By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Feb 2026 Paper 2 Bengali Language Question Paper with Answer Key

You are reading the question paper with answers. This is not the timed test: no clock is running and nothing is being scored.

Go to the timed test →

Passage

নির্দেশ : নিম্নে প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (91 থেকে 99 নং প্রশ্ন) সর্বাপেক্ষা সঠিক উত্তর নির্বাচন করুন :

মানুষ বিজ্ঞানচর্চায় আশ্চর্যরকম অগ্রসর হয়েছে । সব রকম অগ্রগতির বিস্তৃত বিবরণ এ গল্পের পক্ষে অবান্তর । যেটুকু প্রয়োজন সেটুকুই বলব । সে যুগে পৃথিবীর স্থলে, জলে, ভূগর্ভে সর্বত্র মানুষ বসবাস করছে বিজ্ঞানের জোরে । অন্তরীক্ষেও চলন্ত বাড়ি ঘুরে বেড়াচ্ছে এরোপ্লেনের মতো । মাটিতে থাকবার জায়গা নেই, শূন্যে ঘুরে বেড়াচ্ছে অনেকে । মাটিতে নামবার যখন ইচ্ছা হয় তখন বাড়িটাকে শূন্যে থামিয়ে যন্ত্রযোগে নেমে আসে তারা কোনও বড় শহরের পার্কে, কখনও কাশ্মীর, কখনও জাপান, কখনও আমেরিকা, কখনও বা আর কোথাও, যখন যেমন খুশি । তবে বেশির ভাগ তারা উড়ে উড়েই বেড়ায় । আর একটা নতুন জিনিস হয়েছে । নাম সব এক অক্ষরে । সুরেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ এসব নাম একেবারে অচল । পোশাক পরিচ্ছদও খুব সংক্ষিপ্ত । অধিকাংশ সময়ই উলঙ্গ হয়ে থাকে । এখন আমরা সমাজ বলতে যা বুঝি সেরকম সমাজও নেই । রোজকারের সমস্যা নেই । বিরাট এক যন্ত্র আবিষ্কৃত হয়েছে । সেই যন্ত্র প্রত্যেক মানুষের দেহ থেকে সর্বক্ষণ শক্তি নিষ্কাশিত করে নিচ্ছে । আর সেই শক্তি রূপান্তরিত হচ্ছে খাদ্যে বস্ত্রে আর মানুষের বিবিধ প্রয়োজনে । বিতরিত হচ্ছে বিনামূল্যে । এও হচ্ছে যন্ত্রের সাহায্যে । বোতাম টিপলেই ‘ফোন’ আবির্ভূত হচ্ছে শূন্য থেকে, ফোনে কি চাই বলে দিলে সঙ্গে সঙ্গে এসে যাচ্ছে সেসব । যন্ত্রযোগেই আসছে । মানুষের আধিভৌতিক প্রয়োজনও কমে গেছে । মানুষ তৈরি হচ্ছে ল্যাবরেটরিতে নিয়ন্ত্রণ আইন অনুসারে । এর ফলে যৌন আকাঙ্ক্ষা, এমন কি শারীরিক যৌন চিহ্নগুলোও লোপ পেয়েছে । নারীদের স্তন নেই, নিতম্বও প্রায় পুরুষের মতো । সন্তান উৎপাদন করবার শক্তি কারো নেই । জন্মের কিছু পরেই স্ত্রী পুরুষ উভয়কেই যন্ত্রের সাহায্যে বন্ধ্যা করে দেওয়া হয় । তবে কিন্তু প্রেম হয় । মানসিক বিনোদনই এখন প্রেমের আকর্ষণ । নাচ, গান, ম্যাজিক দেখানো, আলাপ কুশলতা, অভিনয় পারিপাট্য অদ্ভুত উৎকর্ষ লাভ করেছে । মানুষের আধিভৌতিক দুঃখ ঘুচেছে, সাম্যও প্রতিষ্ঠিত হয়েছে, তবু কিন্তু মানুষের মনে সুখ নেই । কি একটা নামহীন অজানা দুঃখে সবাই পীড়িত । কেউ কেউ মাঝে মাঝে পাগল হয়ে যায় । পাগল হয়ে গেলেই বৈজ্ঞানিক কৌশলে তার বাড়িটা বর্ণপরিবর্তন করে । হয়ে যায় লাল । তখন চিকিৎসকরা এসে সেই উন্মাদকে পাগলা গারদে নিয়ে যান । উড়ন্ত বাড়ি থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবার উপায় নেই । লাফিয়ে পড়বার চেষ্টা করলেই কপাট জানালা আপনি বন্ধ হয়ে যায়, খোলা বারান্দার উপর শূন্য থেকে আবির্ভূত হয় লোহার জাল । আগেই বলেছি বিজ্ঞানের অদ্ভুত উন্নতি হয়েছে । এখন মানুষ বিব্রত কেবল মন নিয়ে । মনকে ভোলাবারও বহু রকম আয়োজন করেছে বিজ্ঞানীরা । নানারকম শব্দ, সুর, গান, কবিতা, গল্প, চিত্রময় আলোর বৈচিত্র্য ভেসে ভেসে বেড়াচ্ছে চতুর্দিকে । রেডিও, টেলিভিশন পুরোনো হয়ে গেছে । নতুন একরকম জিনিস বেড়িয়েছে যার নাম পাস্‌টোস্কোপ (pastoscope) । বাংলায় বললে বলতে হয়—‘অতীত-বীক্ষণ’ । দেওয়ালে প্রকাণ্ড একটি কাচ আর তার চারদিকে নানারকম বোতাম ফিট করা । একটা বোতাম টিপে দিলেই সাদা কাচটি উজ্জ্বল হয়ে উঠল, তারপর তার উপরে ছবি ফুটবে নানারকম । অতীত যুগের পাহাড়ের ছবি, নদীর ছবি, সাগরের ছবি । ইজিপ্টের ফারাওদের ছবি, নেবুচেদনাজারের ছবি, উরের ছবি, ব্যাবিলনের ছবি—কতরকম ছবি । সে ছবির পরিচয়ও দেবে পাস্‌টোস্কোপ আর একটা বোতাম টিপলে । যে, যে ভাষাতেই শুনতে চায় সেই ভাষাতেই কথা বলবে পাস্‌টোস্কোপ । কোনও অজ্ঞাত কারণে মাঝে মাঝে অসম্ভব কাণ্ড হয় । কোনও কোনও ছবি নিজেই কথা বলতে আরম্ভ করে—তুমি যে ভাষা জান, সেই ভাষাতেই আত্মপরিচয় দেয় সে । কি করে এ অঘটন ঘটে তা নিয়ে বিজ্ঞানীদের প্রচুর গবেষণা চলছে । কিন্তু স্থির কোনও সিদ্ধান্তে এখনও উপনীত হতে পারেননি তাঁরা । এ রকম অঘটন কিন্তু মাঝে মাঝে ঘটে । সেদিন অন্তত ঘটেছিল ।

Q91

প্রদত্ত গদ্যাংশটি কোন্ পটভূমিকায় রচিত?

