কোন্ শব্দগুচ্ছের প্রতিটি শব্দের অর্থই বিশ্ব?
- (1) পৃথিবী, নভ, অনিল, ভুবন
- (2) ভুবন, জগৎ, রুদ্র, পৃথিবী
- (3) সংসার, গিরি, নীরজ, ভুবন
- (4) ভুবন, সংসার, জগৎ, পৃথিবী
নির্দেশ : নিম্নে প্রদত্ত পদ্যটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাপেক্ষা সঠিক উত্তরটি নির্বাচন করুন :
ধরা যাক একদিন সমস্ত পুরোনো আর জটিল সমস্যারা—কাঁটা
ওঠা জুতোর মতো আপনাকে বিব্রত করবে না
তারা নিজেরাই সমাধানের পথ খুঁজে আপনার বাড়ির
সদর দরজায় বসে থাকবে আপনারই অপেক্ষায় ....
ধরা যাক একদিন আপনার ফুলদানির শুকনো ফুলেরা
হঠাৎই মন্ত্রবলে তাজা আর সুগন্ধে ভরে উঠবে
আবার স্বপ্ন থেকে জেগে ওঠার পর আপনি দেখলেন
আপনার আকাঙ্ক্ষার পথটা ফুলের পাপড়িতে ছেয়ে আছে ....
ধরা যাক একদিন বিশ্বের সব মানুষের ধর্ম এক হয়ে গেল
আর দেখা গেল একটা বিশাল উপাসনা ঘরে বসে
স্কুলের পিরিয়ডের মতো ক্লাস ভাগ করে এক-একজন মানুষ
রোজ কোরাণ গ্রন্থসাহেব গীতা আর বাইবেল পড়ছে .....
সেদিন সিয়াচেনের নিয়ন্ত্রণরেখার দুপাশে সৈন্যরা বসে থাকবে না
প্রত্যেকটি মানুষ সেদিন ঘুমোবার আগে হয়তো একটি কবিতা লিখবে .....
কোন্ শব্দগুচ্ছের প্রতিটি শব্দের অর্থই বিশ্ব?
CBSE answer: (4)
উত্তর: (4) ভুবন, সংসার, জগৎ, পৃথিবী
সতর্কতা: প্রতিটি গুচ্ছে ‘ভুবন’ বা ‘পৃথিবী’ দেখে তাড়াতাড়ি বেছে ফেলবেন না; চারটি শব্দই মিলিয়ে দেখুন।