By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Feb 2026 Paper 2 Bengali, Question 102

Topic: Poem comprehension

Passage

নির্দেশ : নিম্নে প্রদত্ত পদ্যটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাপেক্ষা সঠিক উত্তরটি নির্বাচন করুন :

ধরা যাক একদিন সমস্ত পুরোনো আর জটিল সমস্যারা—কাঁটা
ওঠা জুতোর মতো আপনাকে বিব্রত করবে না
তারা নিজেরাই সমাধানের পথ খুঁজে আপনার বাড়ির
সদর দরজায় বসে থাকবে আপনারই অপেক্ষায় ....

ধরা যাক একদিন আপনার ফুলদানির শুকনো ফুলেরা
হঠাৎই মন্ত্রবলে তাজা আর সুগন্ধে ভরে উঠবে
আবার স্বপ্ন থেকে জেগে ওঠার পর আপনি দেখলেন
আপনার আকাঙ্ক্ষার পথটা ফুলের পাপড়িতে ছেয়ে আছে ....

ধরা যাক একদিন বিশ্বের সব মানুষের ধর্ম এক হয়ে গেল
আর দেখা গেল একটা বিশাল উপাসনা ঘরে বসে
স্কুলের পিরিয়ডের মতো ক্লাস ভাগ করে এক-একজন মানুষ
রোজ কোরাণ গ্রন্থসাহেব গীতা আর বাইবেল পড়ছে .....

সেদিন সিয়াচেনের নিয়ন্ত্রণরেখার দুপাশে সৈন্যরা বসে থাকবে না
প্রত্যেকটি মানুষ সেদিন ঘুমোবার আগে হয়তো একটি কবিতা লিখবে .....

Q102

ধর্ম সম্পর্কে কবি কী স্বপ্ন দেখেন?

  1. (1) একই উপাসনা ঘরে বসে তারা নিজের নিজের ধর্মগ্রন্থ পাঠ করবে ।Correct answer
  2. (2) একই উপাসনা ঘরে বসে তারা যে কোনো একটি ধর্মগ্রন্থই সকলে মিলে পাঠ করবে ।
  3. (3) স্কুল কলেজে ধর্মের ভিত্তিতে সকলে পৃথক পৃথক ঘরে বসে উপাসনা করবে ।
  4. (4) স্কুল কলেজে সকলে একটি ধর্মই পালন করবে এবং তাদের পাঠ্য হবে যে কোনো একটি ধর্মগ্রন্থ ।

Solution.

CBSE answer: (1)

উত্তর: (1) একই উপাসনা ঘরে বসে তারা নিজের নিজের ধর্মগ্রন্থ পাঠ করবে।

  1. কবি স্বপ্ন দেখেন, একটি বিশাল উপাসনা ঘরে সব মানুষ একসঙ্গে বসবে এবং কোরাণ, গ্রন্থসাহেব, গীতা, বাইবেল পড়বে।
  2. অর্থাৎ একই ঘরে সব ধর্মগ্রন্থের সহাবস্থান; কোনো একটি ধর্মগ্রন্থ চাপিয়ে দেওয়া নয়।
  3. (3) ও (4) স্কুল-কলেজের কথা বলে, কবিতায় স্কুলের পিরিয়ড কেবল উপমা।

সতর্কতা: (2)-ও টানতে পারে, কারণ কবিতায় সব মানুষের ধর্ম এক হয়ে যাওয়ার এবং স্কুলের পিরিয়ডের মতো ক্লাস ভাগ করে পড়ার কথা আছে; তবু রোজ চারটি গ্রন্থই পড়া হচ্ছে, ‘যে কোনো একটি ধর্মগ্রন্থ’ নয়।