  1. (1) অতি দূর অতীতের
  2. (2) অতি দূর ভবিষ্যতের
  3. (3) অতি নিকট অতীতের
  4. (4) অতি নিকট ভবিষ্যতের
See answer and solution
Q92

অন্তরীক্ষে চলন্ত বাড়িতে ঘুরতে ঘুরতে যদি মাটিতে নামার ইচ্ছে হয়, তবে এ যুগের মানুষ কী করে?

  1. (1) বাড়িটাকে শূন্যে থামিয়ে উড়তে উড়তে নেমে আসে
  2. (2) বাড়িটাকে মাটিতে নামিয়ে দরজা খুলে বেরিয়ে আসে
  3. (3) বাড়িটাকে শূন্যে থামিয়ে যন্ত্রযোগে নেমে আসে
  4. (4) বাড়িটাকে মাটিতে নামিয়ে গাড়িতে করে বেরিয়ে আসে
See answer and solution
Q93

প্রদত্ত বিবৃতি দুটি পড়ুন :
এই চূড়ান্ত আধুনিক যুগে
বিবৃতি (ক) : সন্তান উৎপাদনের জন্য যন্ত্রের সাহায্যে যৌন আকাঙ্ক্ষা উৎপন্ন করা হয় ।
বিবৃতি (খ) : নাচ, গান, ম্যাজিক ইত্যাদি উন্নত মানের মানসিক বিনোদনই এখন প্রেমের আকর্ষণ ।
প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করুন :

  1. (1) বিবৃতি (ক) এবং (খ) উভয়ই সত্য
  2. (2) বিবৃতি (ক) এবং (খ) উভয়ই মিথ্যা
  3. (3) বিবৃতি (ক) সত্য এবং (খ) মিথ্যা
  4. (4) বিবৃতি (ক) মিথ্যা এবং (খ) সত্য
See answer and solution
Q94

আধুনিকতার সেই যুগে মানুষ কীসের অভাব বোধ করছে?

  1. (1) সময়ের অভাব
  2. (2) অর্থের অভাব
  3. (3) দৈহিক আকাঙ্ক্ষার অভাব
  4. (4) মানসিক সুখের অভাব
See answer and solution
Q95

প্রদত্ত বিবৃতিগুলি পড়ুন :
A. অতীত ও ভবিষ্যৎ যুগের নানারকম ছবি দেখা যায় পাস্‌টোস্কোপ-এর সাহায্যে ।
B. যে কোনো একটি ভাষা নির্বাচন করে তাদের কথা শোনা যায় পাস্‌টোস্কোপ-এর সাহায্যে ।
C. নির্দিষ্ট একটি ভাষাতে পাস্‌টোস্কোপ কথা বলবে।
D. পাস্‌টোস্কোপ-এ ফুটে ওঠা চরিত্রগুলো আমাদের জ্ঞাত ভাষায় নিজেই নিজের পরিচয় দিতে থাকে ।
প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করুন :

  1. (1) A এবং B সঠিক মন্তব্য
  2. (2) A এবং C সঠিক মন্তব্য
  3. (3) C এবং D সঠিক মন্তব্য
  4. (4) B এবং D সঠিক মন্তব্য
See answer and solution
Q96

“যে, যে ভাষাতেই শুনতে চায় সেই ভাষাতেই কথা বলবে পাস্‌টোস্কোপ ।”—কোন্ শ্রেণির বাক্য?

  1. (1) সরল বাক্য
  2. (2) যৌগিক বাক্য
  3. (3) জটিল বাক্য
  4. (4) মিশ্র বাক্য
See answer and solution
Q97

‘নিষ্কাশিত’ শব্দটিতে সন্ধির কোন্ সূত্র প্রযুক্ত হয়েছে?

  1. (1) ক্ খ্ প্ ফ্—যে কোনো একটি বর্ণ পরপদের প্রথম বর্ণ হলে নিঃ, আবিঃ, বহিঃ প্রভৃতি বিসর্গ স্থানে ‘ষ’ হয় ।
  2. (2) চ্ বা ছ্ পরে থাকলে পূর্ববর্তী বিসর্গের স্থানে ‘ষ’ হয় ।
  3. (3) ট্ বা ঠ্ পরে থাকলে পূর্ববর্তী বিসর্গের স্থানে ‘ষ’ হয় ।
  4. (4) প্রথম পদের অন্তে অ-কারের পর যদি বিসর্গ থাকে এবং পরপদের প্রথম বর্ণ যদি অ-কার ভিন্ন অন্য স্বরবর্ণ হয়, তখন বিসর্গের লোপ হয় ।
See answer and solution
Q98

“উড়ন্ত বাড়ি থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবার উপায় নেই ।” বাক্যটিকে সাধুভাষায় পরিবর্তিত করলে কোনটি সঠিক রূপ হবে?

  1. (1) উড়ন্ত বাড়ি হইতে লাফিয়ে পড়ে আত্মহত্যা করিবার উপায় নেই ।
  2. (2) উড়ন্ত বাড়ি হইতে লাফাইয়া পড়িয়া আত্মহত্যা করিবার উপায় নাই ।
  3. (3) উড়ন্ত বাড়ি থেকে লাফাইয়া পড়িয়া আত্মহত্যা করিবার উপায় নেই ।
  4. (4) উড়ন্ত বাড়ি হইতে লাফাইয়া পড়িয়া আত্মহত্যা করবার উপায় নেই ।
See answer and solution
Q99

“অন্তরীক্ষেও চলন্ত বাড়ি ঘুরে বেড়াচ্ছে এরোপ্লেনের মতো ।”—বাক্যটিতে কোন্ শব্দটি অধিকরণ কারক রূপে ব্যবহৃত?

  1. (1) অন্তরীক্ষ
  2. (2) চলন্ত
  3. (3) বাড়ি
  4. (4) এরোপ্লেন
See answer and solution

Passage

নির্দেশ : নিম্নে প্রদত্ত পদ্যটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাপেক্ষা সঠিক উত্তরটি নির্বাচন করুন :

ধরা যাক একদিন সমস্ত পুরোনো আর জটিল সমস্যারা—কাঁটা
ওঠা জুতোর মতো আপনাকে বিব্রত করবে না
তারা নিজেরাই সমাধানের পথ খুঁজে আপনার বাড়ির
সদর দরজায় বসে থাকবে আপনারই অপেক্ষায় ....

ধরা যাক একদিন আপনার ফুলদানির শুকনো ফুলেরা
হঠাৎই মন্ত্রবলে তাজা আর সুগন্ধে ভরে উঠবে
আবার স্বপ্ন থেকে জেগে ওঠার পর আপনি দেখলেন
আপনার আকাঙ্ক্ষার পথটা ফুলের পাপড়িতে ছেয়ে আছে ....

