By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Feb 2026 Paper 2 Bengali, Question 104

Topic: Vocabulary

Passage

নির্দেশ : নিম্নে প্রদত্ত পদ্যটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাপেক্ষা সঠিক উত্তরটি নির্বাচন করুন :

ধরা যাক একদিন সমস্ত পুরোনো আর জটিল সমস্যারা—কাঁটা
ওঠা জুতোর মতো আপনাকে বিব্রত করবে না
তারা নিজেরাই সমাধানের পথ খুঁজে আপনার বাড়ির
সদর দরজায় বসে থাকবে আপনারই অপেক্ষায় ....

ধরা যাক একদিন আপনার ফুলদানির শুকনো ফুলেরা
হঠাৎই মন্ত্রবলে তাজা আর সুগন্ধে ভরে উঠবে
আবার স্বপ্ন থেকে জেগে ওঠার পর আপনি দেখলেন
আপনার আকাঙ্ক্ষার পথটা ফুলের পাপড়িতে ছেয়ে আছে ....

ধরা যাক একদিন বিশ্বের সব মানুষের ধর্ম এক হয়ে গেল
আর দেখা গেল একটা বিশাল উপাসনা ঘরে বসে
স্কুলের পিরিয়ডের মতো ক্লাস ভাগ করে এক-একজন মানুষ
রোজ কোরাণ গ্রন্থসাহেব গীতা আর বাইবেল পড়ছে .....

সেদিন সিয়াচেনের নিয়ন্ত্রণরেখার দুপাশে সৈন্যরা বসে থাকবে না
প্রত্যেকটি মানুষ সেদিন ঘুমোবার আগে হয়তো একটি কবিতা লিখবে .....

Q104

নিচের কোন্ শব্দজোড়টি বিপরীতার্থক অর্থ প্রকাশ করে?

  1. (1) পুরোনো–জটিল
  2. (2) তাজা–সুগন্ধ
  3. (3) সমস্যা–সমাধানCorrect answer
  4. (4) ধর্ম–উপাসনা

Solution.

CBSE answer: (3)

উত্তর: (3) সমস্যা–সমাধান

  1. সমস্যা মানে জট বা মুশকিল, সমাধান মানে তার মীমাংসা; অর্থ পরস্পরের বিপরীত।
  2. পুরোনো–জটিল, তাজা–সুগন্ধ, ধর্ম–উপাসনা জোড়গুলি বিপরীত নয়, বরং পাশাপাশি বা সম্পর্কিত অর্থ বোঝায়।
  3. বিপরীতার্থক শব্দ বলতে বোঝায় এমন দুটি শব্দ, যাদের অর্থ একে অপরের উল্টো।

সতর্কতা: কবিতায় শব্দগুলি পাশাপাশি এসেছে বলেই সেগুলি বিপরীতার্থক নয়।