By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Feb 2026 Paper 2 Bengali, Question 101

Topic: Poem comprehension

Passage

নির্দেশ : নিম্নে প্রদত্ত পদ্যটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাপেক্ষা সঠিক উত্তরটি নির্বাচন করুন :

ধরা যাক একদিন সমস্ত পুরোনো আর জটিল সমস্যারা—কাঁটা
ওঠা জুতোর মতো আপনাকে বিব্রত করবে না
তারা নিজেরাই সমাধানের পথ খুঁজে আপনার বাড়ির
সদর দরজায় বসে থাকবে আপনারই অপেক্ষায় ....

ধরা যাক একদিন আপনার ফুলদানির শুকনো ফুলেরা
হঠাৎই মন্ত্রবলে তাজা আর সুগন্ধে ভরে উঠবে
আবার স্বপ্ন থেকে জেগে ওঠার পর আপনি দেখলেন
আপনার আকাঙ্ক্ষার পথটা ফুলের পাপড়িতে ছেয়ে আছে ....

ধরা যাক একদিন বিশ্বের সব মানুষের ধর্ম এক হয়ে গেল
আর দেখা গেল একটা বিশাল উপাসনা ঘরে বসে
স্কুলের পিরিয়ডের মতো ক্লাস ভাগ করে এক-একজন মানুষ
রোজ কোরাণ গ্রন্থসাহেব গীতা আর বাইবেল পড়ছে .....

সেদিন সিয়াচেনের নিয়ন্ত্রণরেখার দুপাশে সৈন্যরা বসে থাকবে না
প্রত্যেকটি মানুষ সেদিন ঘুমোবার আগে হয়তো একটি কবিতা লিখবে .....

Q101

এটি কোন্ জাতীয় কবিতা?

  1. (1) সনেট
  2. (2) ছড়া
  3. (3) গীতিকাব্য
  4. (4) গদ্য-কবিতাCorrect answer

Solution.

CBSE answer: (4)

উত্তর: (4) গদ্য-কবিতা

  1. কবিতায় নির্দিষ্ট ছন্দ বা অন্ত্যমিল নেই; লাইনগুলো কথ্য গদ্যের মতো স্বাভাবিক চালে এগিয়েছে।
  2. সনেটের নির্দিষ্ট চৌদ্দ পঙ্‌ক্তি ও মিলবিন্যাস এখানে নেই, ছড়ার দোলায়িত ছন্দও নেই।
  3. তাই এটি গদ্য-কবিতা।

সতর্কতা: কবির আবেগ আছে বলেই একে গীতিকাব্য ধরা ঠিক নয়; রূপের বিচারে এটি গদ্যছন্দে লেখা।