ধরা যাক একদিন বিশ্বের সব মানুষের ধর্ম এক হয়ে গেল
আর দেখা গেল একটা বিশাল উপাসনা ঘরে বসে
স্কুলের পিরিয়ডের মতো ক্লাস ভাগ করে এক-একজন মানুষ
রোজ কোরাণ গ্রন্থসাহেব গীতা আর বাইবেল পড়ছে .....

সেদিন সিয়াচেনের নিয়ন্ত্রণরেখার দুপাশে সৈন্যরা বসে থাকবে না
প্রত্যেকটি মানুষ সেদিন ঘুমোবার আগে হয়তো একটি কবিতা লিখবে .....

Q100

কবিতাটির মূল বিষয়বস্তু কী?

  1. (1) কবি আলোর ঝলকানিতে হতাশার আগমন প্রত্যাশা করছেন ।
  2. (2) কবি হতাশার অন্ধকারে আলোর আগমন প্রত্যাশা করছেন।
  3. (3) কবি জীবনের অন্ধকার দিকটিকেই অবলম্বন করে বাঁচতে চান ।
  4. (4) কবির জীবনের প্রাচুর্যতা ও আনন্দ কবির কাছে অসহনীয় হয়ে উঠেছে ।
See answer and solution
Q101

এটি কোন্ জাতীয় কবিতা?

  1. (1) সনেট
  2. (2) ছড়া
  3. (3) গীতিকাব্য
  4. (4) গদ্য-কবিতা
See answer and solution
Q102

ধর্ম সম্পর্কে কবি কী স্বপ্ন দেখেন?

  1. (1) একই উপাসনা ঘরে বসে তারা নিজের নিজের ধর্মগ্রন্থ পাঠ করবে ।
  2. (2) একই উপাসনা ঘরে বসে তারা যে কোনো একটি ধর্মগ্রন্থই সকলে মিলে পাঠ করবে ।
  3. (3) স্কুল কলেজে ধর্মের ভিত্তিতে সকলে পৃথক পৃথক ঘরে বসে উপাসনা করবে ।
  4. (4) স্কুল কলেজে সকলে একটি ধর্মই পালন করবে এবং তাদের পাঠ্য হবে যে কোনো একটি ধর্মগ্রন্থ ।
See answer and solution
Q103

কখন পৃথিবীর মানুষের মন হয়ে উঠবে কাব্যিক?

  1. (1) যখন সীমান্তে প্রহরীদের থাকার প্রয়োজন হবে না
  2. (2) যখন সীমান্তে প্রহরীদের নিয়ন্ত্রণ অত্যন্ত প্রয়োজন হবে
  3. (3) যখন ধর্মগত বিভেদমূলক হিংসায় মনুষ্যত্ব ধ্বংস হবে
  4. (4) যখন যাবতীয় জটিলতা এবং কঠিন সমস্যাগুলি মানুষের হৃদয়কে উতলা করে তুলবে
See answer and solution
Q104

নিচের কোন্ শব্দজোড়টি বিপরীতার্থক অর্থ প্রকাশ করে?

  1. (1) পুরোনো–জটিল
  2. (2) তাজা–সুগন্ধ
  3. (3) সমস্যা–সমাধান
  4. (4) ধর্ম–উপাসনা
See answer and solution
Q105

কোন্ শব্দগুচ্ছের প্রতিটি শব্দের অর্থই বিশ্ব?

  1. (1) পৃথিবী, নভ, অনিল, ভুবন
  2. (2) ভুবন, জগৎ, রুদ্র, পৃথিবী
  3. (3) সংসার, গিরি, নীরজ, ভুবন
  4. (4) ভুবন, সংসার, জগৎ, পৃথিবী
See answer and solution
Q106

ভাষার অর্থসংক্রান্ত দিকগুলি ______ সাথে সম্পর্কিত ।

  1. (1) ধ্বনিতত্ত্ব-এর
  2. (2) শব্দার্থতত্ত্ব-এর
  3. (3) ব্যাকরণগত নিয়মাবলীর
  4. (4) রূপতত্ত্ব-এর
See answer and solution
Q107

নিম্নে প্রদত্ত কোনটি ভাষা শিখনের আদর্শ নয়?

  1. (1) দক্ষতা ও জ্ঞানকে আয়ত্তাধীন করে ভাষা শিখন
  2. (2) শিখনে শিক্ষার্থীরা তাদের পছন্দসই আবেদনে বৈচিত্র্য আনতে পারে
  3. (3) ভাষা সংযোগ সাধনের একটি উপাদান
  4. (4) ভাষা শেখা হয় ব্যাকরণের গঠন/নীতিগুলি মুখস্থের মাধ্যমে
See answer and solution
Q108

ষষ্ঠ শ্রেণির একজন শিক্ষিকা ব্ল্যাকবোর্ডের কেন্দ্রে একটি শব্দ লেখেন এবং শিক্ষার্থীদের তাদের সম্ভাব্য চিন্তাভাবনা করে সেই সব শব্দগুলি খুঁজতে বলেন যেগুলি কেন্দ্রের শব্দটির সঙ্গে সম্পর্কিত । এই কার্যের প্রধান উদ্দেশ্য হলো

  1. (1) লিখন দক্ষতার উন্নতিসাধন
  2. (2) শিক্ষার্থীর শব্দভাণ্ডারের উন্নতিসাধন
  3. (3) ব্যাকরণ বুঝতে পারা
  4. (4) পঠন দক্ষতার উন্নতিসাধন
See answer and solution
Q109

নিচের বিবৃতিগুলি পড়ুন :
কার্য (A) : প্রাথমিক স্তরে ভাষা শিখনে বিলম্ব হলে শিশুদের পক্ষে নতুন ভাষা অর্জনে অধিক অসুবিধা হয় ।
কারণ (R) : ভাষা অর্জনের জন্য শিশুদের প্রারম্ভিক বর্ষগুলি সংবেদনশীল পর্যায় ।
শুদ্ধ বিকল্পটি বেছে নিন :

  1. (1) কার্য A এবং কারণ R উভয়ই সত্য এবং কারণ R, কার্য A-এর সঠিক ব্যাখ্যা ।
  2. (2) কার্য A এবং কারণ R উভয়ই সত্য এবং কারণ R, কার্য A-এর সঠিক ব্যাখ্যা নয় ।
  3. (3) কার্য A সত্য নয় এবং কারণ R সত্য ।
  4. (4) কার্য A সত্য এবং কারণ R সত্য নয় ।
See answer and solution
Q110

নিচের কোনটি বহুভাষা প্রসঙ্গে গঠনমূলক স্তরের ক্ষেত্রে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক (২০২২)-এর একটি মূল নীতি?

