By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Feb 2026 Paper 2 Bengali, Question 100

Topic: Poem comprehension

Passage

নির্দেশ : নিম্নে প্রদত্ত পদ্যটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাপেক্ষা সঠিক উত্তরটি নির্বাচন করুন :

ধরা যাক একদিন সমস্ত পুরোনো আর জটিল সমস্যারা—কাঁটা
ওঠা জুতোর মতো আপনাকে বিব্রত করবে না
তারা নিজেরাই সমাধানের পথ খুঁজে আপনার বাড়ির
সদর দরজায় বসে থাকবে আপনারই অপেক্ষায় ....

ধরা যাক একদিন আপনার ফুলদানির শুকনো ফুলেরা
হঠাৎই মন্ত্রবলে তাজা আর সুগন্ধে ভরে উঠবে
আবার স্বপ্ন থেকে জেগে ওঠার পর আপনি দেখলেন
আপনার আকাঙ্ক্ষার পথটা ফুলের পাপড়িতে ছেয়ে আছে ....

ধরা যাক একদিন বিশ্বের সব মানুষের ধর্ম এক হয়ে গেল
আর দেখা গেল একটা বিশাল উপাসনা ঘরে বসে
স্কুলের পিরিয়ডের মতো ক্লাস ভাগ করে এক-একজন মানুষ
রোজ কোরাণ গ্রন্থসাহেব গীতা আর বাইবেল পড়ছে .....

সেদিন সিয়াচেনের নিয়ন্ত্রণরেখার দুপাশে সৈন্যরা বসে থাকবে না
প্রত্যেকটি মানুষ সেদিন ঘুমোবার আগে হয়তো একটি কবিতা লিখবে .....

Q100

কবিতাটির মূল বিষয়বস্তু কী?

  1. (1) কবি আলোর ঝলকানিতে হতাশার আগমন প্রত্যাশা করছেন ।
  2. (2) কবি হতাশার অন্ধকারে আলোর আগমন প্রত্যাশা করছেন।Correct answer
  3. (3) কবি জীবনের অন্ধকার দিকটিকেই অবলম্বন করে বাঁচতে চান ।
  4. (4) কবির জীবনের প্রাচুর্যতা ও আনন্দ কবির কাছে অসহনীয় হয়ে উঠেছে ।

Solution.

CBSE answer: (2)

উত্তর: (2) কবি হতাশার অন্ধকারে আলোর আগমন প্রত্যাশা করছেন।

  1. কবিতার প্রথম তিনটি স্তবক ‘ধরা যাক একদিন’ দিয়ে শুরু; কবি এমন এক দিনের কল্পনা করছেন যেদিন সমস্যা মিটবে, শুকনো ফুল তাজা হবে, ধর্মের বিভেদ ঘুচবে, সীমান্তে সৈন্য থাকবে না।
  2. বর্তমানের হতাশার মধ্যে এই হল আশার আলো।

সতর্কতা: (1) উল্টো কথা বলে; কবি হতাশা নয়, আলো চাইছেন।