By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 15 Dec 2024 Paper 2 Bengali, Question 105

Topic: Poem comprehension

Passage

নির্দেশ : নিম্নোদ্ধৃত কবিতাটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন :
হারিয়ে গেলে মা গো আমার, আলোর সরোবর ।
বুক আঁধারে মুখ ডুবিয়ে কাঁদুক এখন ঘর–
ভাঙুক এবার কোটি কণ্ঠ, করুণ অবসাদ
ঝরুক যতই চোখে মুখে শীতল নদীর হাত
রাখবে না কেউ । তুমি তো আজ সুদূর, ব্যবধান
বিশাল আকাশ । পুড়ছে ঘরে প্রভাতবেলার গান ।

তোমার কোলে মাথা রেখে শোলোক শোনা মন
পাড়ি দিত গহন সাগর, ভালবাসার ধন
আলোর মালা স্বপ্ন চোখে । আলোর অন্বেষণ
তোমার চোখেই দেখেছিলাম : আকুল প্রস্রবণ
তোমার আলোয় পথ ভেঙেছে অন্ধকারের পাড়–

এরই মধ্যে আলোর ভাসান ! অপার অন্ধকার
আমি তোমার আলোয় মা গো, অবিশ্বাসী স্বর
কেঁদে উঠল; তোমার আলোয় আমার কৃপণ ঘর
শরিক হতে পারল না আর । রাতের মোহনায়
দিনের আলো ডুব দিল ওই । প্রবল অনীহায়
বইছে হাওয়া এলোমেলো, ভাঙছে বুঝি ঘর ।

Q105

কবিতাটি স্বরবৃত্ত ছন্দে রচিত । এর প্রতিটি পঙ্ক্তি বা চরণের শেষে আছে একটি করে অপূর্ণ পর্ব । সেই অপূর্ণ পর্বগুলি

  1. (1) এক মাত্রারCorrect answer
  2. (2) দুই মাত্রার
  3. (3) তিন মাত্রার
  4. (4) চার মাত্রার

Solution.

CBSE answer: (1)

উত্তর: (1) এক মাত্রার

  1. স্বরবৃত্তে প্রতিটি দল বা অক্ষর এক মাত্রা, পূর্ণ পর্ব চার মাত্রার।
  2. যেমন: ‘বুক আঁধারে / মুখ ডুবিয়ে / কাঁদুক এখন / ঘর’ = ৪ + ৪ + ৪ + ১।
  3. ‘ভাঙুক এবার / কোটি কণ্ঠ / করুণ অব / সাদ’ = ৪ + ৪ + ৪ + ১।
  4. তাই প্রতি চরণের শেষের অপূর্ণ পর্ব (ঘর, সাদ, গান) এক মাত্রার।