  1. (1) ফলপ্রসূ পাঠ্যক্রম আদান-প্রদানে একটি শ্রেণীকক্ষকার্যের বহুভাষিক প্রকৃতি প্রতিবন্ধক হয় ।
  2. (2) প্রারম্ভিক স্তরে শিশুরা বিভিন্ন মৌখিক ভাষা গ্রহণ করতে অসমর্থ হয় ।
  3. (3) বহুভাষিকতার জ্ঞানীয় এবং সামাজিক/সাংস্কৃতিক উভয় সুবিধা রয়েছে ।
  4. (4) শিশুদেরকে তাদের গৃহের ভাষা ভুলে যেতে সাহায্য করতে হবে এবং বিদ্যালয়ের লক্ষ্য অবশ্যই স্কুলের ভাষা শেখানোয় মোড় নেবে ।
See answer and solution
Q111

কোনো কোনো ভাষা সম্প্রদায়ে দুটি ভিন্ন ভাষা সহাবস্থান করে, প্রতিটিরই সামাজিক অনুষ্ঠানে স্বতন্ত্র পরিসীমা রয়েছে । এই পরিস্থিতিকে বর্ণনা করা যায়

  1. (1) সংকেত-মিশ্রণ (code-mixing) রূপে
  2. (2) ভাষা নিবন্ধন (register) রূপে
  3. (3) ডিগ্লোসিয়া (diglossia) রূপে
  4. (4) উপভাষা (dialect) রূপে
See answer and solution
Q112

শিশুরা জোড়বদ্ধ হয়ে কাজ করে । একটি পাঠকে অর্ধেক অর্ধেক ভাগ করা হয় । একটি শিশু পাঠটি পড়ে তার সহপাঠীর জন্য যেটি অন্য শিশুটি লেখে । তারা দুজনে মিলে সমগ্র পাঠকার্যটি সম্পন্ন করে । এই কার্যাবলিটিকে বলা হয়

  1. (1) রানিং ডিক্টেশন
  2. (2) ওয়ার্ড ওয়েব
  3. (3) পার্শিয়াল ডিক্টেশন
  4. (4) গল্প বলা
See answer and solution
Q113

নিচের কোন্ বিবৃতিটি ভাষা শ্রেণিতে সাহিত্যিক পাঠ অধ্যয়নের জন্য সত্য নয়?

  1. (1) সাহিত্যিক পাঠ ব্যাকরণ শিক্ষণে অবশ্যই ব্যবহার করতে হবে ।
  2. (2) সাহিত্যিক পাঠ ভাষা শিখনের ক্ষেত্রে সাংস্কৃতিক অন্তর্ভুক্তিকরণ।
  3. (3) সাহিত্যিক পাঠ জটিল চিন্তন এবং প্রতিক্রিয়ার বিকাশ সাধন করে।
  4. (4) সাহিত্যিক পাঠ কেবলমাত্র প্রশংসা এবং আমোদের জন্য।
See answer and solution
Q114

ষষ্ঠ শ্রেণির নবীন খুব কষ্ট করে পাঠটি পড়ছে । শিক্ষিকা তাকে সহজতর একটি পাঠ পড়তে দিলেন । শিক্ষিকা কর্তৃক এই সহায়তা প্রদানকে বলা হয়

  1. (1) পড়ার প্রস্তুতি (reading readiness)
  2. (2) ধাপে ধাপে সহায়তা করা (scaffolding)
  3. (3) চিন্তনমন্থন (brainstorming)
  4. (4) আড়ষ্টতা দূরীকরণ (ice-breaking)
See answer and solution
Q115

ভাষা শিক্ষণ-শিখনের কোন্ আবেদনটি বিশ্বাস করে যে ‘ভাষা একটি অভ্যাস’?

  1. (1) শ্রবণ ভাষিকতা (audiolingualism)
  2. (2) সংযোগমূলক ভাষা শিক্ষণ (communicative language teaching)
  3. (3) স্বাভাবিক আবেদন (natural approach)
  4. (4) সহযোগীমূলক ভাষা শিখন (cooperative language learning)
See answer and solution
Q116

প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য একটি শিশু একটি অপঠিত অনুচ্ছেদ পড়ে । এই ধরনের পঠন বলতে বোঝায়

  1. (1) পুঙ্খানুপুঙ্খ পঠন
  2. (2) বিশিষ্ট পঠন
  3. (3) ভাসা-ভাসা পঠন
  4. (4) বিস্তৃত পঠন
See answer and solution
Q117

শিক্ষিকা শিক্ষার্থীদের পাঁচটি চিত্র দেখান এবং এর ভিত্তিতে তাদেরকে গল্প লিখতে বলেন। এটি ______-এর উদাহরণ ।

  1. (1) শো এন্ড টেল (show and tell)
  2. (2) জিগ-শ ডিক্টেশন (jigsaw dictation)
  3. (3) অংশীদারী পঠন (shared reading)
  4. (4) সৃজনশীল লিখন (creative writing)
See answer and solution
Q118

নিচের কোনটি ভাষায় কর্মক্ষমতাভিত্তিক মূল্যায়নের বৈশিষ্ট্য?

  1. (1) বহুনির্বাচিত প্রশ্ন
  2. (2) অ-সক্রিয় কর্মক্ষমতা
  3. (3) অপ্রাসঙ্গিক পাঠ-উপাদান
  4. (4) প্রাসঙ্গিক সংযোগমূলক কার্য
See answer and solution
Q119

নিচের বিবৃতিগুলি পড়ুন :
নিচের কোন্ বিবৃতিটি পঠনের ক্ষেত্রে সত্য?
A : পঠন হলো কেবলমাত্র বর্ণ-শব্দ সম্পর্ক বুঝতে পারা এবং সঠিকভাবে শব্দ উচ্চারণ করা ।
B : অর্থ বোঝার ক্ষেত্রে পঠন হলো সংকেতের অর্থোদ্ধার ।
সঠিক বিকল্পটি বেছে নিন ।

  1. (1) A এবং B উভয়ই সত্য
  2. (2) A সত্য, কিন্তু B মিথ্যা
  3. (3) B সত্য, কিন্তু A মিথ্যা
  4. (4) A এবং B উভয়ই মিথ্যা
See answer and solution
Q120

একজন শিক্ষিকার তাঁর ছাত্রদের শ্রবণ-দক্ষতার মূল্যায়ন করতে হবে । নিচের কোন্ কার্যটি উনি শ্রবণ মূল্যায়ন হিসেবে নির্বাচন করবেন?

