By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Feb 2026 Paper 2 Bengali, Question 147

Topic: Pedagogy of language

Q147

নিচের কোন্ বিবৃতিটি ‘চলমান শ্রুতিলিখন’ (running dictation)-এর সঠিক সংজ্ঞা দেয়?

  1. (1) শিক্ষার্থীরা পাঠের বিভিন্ন অংশ শোনে বা পড়ে, তারপর কার্যটি সম্পূর্ণ করতে অপরের সঙ্গে তথ্যের আদান-প্রদান করে।
  2. (2) শিশুরা জোড় বেঁধে কাজ করে, একটি পাঠ দুইভাগে ভাগ করা হয়। একজন শিশু তাদের পাঠটি পড়ে অপর সহপাঠীর জন্য যেটি অন্য শিশুটি লেখে। সম্পূর্ণ পাঠটি দুজনে মিলে সমাপ্ত করে।
  3. (3) শিশুরা জোড় বেঁধে কাজ করে। যে দৌড়তে পারে সে দেখতে ছুটে যায় এবং সঙ্গীকে ডিক্টেট করে। সঙ্গীটি পাঠটি লেখে।Correct answer
  4. (4) শিক্ষিকা শব্দ/পাঠ শ্রেণিতে ডিক্টেট করে এবং শিক্ষার্থীরা তা লিখে নেয়।

Solution.

CBSE answer: (3)

উত্তর: (3) শিশুরা জোড় বেঁধে কাজ করে। যে দৌড়তে পারে সে দেখতে ছুটে যায় এবং সঙ্গীকে ডিক্টেট করে। সঙ্গীটি পাঠটি লেখে।

  1. চলমান শ্রুতিলিখনে পাঠটি দূরে টাঙানো থাকে। একজন দৌড়ে গিয়ে কিছুটা পড়ে মনে রাখে, ফিরে এসে বলে, অন্যজন লেখে।
  2. এতে পঠন, স্মৃতি, বলা, শোনা ও লেখা একসঙ্গে চর্চা হয়।

সতর্কতা: (2) হল আংশিক শ্রুতিলিখন, (4) প্রথাগত শ্রুতিলিখন, (1) তথ্য আদান-প্রদানের কাজ।