By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Feb 2026 Paper 2 Bengali, Question 120

Topic: Assessment in language

Q120

একজন শিক্ষিকার তাঁর ছাত্রদের শ্রবণ-দক্ষতার মূল্যায়ন করতে হবে । নিচের কোন্ কার্যটি উনি শ্রবণ মূল্যায়ন হিসেবে নির্বাচন করবেন?

  1. (1) শিশুদের মৌখিক পরিবেশনার মান নির্ণয় করবেন ।
  2. (2) শিক্ষিকা একটি গল্প বলবেন এবং তারপর বোধপরীক্ষণ-ভিত্তিক প্রশ্ন জিজ্ঞাসা করবেন ।Correct answer
  3. (3) শিক্ষিকা শিশুদের একটি গল্প পড়তে বলবেন এবং তারপর বোধপরীক্ষণ-ভিত্তিক প্রশ্ন জিজ্ঞাসা করবেন ।
  4. (4) শিক্ষিকা শব্দভাণ্ডার-ভিত্তিক কার্য দেবেন ।

Solution.

CBSE answer: (2)

উত্তর: (2) শিক্ষিকা একটি গল্প বলবেন এবং তারপর বোধপরীক্ষণ-ভিত্তিক প্রশ্ন জিজ্ঞাসা করবেন

  1. শ্রবণ মূল্যায়নে শিশু কান দিয়ে তথ্য গ্রহণ করবে, তারপর কতটা বুঝল তা যাচাই হবে।
  2. গল্প শুনিয়ে প্রশ্ন করলে ঠিক এটাই হয়।
  3. (1) কথন দক্ষতা, (3) পঠন দক্ষতা এবং (4) শব্দভাণ্ডার যাচাই করে।

সতর্কতা: (3)-এও বোধের প্রশ্ন আছে, কিন্তু সেখানে শিশু নিজে পড়ছে, শুনছে না।