  1. (1) শিশুদের মৌখিক পরিবেশনার মান নির্ণয় করবেন ।
  2. (2) শিক্ষিকা একটি গল্প বলবেন এবং তারপর বোধপরীক্ষণ-ভিত্তিক প্রশ্ন জিজ্ঞাসা করবেন ।
  3. (3) শিক্ষিকা শিশুদের একটি গল্প পড়তে বলবেন এবং তারপর বোধপরীক্ষণ-ভিত্তিক প্রশ্ন জিজ্ঞাসা করবেন ।
  4. (4) শিক্ষিকা শব্দভাণ্ডার-ভিত্তিক কার্য দেবেন ।
See answer and solution

Passage

নির্দেশ : নিম্নে প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (121 থেকে 128 নং প্রশ্ন) সর্বাপেক্ষা উপযুক্ত উত্তরটি নির্বাচন করুন :
শেষ দুপুরের রোদ থাকতে থাকতে পৌঁছে গেলাম ক্যাপিটল রিফ ন্যাশনাল পার্ক। চারপাশের রং দেখলে চোখ ধাঁধিয়ে যায়। লক্ষ্য করলাম এখানে পাথরের ফরমেশনটা খাড়া একটা দেওয়ালের মতো, অনেকটা ছড়ানো।
এই ন্যাশনাল পার্কটি দৈর্ঘ্য-প্রস্থের দিক থেকে মাপলে আকার দাঁড়ায় একফালি সরু, লম্বা নদীর মতো। উত্তর থেকে দক্ষিণে দৈর্ঘ্যে ৬০ মাইল কিন্তু পূর্ব-পশ্চিমে মাত্র ৬ মাইল চওড়া। ১৯৭১ সালে, প্রেসিডেন্ট নিক্সনের আমলে, ন্যাশনাল পার্ক তকমা পাওয়া এই ভূখণ্ডে ঊষর, রুক্ষ রং-বেরঙা পাথরের ফাঁকে ফাঁকে সবুজ গাছের ঝোপ কীভাবে নিজেদের জীবনসংগ্রাম জারি রেখেছে—তা ভাবলে অবাক হতে হয়। ‘ট্রিপ অ্যাডভাইজর’ জাতীয় ওয়েবসাইট আপনাকে জানান দেবে, এখানে দ্রষ্টব্য এবং কর্তব্য অনেক কিছুই আছে—যেমন হিকম্যান ব্রিজ ট্রেইল, ক্যাপিটল গোর্জ ট্রেইল, গুজনেক’স ওভারলুক, গ্র্যান্ড ওয়াশ ট্রেইল জাতীয় হাইকিং অর্থাৎ পদব্রজে অভিযান। এছাড়া ভূতত্ত্বের উৎসাহীদের জন্য ‘ওয়াটারপকেট ফোল্ড’ একটি অবশ্য দর্শনীয় স্থান। জিওলজির পরিভাষায় এটি হচ্ছে একটি মনোক্লাইন বা ভূপৃষ্ঠস্থ ভাঁজ। সময়াভাবে আমাদের এর মধ্য থেকে কাটছাঁট করে নিজেদের মতো ভ্রমণ-পরিকল্পনা সাজিয়ে নিতে হয়েছে। এই আধবেলা আর রাত্তিরটুকু বরাদ্দ ক্যাপিটল রিফের জন্য।
সূর্যাস্তের আগে আমাদের প্ল্যানে আছে পার্কের সিনিক ড্রাইভ এবং সানসেট পয়েন্ট ট্রেইল। দুপুর গড়িয়ে যখন বালুঘড়ির সূচক টুপ করে বিকেলের কোলে ঝরে পড়ে, এরকম একটা সময় নাগাদ আমরা সিনিক ড্রাইভ শুরু করলাম পার্কের ভিজিটর সেন্টার থেকে।
রৌদ্রের সেই খর তাপ এখন আর নেই, ফলে এই রুক্ষতা তেমন দহনের আঁচ উপহার দিচ্ছে না। বরং চারপাশের নয়নাভিরাম দৃশ্যে চোখ জুড়িয়ে যাচ্ছে। অফুরন্ত সময় হাতে নিয়ে মহাকালের মিকেল এঞ্জেলোরা যখন সৃষ্টিসুখের উল্লাসে মাতেন, হাজার হাজার বর্গমাইল খেলার মাঠ পেয়ে, তখনই বুঝি তৈরি হয় এরকম ‘রেডরক ওয়ান্ডার’।
সিনিক ড্রাইভের সুবিধে হচ্ছে, পছন্দমতো ছবি তোলার জায়গা পেলে, পাশে গাড়ি দাঁড় করিয়ে জানালার কাচ নামিয়েই অনেক সময় কাজ সারা যায়—সময় বাঁচে।
কত রকমের যে পাথরের স্তম্ভ দেখলাম পথের দু’ধারে—কী বিচিত্র তাদের আকার, কী অপূর্ব তার রঙের সমন্বয়! অনেক সময় যেমন দেওয়ালে জলের ছিটে পড়ে অদ্ভুত সব ছবি তৈরি হয় কিংবা কল্পনাপ্রবণ মন আকাশে মেঘের মধ্যে চেনা জন্তু-জানোয়ারকে খুঁজে পায়—তেমনই এই রঙিন মরুভূমির পাথুরে ফরমেশন হঠাৎ করে কোনও পরিচিত অবয়বকে মনে করিয়ে দিচ্ছিল।
এক জায়গায় একটা পাথর দেখে মনে হল ঠিক যেন এক গন্ডার। সে একটু স্বতন্ত্র হয়ে দাঁড়িয়ে থাকায়, আকারের বিশেষত্ব স্পষ্টতই প্রতীয়মান।
গাড়ি এসে দাঁড়াল সানসেট পয়েন্ট ট্রেইলের কাছে। ট্রেইলহেড থেকে এক মাইলের একটু কম হাঁটাপথ—যেখানে ট্রাইপড পাতলে সবথেকে ভালো ছবি পাওয়া যায়। ক্যাপিটল রিফকে বলা হয় ‘জায়ন উইদাউট ক্রাউড’ অর্থাৎ সৌন্দর্যে সে উটারই আরেক প্রখ্যাত ভ্রমণস্থল জায়ন ন্যাশনাল পার্কের সমতুল্য কিন্তু নির্জনতা এখানে সখ্য করে নেবে আপনার সঙ্গে। নিসর্গ আর আপনার মধ্যে অযাচিত ব্যবধান সৃষ্টি করার জন্য বিশেষ উৎপাত নেই।
ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি যাঁরা পছন্দ করেন, তাঁরা বরাবরই গ্রুপ ট্যুর এড়িয়ে চলেন। ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় ট্রাইপড লাগিয়ে অপেক্ষা করতে হয় বিশেষ মুহূর্তটির জন্য। নিঃসঙ্গতা এখানে আশীর্বাদ। ম্যাপ বা ‘বাকেট-লিষ্ট’ হাতে পরবর্তী ‘পয়েন্ট কভার করার’ হুজুগে ট্যুরিষ্ট বড় বিরক্তিকর মনে হয় তখন। ছবি তোলার শখ বাড়াবাড়ি রকমের মাথাচাড়া দেওয়ার পর থেকেই আমিও এই দলে নাম লিখিয়েছি। আমাদের তিনজনের ছোট পরিবার ছাড়া দল বেঁধে বেরনোর প্রশ্নই নেই। যদিও বা সমমনস্ক কাউকে পাই, তাদেরও আমার এই শর্তাবলির ব্যাপারে অগ্রিম হুঁশিয়ারি দিয়ে রাখি।

Q121

প্রদত্ত গদ্যাংশটিতে কোন্ বিষয়টি প্রাধান্য পেয়েছে?

