আধুনিকতার সেই যুগে মানুষ কীসের অভাব বোধ করছে?
- (1) সময়ের অভাব
- (2) অর্থের অভাব
- (3) দৈহিক আকাঙ্ক্ষার অভাব
- (4) মানসিক সুখের অভাব
নির্দেশ : নিম্নে প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (91 থেকে 99 নং প্রশ্ন) সর্বাপেক্ষা সঠিক উত্তর নির্বাচন করুন :
মানুষ বিজ্ঞানচর্চায় আশ্চর্যরকম অগ্রসর হয়েছে । সব রকম অগ্রগতির বিস্তৃত বিবরণ এ গল্পের পক্ষে অবান্তর । যেটুকু প্রয়োজন সেটুকুই বলব । সে যুগে পৃথিবীর স্থলে, জলে, ভূগর্ভে সর্বত্র মানুষ বসবাস করছে বিজ্ঞানের জোরে । অন্তরীক্ষেও চলন্ত বাড়ি ঘুরে বেড়াচ্ছে এরোপ্লেনের মতো । মাটিতে থাকবার জায়গা নেই, শূন্যে ঘুরে বেড়াচ্ছে অনেকে । মাটিতে নামবার যখন ইচ্ছা হয় তখন বাড়িটাকে শূন্যে থামিয়ে যন্ত্রযোগে নেমে আসে তারা কোনও বড় শহরের পার্কে, কখনও কাশ্মীর, কখনও জাপান, কখনও আমেরিকা, কখনও বা আর কোথাও, যখন যেমন খুশি । তবে বেশির ভাগ তারা উড়ে উড়েই বেড়ায় । আর একটা নতুন জিনিস হয়েছে । নাম সব এক অক্ষরে । সুরেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ এসব নাম একেবারে অচল । পোশাক পরিচ্ছদও খুব সংক্ষিপ্ত । অধিকাংশ সময়ই উলঙ্গ হয়ে থাকে । এখন আমরা সমাজ বলতে যা বুঝি সেরকম সমাজও নেই । রোজকারের সমস্যা নেই । বিরাট এক যন্ত্র আবিষ্কৃত হয়েছে । সেই যন্ত্র প্রত্যেক মানুষের দেহ থেকে সর্বক্ষণ শক্তি নিষ্কাশিত করে নিচ্ছে । আর সেই শক্তি রূপান্তরিত হচ্ছে খাদ্যে বস্ত্রে আর মানুষের বিবিধ প্রয়োজনে । বিতরিত হচ্ছে বিনামূল্যে । এও হচ্ছে যন্ত্রের সাহায্যে । বোতাম টিপলেই ‘ফোন’ আবির্ভূত হচ্ছে শূন্য থেকে, ফোনে কি চাই বলে দিলে সঙ্গে সঙ্গে এসে যাচ্ছে সেসব । যন্ত্রযোগেই আসছে । মানুষের আধিভৌতিক প্রয়োজনও কমে গেছে । মানুষ তৈরি হচ্ছে ল্যাবরেটরিতে নিয়ন্ত্রণ আইন অনুসারে । এর ফলে যৌন আকাঙ্ক্ষা, এমন কি শারীরিক যৌন চিহ্নগুলোও লোপ পেয়েছে । নারীদের স্তন নেই, নিতম্বও প্রায় পুরুষের মতো । সন্তান উৎপাদন করবার শক্তি কারো নেই । জন্মের কিছু পরেই স্ত্রী পুরুষ উভয়কেই যন্ত্রের সাহায্যে বন্ধ্যা করে দেওয়া হয় । তবে কিন্তু প্রেম হয় । মানসিক বিনোদনই এখন প্রেমের আকর্ষণ । নাচ, গান, ম্যাজিক দেখানো, আলাপ কুশলতা, অভিনয় পারিপাট্য অদ্ভুত উৎকর্ষ লাভ করেছে । মানুষের আধিভৌতিক দুঃখ ঘুচেছে, সাম্যও প্রতিষ্ঠিত হয়েছে, তবু কিন্তু মানুষের মনে সুখ নেই । কি একটা নামহীন অজানা দুঃখে সবাই পীড়িত । কেউ কেউ মাঝে মাঝে পাগল হয়ে যায় । পাগল হয়ে গেলেই বৈজ্ঞানিক কৌশলে তার বাড়িটা বর্ণপরিবর্তন করে । হয়ে যায় লাল । তখন চিকিৎসকরা এসে সেই উন্মাদকে পাগলা গারদে নিয়ে যান । উড়ন্ত বাড়ি থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবার উপায় নেই । লাফিয়ে পড়বার চেষ্টা করলেই কপাট জানালা আপনি বন্ধ হয়ে যায়, খোলা বারান্দার উপর শূন্য থেকে আবির্ভূত হয় লোহার জাল । আগেই বলেছি বিজ্ঞানের অদ্ভুত উন্নতি হয়েছে । এখন মানুষ বিব্রত কেবল মন নিয়ে । মনকে ভোলাবারও বহু রকম আয়োজন করেছে বিজ্ঞানীরা । নানারকম শব্দ, সুর, গান, কবিতা, গল্প, চিত্রময় আলোর বৈচিত্র্য ভেসে ভেসে বেড়াচ্ছে চতুর্দিকে । রেডিও, টেলিভিশন পুরোনো হয়ে গেছে । নতুন একরকম জিনিস বেড়িয়েছে যার নাম পাস্টোস্কোপ (pastoscope) । বাংলায় বললে বলতে হয়—‘অতীত-বীক্ষণ’ । দেওয়ালে প্রকাণ্ড একটি কাচ আর তার চারদিকে নানারকম বোতাম ফিট করা । একটা বোতাম টিপে দিলেই সাদা কাচটি উজ্জ্বল হয়ে উঠল, তারপর তার উপরে ছবি ফুটবে নানারকম । অতীত যুগের পাহাড়ের ছবি, নদীর ছবি, সাগরের ছবি । ইজিপ্টের ফারাওদের ছবি, নেবুচেদনাজারের ছবি, উরের ছবি, ব্যাবিলনের ছবি—কতরকম ছবি । সে ছবির পরিচয়ও দেবে পাস্টোস্কোপ আর একটা বোতাম টিপলে । যে, যে ভাষাতেই শুনতে চায় সেই ভাষাতেই কথা বলবে পাস্টোস্কোপ । কোনও অজ্ঞাত কারণে মাঝে মাঝে অসম্ভব কাণ্ড হয় । কোনও কোনও ছবি নিজেই কথা বলতে আরম্ভ করে—তুমি যে ভাষা জান, সেই ভাষাতেই আত্মপরিচয় দেয় সে । কি করে এ অঘটন ঘটে তা নিয়ে বিজ্ঞানীদের প্রচুর গবেষণা চলছে । কিন্তু স্থির কোনও সিদ্ধান্তে এখনও উপনীত হতে পারেননি তাঁরা । এ রকম অঘটন কিন্তু মাঝে মাঝে ঘটে । সেদিন অন্তত ঘটেছিল ।
আধুনিকতার সেই যুগে মানুষ কীসের অভাব বোধ করছে?
CBSE answer: (4)
উত্তর: (4) মানসিক সুখের অভাব
সতর্কতা: দৈহিক আকাঙ্ক্ষা লোপ পেয়েছে ঠিকই, কিন্তু সেটিকে মানুষ অভাব হিসেবে অনুভব করছে, এমন কথা গদ্যে নেই।