By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Feb 2026 Paper 2 Bengali, Question 103

Topic: Poem comprehension

Passage

নির্দেশ : নিম্নে প্রদত্ত পদ্যটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাপেক্ষা সঠিক উত্তরটি নির্বাচন করুন :

ধরা যাক একদিন সমস্ত পুরোনো আর জটিল সমস্যারা—কাঁটা
ওঠা জুতোর মতো আপনাকে বিব্রত করবে না
তারা নিজেরাই সমাধানের পথ খুঁজে আপনার বাড়ির
সদর দরজায় বসে থাকবে আপনারই অপেক্ষায় ....

ধরা যাক একদিন আপনার ফুলদানির শুকনো ফুলেরা
হঠাৎই মন্ত্রবলে তাজা আর সুগন্ধে ভরে উঠবে
আবার স্বপ্ন থেকে জেগে ওঠার পর আপনি দেখলেন
আপনার আকাঙ্ক্ষার পথটা ফুলের পাপড়িতে ছেয়ে আছে ....

ধরা যাক একদিন বিশ্বের সব মানুষের ধর্ম এক হয়ে গেল
আর দেখা গেল একটা বিশাল উপাসনা ঘরে বসে
স্কুলের পিরিয়ডের মতো ক্লাস ভাগ করে এক-একজন মানুষ
রোজ কোরাণ গ্রন্থসাহেব গীতা আর বাইবেল পড়ছে .....

সেদিন সিয়াচেনের নিয়ন্ত্রণরেখার দুপাশে সৈন্যরা বসে থাকবে না
প্রত্যেকটি মানুষ সেদিন ঘুমোবার আগে হয়তো একটি কবিতা লিখবে .....

Q103

কখন পৃথিবীর মানুষের মন হয়ে উঠবে কাব্যিক?

  1. (1) যখন সীমান্তে প্রহরীদের থাকার প্রয়োজন হবে নাCorrect answer
  2. (2) যখন সীমান্তে প্রহরীদের নিয়ন্ত্রণ অত্যন্ত প্রয়োজন হবে
  3. (3) যখন ধর্মগত বিভেদমূলক হিংসায় মনুষ্যত্ব ধ্বংস হবে
  4. (4) যখন যাবতীয় জটিলতা এবং কঠিন সমস্যাগুলি মানুষের হৃদয়কে উতলা করে তুলবে

Solution.

CBSE answer: (1)

উত্তর: (1) যখন সীমান্তে প্রহরীদের থাকার প্রয়োজন হবে না

  1. শেষ স্তবকে কবি বলেছেন, সেদিন সিয়াচেনের নিয়ন্ত্রণরেখার দুপাশে সৈন্যরা বসে থাকবে না।
  2. সেদিনই প্রতিটি মানুষ ঘুমোবার আগে হয়তো একটি কবিতা লিখবে, অর্থাৎ মন কাব্যিক হবে।

সতর্কতা: (2), (3), (4) সংঘাত ও অশান্তির কথা বলে, যা কবির স্বপ্নের বিপরীত।