  1. (1) রহস্য
  2. (2) রোমাঞ্চ
  3. (3) ভ্রমণ
  4. (4) অভিযান
See answer and solution
Q122

লেখকের এই ভ্রমণের উদ্দেশ্য কী ছিল?

  1. (1) ট্রেকিং করা
  2. (2) প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা
  3. (3) নির্জন স্থানে অবসর কাটানো
  4. (4) ফটোগ্রাফি
See answer and solution
Q123

ক্যাপিটল রিফ ন্যাশনাল পার্কে ভূতাত্ত্বিকদের জন্য অবশ্য দর্শনীয় স্থান কোনটি?

  1. (1) ক্যাপিটল গোর্জ ট্রেইল
  2. (2) ওয়াটার পকেট ফোল্ড
  3. (3) হিকম্যান ব্রিজ ট্রেইল
  4. (4) গুজনেক’স ওভারলুক
See answer and solution
Q124

প্রদত্ত বিবৃতি দুটি পড়ুন :
বিবৃতি (ক) : মরুভূমির ঊষর, রুক্ষ পরিবেশে পাথরের স্তম্ভের ফাঁকে ফাঁকে অস্তগামী সূর্যের রঙের খেলা লেখককে মুগ্ধ করেছিল।
বিবৃতি (খ) : চারিদিকে ঘন জঙ্গল ও পাহাড়ে ঘেরা অঞ্চলটির ঘন সবুজ নয়নাভিরাম দৃশ্য ও অজস্র জন্তু-জানোয়ার লেখককে মুগ্ধ করেছিল।
প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করুন :

  1. (1) বিবৃতি (ক) এবং (খ) উভয়ই সত্য
  2. (2) বিবৃতি (ক) এবং (খ) উভয়ই মিথ্যা
  3. (3) বিবৃতি (ক) সত্য, কিন্তু (খ) মিথ্যা
  4. (4) বিবৃতি (ক) মিথ্যা, কিন্তু (খ) সত্য
See answer and solution
Q125

লেখক দল বেঁধে না বেরিয়ে নিজের ছোট পরিবার নিয়ে বের হওয়া পছন্দ করেন কেন?

  1. (1) যাতে তিনি ইচ্ছেমতো ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারেন
  2. (2) যাতে তিনি ইচ্ছেমতো যথেষ্ট সময় ফটোগ্রাফিতে দিতে পারেন
  3. (3) যাতে তিনি নিজের পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতে পারেন
  4. (4) বন্ধু-বান্ধব তিনি পছন্দ করেন না
See answer and solution
Q126

‘নিসর্গ’ শব্দটির অর্থ

  1. (1) প্রকৃতি
  2. (2) নির্জন
  3. (3) উল্লাস
  4. (4) কল্পনাপ্রবণ
See answer and solution
Q127

“চারপাশের রং দেখলে চোখ ধাঁধিয়ে যায়।” ‘রং’ কোন্ কারক?

  1. (1) কর্ম
  2. (2) করণ
  3. (3) অধিকরণ
  4. (4) অপাদান
See answer and solution
Q128

“কত রকমের যে পাথরের স্তম্ভ দেখলাম পথের দু’ধারে—কী বিচিত্র তাদের আকার, কী অপূর্ব তাদের রঙের সমন্বয়!” বাক্যটি কোন্ শ্রেণির?

  1. (1) নির্দেশক
  2. (2) অনুজ্ঞাবাচক
  3. (3) বিস্ময়সূচক
  4. (4) প্রশ্নবোধক
See answer and solution

Passage

নির্দেশ : নিম্নে প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (129 থেকে 135 নং প্রশ্ন) নিকটতম উত্তর নির্বাচন করুন :
হরিদ্বারে একদিন কাটিয়েই ঋজুরা হৃষিকেশ চলে এলো। এবারেই প্রথম নয়। এর আগেও ফুলের উপত্যকা নন্দনকাননে যাবার সময় ওরা হরিদ্বার-হৃষিকেশ হয়ে গিয়েছিল। হরিদ্বারের কোলাহল এবং পর্যটকের ভিড়ের জন্য একদিনের বেশি থাকতে ইচ্ছা করে না। ঋজুদের সকলেই একটু নির্জনতা পছন্দ করে আর পাহাড়ী নিসর্গ ওদের বেশি টানে। সেই দিক থেকে চিন্তা করে ঋজুর বাবা মিঃ চৌধুরী হৃষিকেশেই এক সপ্তাহ কাটাবেন ঠিক করে এসেছেন। হোটেলটিও ছিমছাম, সুন্দর, নিকটেই গঙ্গা। বারান্দায় দাঁড়ালে জলের শব্দ শোনা যায়। এপারে লছমন মন্দির, ওপারে টিহরী মঞ্জিল, গীতাভবন ইত্যাদি দেখা যায়। ওপারে পৌড়ী গাড়োয়ালের ধ্যানমগ্ন পাহাড়ের শ্যামলিমা হাল্কা কুয়াশাচ্ছন্ন। এপারে উত্তরে টিহরী গাড়োয়াল। ওদের হোটেলটা অবশ্য দেরাদুন জেলার মধ্যে অবস্থিত। হৃষিকেশের লছমনঝুলার কাছে পাশাপাশি তিনটি পার্বত্য জেলার সহাবস্থান ঋজুকে বেশ কৌতূহলী করে তোলে। বেড়াতে এসেছেন ওরা চারজন। ও আর বাবা ছাড়া আছে মা এবং ছোটভাই ঋভু। বাবা বলেছিলেন, এবারে আর কোথাও নয়। চাকরিতে যা দৌড়ঝাঁপ করতে হয়, এখানে কয়েকদিন বিশ্রাম করে শরীরটা চাঙ্গা করে যাব। ওদের ভালও লাগছিল বেশ। পায়ে হেঁটেই সব ঘোরা যায়। একদিন রামঝুলায় দাঁড়িয়ে অনেকক্ষণ গঙ্গা দেখছিল ঋজু। দেখে দেখে আশ মেটে না। কখনো স্কেচখাতা-পেন্সিল নিয়ে বসে যায়। ছবি আঁকে।
সেদিন হোটেলে ফিরতেই মিঃ চৌধুরীকে এসে বেয়ারা একটা চিঠি দিয়ে গেল। জিজ্ঞেস করে জানা গেল চিঠিটি হোটেলের লেটার বক্সে কে ছেড়ে গিয়েছে। চিঠিটা হাতে নিয়ে মিঃ চৌধুরী একটু আশ্চর্য হলেন। হ্যাঁ, খামের ওপর গোটা গোটা ইংরেজি অক্ষরে তাঁরই নাম। নিঃসন্দেহ হয়ে খামটি ছিঁড়লেন—শ্রীযুক্ত চৌধুরী,
একবার উত্তরকাশী চলে আসুন। সম্ভব হলে কাল সকালের বাসেই। হৃষিকেশ বা হরিদ্বার থেকে যেসব বাস গঙ্গোত্রী যাচ্ছে, সব বাসই উত্তরকাশী হয়ে যায়। ছয়-সাত ঘণ্টা লাগবে। সকলকে নিয়েই আসুন। আমি ৩০৩ নম্বর ঘরে আছি। রাস্তার ওপরেই হোটেল বিজয়াতে। সাক্ষাতেই কারণ জানতে পারবেন। চলে আসুন। ভাল লাগবে।
ইতি—
আপনার ‘সুহৃদ’
চিঠিটি পড়ে মিঃ চৌধুরী ভ্রূকুঞ্চিত করলেন। ঋজুর মা ছোটভাই ঋভুকে নিয়ে ব্যতিব্যস্ত ছিলেন। তার মধ্যেই বললেন, কি হলো? মিঃ চৌধুরী চিঠিটা দিলেন তাঁর হাতে। পড়ে এক মিনিটের জন্য শ্রীমতী চৌধুরীর মুখ চিন্তাচ্ছন্ন দেখাল। তিনি স্বামীর মুখের দিকে চেয়ে রইলেন। মিঃ চৌধুরী বললেন, চলো যাওয়া যাক। একবার দেখেই আসা যাক না রহস্যটা কি? ঋজু এতক্ষণ স্কেচ করা ছবিগুলিতে রঙ করছিল, উত্তরকাশী যাওয়ার কথায় আনন্দে লাফিয়ে উঠল।

