে, এমন বিশ্বাস তাঁর নেই, ধর্ম গ্রহণ বা বর্জনকে তিনি মানুষের ব্যক্তিগত রুচি হিসেবেই গ্রহণ করেন । শুধু হিন্দুরাই ছাত্র হবার অধিকারী, হিন্দু কলেজের এই মূল নিয়মটিকেই তিনি বর্জন করতে চান । তিনি প্রতিপক্ষের সামনে দৃষ্টান্ত তুলে ধরলেন । হুগলীর কলেজ কিংবা প্রিন্স গোলাম মহম্মদ প্রতিষ্ঠিত রসাপাগলা গ্রামের ইংরেজি স্কুলে তো খ্রিষ্টান, মুসলমান ও হিন্দু ছাত্ররা একসঙ্গে পাঠ নেয়! সে সব স্থলে তো কোনো বৈষম্য নেই ।

Q135

কোন্ দুটি পদ একই শ্রেণিভুক্ত (বিশেষ্য/বিশেষণ) ?

  1. (1) খ্রিষ্টান–এক্তিয়ারCorrect answer
  2. (2) এক্তিয়ার–উন্নীত
  3. (3) উন্নীত–খ্রিষ্টান
  4. (4) গণ্যমান্য–এক্তিয়ার

Solution.

CBSE answer: (1)

উত্তর: (1) খ্রিষ্টান ও এক্তিয়ার

  1. খ্রিষ্টান: খ্রিষ্টধর্মাবলম্বী ব্যক্তি; অভিধানে প্রথমত এটি বিশেষ্য। ‘একটি ছাত্র খ্রিষ্টান হল’ মানে সে একজন খ্রিষ্টান হয়ে গেল।
  2. এক্তিয়ার: অধিকার বা ক্ষমতা (‘সরকারের এক্তিয়ারে’), এটিও বিশেষ্য।
  3. উন্নীত ও গণ্যমান্য বিশেষণ, তাই (2), (3), (4) প্রতিটিতে এক শ্রেণির সঙ্গে অন্য শ্রেণি মিশে আছে।

সতর্কতা: ‘ধর্মে খ্রিষ্টান’, ‘খ্রিষ্টান ছাত্র’ প্রয়োগে খ্রিষ্টান বিশেষণের কাজ করে; সেভাবে ধরলে (3) উন্নীত ও খ্রিষ্টান দুটিই বিশেষণ হয়।