“দেশে খ্রিষ্টান হবার ধুম পড়ে গেছে, ...।” সাধারণত এর মূলে ছিল
- (1) আলোকপ্রাপ্ত হওয়ার ইচ্ছা
- (2) স্বর্গ লাভের ইচ্ছা
- (3) রাজার জাতে উন্নীত হওয়ার ইচ্ছা
- (4) মহাত্মাদের শ্রেণিতে উন্নীত হওয়ার ইচ্ছা
নির্দেশ : নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (129 থেকে 135 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন :
কৈলাশচন্দ্র বসু নামে হিন্দু কলেজের একজন শিক্ষক খ্রিষ্ট ধর্ম গ্রহণ করলেন । অমনি কলেজের অভিভাবক সভার হিন্দু সদস্যরা রুষ্ট হয়ে বললেন, কৈলাশচন্দ্রকে চাকরি থেকে অপসারিত করতে হবে । বীট্ন বিস্মিত হলেন । ধর্মান্তরিত হওয়াই কি একজন শিক্ষকের অযোগ্যতার পরিচায়ক ? কলেজে তো অনেক ইওরোপীয় শিক্ষক রয়েছেন, যাঁরা ধর্মে খ্রিষ্টান, তাহলে একজন বাঙালি যদি খ্রিষ্টান হয়, তবে সে কেন শিক্ষকতা করতে পারবে না ? হিন্দু সদস্যরা উত্তরে বললেন, এতে ছাত্রদের সামনে একটি খারাপ দৃষ্টান্ত স্থাপিত হবে । বীট্ন নতুন এসেছেন, সব কিছু ভালো করে বুঝে উঠবার আগেই কৈলাশচন্দ্র বসু অপসারিত হয়ে গেলেন ।
কিছুদিন বাদে গুরুচরণ সিংহ নামে একটি ছাত্র খ্রিষ্টান হল । দেশে খ্রিষ্টান হবার ধুম পড়ে গেছে, ইংরেজি শিক্ষায় আলোকপ্রাপ্ত যুবকদের ধারণা, খ্রিষ্ট ধর্ম গ্রহণ করলেই তারা রাজার জাতে উন্নীত হবে ।
হিন্দু কলেজের নিয়ম অনুযায়ী গুরুচরণ সিংহ আর ছাত্র থাকতে পারবে না সেখানে । হিন্দু ছাড়া কারুর পাঠের অধিকার নেই সেখানে । কয়েক বছর আগে রাজনারায়ণ দত্তের পুত্র মধুসূদনও খ্রিষ্টান হবার পর এই কলেজ ছাড়তে বাধ্য হয়েছিল । কিন্তু এবার বীট্ন দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানালেন ।
হিন্দু কলেজ পুরোপুরি সরকারের এক্তিয়ারে নয় । কয়েক বছর ধরে ইংরেজ সরকার এই কলেজকে কিছু আর্থিক সাহায্য করছেন কিন্তু কলেজটি স্থাপিত হয়েছিল বেসরকারি উদ্যোগে এবং গণ্যমান্য ব্যক্তিদের দানে । সেই সব ব্যক্তিরা কিংবা তাঁদের পারিবারিক প্রতিনিধিরা এখনো রয়েছেন কলেজ পরিচালনা সংস্থার সদস্য । তাঁদের নেতৃত্ব দেন রাজা রাধাকান্ত দেব, রক্ষণশীলতার প্রধান ও সুদৃঢ়তম দুর্গটি তিনিই রক্ষা করে চলেছেন ।
হিন্দু সদস্যরা ভাবলেন, পাদ্রিদের মতন বীট্নও বুঝি এদেশে খ্রিষ্ট ধর্মের বন্যা বইয়ে দিতে চান । সুতরাং রাধাকান্ত দেব প্রমুখ দৃঢ় প্রতিরোধে নামলেন । যদিও বীট্ন ধর্ম বিষয়ে খুব উৎসাহী নন, অখ্রিষ্টান মাত্রই নরকে পতিত হবে, এমন বিশ্বাস তাঁর নেই, ধর্ম গ্রহণ বা বর্জনকে তিনি মানুষের ব্যক্তিগত রুচি হিসেবেই গ্রহণ করেন । শুধু হিন্দুরাই ছাত্র হবার অধিকারী, হিন্দু কলেজের এই মূল নিয়মটিকেই তিনি বর্জন করতে চান । তিনি প্রতিপক্ষের সামনে দৃষ্টান্ত তুলে ধরলেন । হুগলীর কলেজ কিংবা প্রিন্স গোলাম মহম্মদ প্রতিষ্ঠিত রসাপাগলা গ্রামের ইংরেজি স্কুলে তো খ্রিষ্টান, মুসলমান ও হিন্দু ছাত্ররা একসঙ্গে পাঠ নেয়! সে সব স্থলে তো কোনো বৈষম্য নেই ।
“দেশে খ্রিষ্টান হবার ধুম পড়ে গেছে, ...।” সাধারণত এর মূলে ছিল
CBSE answer: (3)
উত্তর: (3) রাজার জাতে উন্নীত হওয়ার ইচ্ছা
সতর্কতা: (1) ভুল, কারণ তারা আগে থেকেই আলোকপ্রাপ্ত ছিল; (2) স্বর্গ লাভের কথা অংশে নেই।