Q129

প্রথমবার ঋজুরা হরিদ্বার-হৃষিকেশ কেন এসেছিল?

  1. (1) বিশ্রামের জন্য
  2. (2) মন্দির দর্শনের জন্য
  3. (3) পৌড়ী গাড়োয়াল ও টিহরী গাড়োয়াল যাওয়ার পথে
  4. (4) ফুলের উপত্যকা নন্দনকাননে যাওয়ার পথে
See answer and solution
Q130

প্রদত্ত গদ্যাংশটিতে একটি বিশেষ রচনাশৈলী অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটি কী?

  1. (1) প্রবন্ধ রচনা
  2. (2) নিবন্ধ রচনা
  3. (3) পত্র রচনা
  4. (4) প্রতিবেদন রচনা
See answer and solution
Q131

নিচের ‘ক’ তালিকায় প্রদত্ত স্থান-এর নামের সঙ্গে ‘খ’ তালিকায় প্রদত্ত ‘স্থান-সম্পর্কিত তথ্য’গুলি মেলান :

তালিকা (ক) (স্থান) তালিকা (খ) (তথ্য)
A হরিদ্বার (i) হোটেল বিজয়া
B ঋষিকেশ (ii) পর্যটকের ভিড়
C উত্তরকাশী (iii) ধ্যানমগ্ন পাহাড়
D পৌড়ী গাড়োয়াল (iv) লছমনঝুলা

প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করুন :

  1. (1) A–(ii), B–(iv), C–(i), D–(iii)
  2. (2) A–(ii), B–(i), C–(iv), D–(iii)
  3. (3) A–(iii), B–(iv), C–(i), D–(ii)
  4. (4) A–(iv), B–(ii), C–(i), D–(iii)
See answer and solution
Q132

পত্রে উত্তরকাশী যাওয়ার প্রস্তাবে কে/কারা খুশি প্রকাশ করলো না?

  1. (1) ঋজু ও ঋভু দুজনেই
  2. (2) ঋভু ও তার মা দুজনেই
  3. (3) কেবল ঋজু
  4. (4) কেবল শ্রীমতি চৌধুরী
See answer and solution
Q133

‘ভ্রূকুঞ্চিত’ শব্দটির মাধ্যমে মনের কোন্ ভাব প্রকাশ করা হয়?

  1. (1) বিষাদ
  2. (2) হর্ষ
  3. (3) বিরক্তি
  4. (4) ক্রোধ
See answer and solution
Q134

‘কুয়াশাচ্ছন্ন’ শব্দটিতে সন্ধির কোন্ সূত্রটি প্রযুক্ত?

  1. (1) অ + অ = আ
  2. (2) আ + আ = আ
  3. (3) অ + আ = আ
  4. (4) আ + অ = আ
See answer and solution
Q135

“সেদিন হোটেলে ফিরতেই মিঃ চৌধুরীকে এসে বেয়ারা একটা চিঠি দিয়ে গেল।”
বাক্যটিকে সাধু ভাষায় রূপান্তরিত করলে সঠিক রূপ কোনটি হবে?

  1. (1) সেইদিন হোটেলে ফিরতেই মিঃ চৌধুরীকে আসিয়া বেয়ারা একটা চিঠি দিয়া গেল।
  2. (2) সেইদিন হোটেলে ফিরিতেই মিঃ চৌধুরীকে আসিয়া বেয়ারা একটা চিঠি দিয়া গেল।
  3. (3) সেদিন হোটেলে ফিরিতেই মিঃ চৌধুরীকে এসে বেয়ারা একটা চিঠি দিয়া গেল।
  4. (4) সেদিন হোটেলে ফিরতেই মিঃ চৌধুরীকে এসে বেয়ারা একটা চিঠি দিয়া গেল।
See answer and solution
Q136

কোনো সহায়তা ব্যতিরেকে একজন শিক্ষার্থী যা করতে পারে এবং বয়স্কদের অথবা অধিকতর যোগ্যতাসম্পন্ন সহপাঠীর সহযোগে তারা যা করতে পারে—এর মধ্যকার ফাঁককে বলা যেতে পারে

  1. (1) পরিপক্বতার স্তর (level of maturity)
  2. (2) বিকাশের নৈকট্য সীমা (zone of proximal development)
  3. (3) অর্জনগত সীমা (zone of achievement)
  4. (4) দূর-শিক্ষা (distance learning)
See answer and solution
Q137

স্থানীয় মস্তিষ্কের ক্ষতের কারণে ভাষাগত ক্রিয়ার দুর্বলতা যা বুঝতে এবং/অথবা ভাষাগত গঠন উৎপাদনে অসুবিধার সৃষ্টি করে তাকে বলা হয়

  1. (1) অ্যাফাসিয়া (aphasia)
  2. (2) ডিস্লেক্সিয়া (dyslexia)
  3. (3) ডিস্‌ক্যালকুলিয়া (dyscalculia)
  4. (4) ডিসারথ্রিয়া (dysarthria)
See answer and solution
Q138

যে পদ্ধতিতে ভাষা এক পুরুষ থেকে অন্য পুরুষে সঞ্চারিত হয় তাকে বলে

  1. (1) সাংস্কৃতিক সংক্রমণ
  2. (2) উৎপাদনশীলতা
  3. (3) স্বেচ্ছাচারিতা
  4. (4) স্থানান্তরণ
See answer and solution
Q139

১২ থেকে ১৮ মাসের শিশুরা পৃথক ধরনের এক একটি মান্য উচ্চারণ করে। এই পর্যায়টি, যখন তারা দৈনন্দিন বস্তুগুলির জন্য একক ধ্বনি উচ্চারণ করে, তাকে বলা হয়

