By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 15 Dec 2024 Paper 2 Bengali, Question 104

Topic: Poem comprehension

Passage

নির্দেশ : নিম্নোদ্ধৃত কবিতাটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন :
হারিয়ে গেলে মা গো আমার, আলোর সরোবর ।
বুক আঁধারে মুখ ডুবিয়ে কাঁদুক এখন ঘর–
ভাঙুক এবার কোটি কণ্ঠ, করুণ অবসাদ
ঝরুক যতই চোখে মুখে শীতল নদীর হাত
রাখবে না কেউ । তুমি তো আজ সুদূর, ব্যবধান
বিশাল আকাশ । পুড়ছে ঘরে প্রভাতবেলার গান ।

তোমার কোলে মাথা রেখে শোলোক শোনা মন
পাড়ি দিত গহন সাগর, ভালবাসার ধন
আলোর মালা স্বপ্ন চোখে । আলোর অন্বেষণ
তোমার চোখেই দেখেছিলাম : আকুল প্রস্রবণ
তোমার আলোয় পথ ভেঙেছে অন্ধকারের পাড়–

এরই মধ্যে আলোর ভাসান ! অপার অন্ধকার
আমি তোমার আলোয় মা গো, অবিশ্বাসী স্বর
কেঁদে উঠল; তোমার আলোয় আমার কৃপণ ঘর
শরিক হতে পারল না আর । রাতের মোহনায়
দিনের আলো ডুব দিল ওই । প্রবল অনীহায়
বইছে হাওয়া এলোমেলো, ভাঙছে বুঝি ঘর ।

Q104

“এরই মধ্যে আলোর ভাসান !” অর্থাৎ

  1. (1) ভূমিষ্ঠ হতেই কবির মাতৃবিয়োগ
  2. (2) জীবন সম্পূর্ণ হতেই মৃত্যুর ছায়া
  3. (3) স্বাধীনতা পেতেই মানুষের দেশত্যাগCorrect answer
  4. (4) গ্রীষ্মের দীপ্তি শেষ হতেই বর্ষার অন্ধকার

Solution.

CBSE answer: (3)

উত্তর: (3) স্বাধীনতা পেতেই মানুষের দেশত্যাগ

  1. ‘ভাসান’ মানে প্রতিমা বিসর্জন: যা পাওয়া গেল তা-ই হারিয়ে যাওয়া।
  2. ‘আলো’ স্বাধীনতার প্রতীক। ‘এরই মধ্যে’: সেই আলো আসতে না আসতেই বিসর্জন।
  3. স্বাধীনতার সঙ্গে সঙ্গেই দেশভাগ, আর মানুষকে জন্মভূমি ছেড়ে যেতে হলো।

সতর্কতা: (1) আক্ষরিক মাতৃবিয়োগ ধরে নেয়; কবিতার আলো ও ঘর ভাঙার প্রতীক তা সমর্থন করে না।