  1. (1) কূজন
  2. (2) টেলিগ্রাফিক স্পীচ
  3. (3) একশব্দীয় স্তর
  4. (4) আধো আধো বলা
See answer and solution
Q140

পঠন এবং লিখন দক্ষতা সম্পর্কিত নিচের বিবৃতিগুলি পড়ুন :
A : বোঝার ও পড়ার যোগ্যতা লিখন যোগ্যতাকে প্রভাবিত করে।
B : পঠন এবং লিখন পৃথক পদ্ধতি এবং একে অপরের স্বাধীনতার বিকাশ ঘটায়।
সঠিক বিকল্পটি নির্বাচন করুন :

  1. (1) A এবং B উভয়েই সঠিক
  2. (2) A সঠিক এবং B ভুল
  3. (3) A এবং B উভয়েই ভুল
  4. (4) A ভুল এবং B সঠিক
See answer and solution
Q141

সব ভাষারই একটি নির্দিষ্ট সাধারণ বৈশিষ্ট্য আছে, এগুলিকে বলা হয়

  1. (1) ডিগ্লোসিয়া
  2. (2) সার্বজনীন ভাষা
  3. (3) ভাষা নিবন্ধন
  4. (4) উপভাষা
See answer and solution
Q142

একটি শ্রেণিতে ভাষাতাত্ত্বিক বিবিধতার অধিগ্রহণ

  1. (1) ভাষা সাবলীলতা অর্জনে বাধা প্রদান করে।
  2. (2) শিশুদের আত্মবিশ্বাস নষ্ট করে যাতে কল্পনাশক্তি ও সৃজনশীলতার অবনতি ঘটে।
  3. (3) ভাষা শিখনে কোনো প্রভাব ফেলে না।
  4. (4) শিশুদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে যাতে কল্পনাশক্তি এবং সৃজনশীলতা বর্ধিত হয়।
See answer and solution
Q143

নিচের কোনটি জরুরী সাক্ষরতার অংশ হিসেবে মুদ্রণ সচেতনতার বৈশিষ্ট্য নয়?

  1. (1) একটি বই ব্যবহার করা
  2. (2) বর্ণ এবং শব্দের মধ্যকার পার্থক্যকে স্বীকৃতিপ্রদান
  3. (3) পাঠ করা হয় বামদিক থেকে ডানদিকে এবং উপর থেকে নীচে
  4. (4) সম্পূর্ণ বাক্য পাঠ শুরু করা
See answer and solution
Q144

নিচে প্রাথমিক স্তরে পঠন দক্ষতার শিখন পরিণাম দেওয়া হয়েছে :
A. ছোট ছোট অনুচ্ছেদগুলি সঠিক স্বর, বিরাম এবং সুর পরিবর্তনের সাহায্যে নির্ভুল এবং সাবলীলভাবে পাঠ করা।
B. নির্ভুলভাবে পরিচিত শব্দ সহযোগে কয়েকটি বাক্য পাঠ করা।
C. ছোট ছোট অনুচ্ছেদগুলি উপযুক্ত স্বর ও বিরাম দিয়ে নির্ভুলভাবে পাঠ করা।
উন্নয়নমূলক ক্রম অনুসারে সাজান :

  1. (1) A, B, C
  2. (2) B, C, A
  3. (3) A, C, B
  4. (4) C, A, B
See answer and solution
Q145

নিচের কোনটি বিস্তৃত শ্রবণের অংশ নয়?

  1. (1) সারমর্মের জন্য শ্রবণ
  2. (2) মূল ধারণার জন্য শ্রবণ
  3. (3) সিদ্ধান্ত গ্রহণ
  4. (4) নির্দিষ্ট ঘটনা এবং তথ্যের জন্য শ্রবণ
See answer and solution
Q146

নিচের কোন্ কার্যটি পঠন দক্ষতা মূল্যায়নে ব্যবহৃত হবে না?

  1. (1) জোরে পড়া
  2. (2) পঠিত পাঠের ভিত্তিতে বহুনির্বাচনমূলক প্রশ্ন
  3. (3) চিত্র সংকেত দ্বারা শব্দ চেনা
  4. (4) শিক্ষিকা দ্বারা গল্প বলা অধিবেশন
See answer and solution
Q147

নিচের কোন্ বিবৃতিটি ‘চলমান শ্রুতিলিখন’ (running dictation)-এর সঠিক সংজ্ঞা দেয়?

  1. (1) শিক্ষার্থীরা পাঠের বিভিন্ন অংশ শোনে বা পড়ে, তারপর কার্যটি সম্পূর্ণ করতে অপরের সঙ্গে তথ্যের আদান-প্রদান করে।
  2. (2) শিশুরা জোড় বেঁধে কাজ করে, একটি পাঠ দুইভাগে ভাগ করা হয়। একজন শিশু তাদের পাঠটি পড়ে অপর সহপাঠীর জন্য যেটি অন্য শিশুটি লেখে। সম্পূর্ণ পাঠটি দুজনে মিলে সমাপ্ত করে।
  3. (3) শিশুরা জোড় বেঁধে কাজ করে। যে দৌড়তে পারে সে দেখতে ছুটে যায় এবং সঙ্গীকে ডিক্টেট করে। সঙ্গীটি পাঠটি লেখে।
  4. (4) শিক্ষিকা শব্দ/পাঠ শ্রেণিতে ডিক্টেট করে এবং শিক্ষার্থীরা তা লিখে নেয়।
See answer and solution
Q148

“একটি শিশু ভাষা অর্জনের জন্য অন্তর্নিহিত যোগ্যতা নিয়ে জন্মায়।” ভাষা অর্জনের এই ধারণা ______ দ্বারা সমর্থিত।

  1. (1) স্বকীয়তাবাদী (nativist)
  2. (2) জ্ঞানবাদী (cognitivist)
  3. (3) সামাজিক মিথস্ক্রিয়াবাদী (social interactionist)
  4. (4) আচরণবাদী (behaviourist)
See answer and solution
Q149

লিখন আবেদন পদ্ধতিতে, লিখন পদ্ধতির উপাদান যা লেখকরা বৃহত্তর শ্রোতার সঙ্গে আনুষ্ঠানিকভাবে তাঁদের কাজকে ভাগ করে দেন তাকে বলা হয়

  1. (1) খসড়া লেখা
  2. (2) প্রকাশ করা
  3. (3) সম্পাদনা করা
  4. (4) পুনরালোচনা করা
See answer and solution
Q150

পাঠের কঠিন শব্দগুলি ব্যবহার করতে, একজন ভাষা শিক্ষিকা প্রথমে শব্দগুলিকে মাতৃভাষায় রূপান্তরিত করেন এবং শিক্ষার্থীদের তা মুখস্থ করতে বলেন। তিনি ব্যবহার করছেন

  1. (1) ব্যাকরণ অনুবাদ পদ্ধতি
  2. (2) প্রত্যক্ষ পদ্ধতি
  3. (3) গঠনমূলক আবেদন
  4. (4) সংযোগমূলক আবেদন
See answer and solution