By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 2 Bengali Language Question Paper with Answer Key

You are reading the question paper with answers. This is not the timed test: no clock is running and nothing is being scored.

Go to the timed test →

Passage

নির্দেশ ঃ উদ্ধৃত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (91 থেকে 99 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
যে সকল কুঠুরিতে পুরুষ-মৌমাছি উৎপন্ন হয় সেগুলির আয়তন শ্রমিক মৌমাছিদের কুঠুরি থেকে কিঞ্চিৎ বৃহদাকার। এই উভয় শ্রেণির কুঠুরি থেকে রানীর কুঠুরির আকৃতি সম্পূর্ণ পৃথক এবং আয়তনেও তা অনেক বড়। পর্যবেক্ষণের ফলে দেখা গেছে—কুঠুরিগুলির আকৃতি বা আয়তনের পার্থক্য সম্বন্ধে কিছুমাত্র বিবেচনা না করেই রানী একাদিক্রমে ডিম পেড়ে যায়। কিন্তু সর্বশেষে দেখা যায়—কুঠুরির আয়তনের তারতম্যানুযায়ী বিভিন্ন শ্রেণির মৌমাছি জন্মগ্রহণ করেছে; অর্থাৎ ছোট কুঠুরি থেকে কর্মী, মাঝারি কুঠুরি থেকে পুরুষ এবং বড় কুঠুরি থেকে রানী জন্মগ্রহণ করেছে। কাজেই পর্যবেক্ষকের পক্ষে এ কথা অনুমান করা স্বাভাবিক যে, রানী ইচ্ছামতো কর্মী, পুরুষ বা রানীর ডিম প্রসব করে থাকে। যৌন-পার্থক্য হিসাবে প্রকৃত প্রস্তাবে রানী ও কর্মী মৌমাছিদের মধ্যে প্রভেদ অতি সামান্য। রানীদের মতো কর্মী-মৌমাছিরাও স্ত্রী জাতীয়। কিন্তু রানীরা সন্তান-উৎপাদনে সক্ষম পক্ষান্তরে কর্মীরা বন্ধ্যা। রানীদের প্রজনন যন্ত্র যেরূপ পরিপূর্ণতা লাভ করে কর্মী-মৌমাছিদের প্রজনন যন্ত্র সেরূপ পরিণত অবস্থায় উপনীত হয় না। উভয়ের মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও রানী ও কর্মী মৌমাছিরা একই রকমের ডিম থেকেই জন্মগ্রহণ করে থাকে। অদ্ভুত হলেও ব্যাপারটা সহজেই উপলব্ধি হতে পারে। স্ত্রী জাতীয় মৌমাছিদের প্রজনন যন্ত্রের যথাযথ পরিপূর্ণতা নির্ভর করে খাদ্য ও পারিপার্শ্বিক অবস্থার উপর। শ্রমিক মৌমাছিরা স্ত্রী জাতীয় হলেও শৈশবাবস্থা থেকেই তারা প্রতিপালিত হয় ক্ষুদ্রায়তন কুঠুরির মধ্যে। এই সকল কুঠুরিতে মৌমাছির রয়েল জেলি বা দুধ প্রচুর পরিমাণে সরবরাহ করা হয় না। ঠিক যতটুকু প্রয়োজন কর্মীরা বাচ্চাগুলিকে ঠিক ততটুকু খাদ্যই দিয়ে থাকে। রানীর কুঠুরি অনেক বড়। তাতে বেশি পরিমাণ খাদ্যের স্থান সংকুলান হয়। কাজেই বড় কুঠুরির বাচ্চা শৈশবাবস্থায় প্রচুর পরিমাণ সহজ পাচ্য রয়েল জেলি উদরস্থ করতে পারে। প্রচুর খাদ্য উদরস্থ করার ফলে সে যে কেবল আকৃতিতেই অনেক বড় হয় তা নয়, তার দেহ-যন্ত্রাদিও যথাযথ পরিপুষ্টি লাভ করতে পারে। কিন্তু রানী ও শ্রমিক-মৌমাছির পার্থক্য কেবল প্রজনন যন্ত্রেই সীমাবদ্ধ নয়, আকৃতি ও প্রকৃতিগত বহুবিধ পার্থক্য দৃষ্টিগোচর হয়। কর্মীর শরীরের প্রান্তদেশ গোলাকার এবং রানীর শরীরের পশ্চাদ্ভাগ লম্বা ও সূচালো। রানী ও কর্মীর চোয়াল এবং জিভ ভিন্ন ধরনের। রানীর দেহে মোম-উৎপাদক বা রেণু-সংগ্রাহক যন্ত্র নেই, উভয়ের দেহবর্ণেও যথেষ্ট তারতম্য দেখা যায়। তাছাড়া বুদ্ধিবৃত্তিতে রানী মৌমাছিরা কর্মীদের অপেক্ষা অনেক নিম্নমানের বলে বোধ হয়।

Q91

‘মৌমাছি’ পদটি কোন সমাসের দৃষ্টান্ত ?

  1. (1) মধ্যপদলোপী কর্মধারায়
  2. (2) ষষ্ঠী তৎপুরুষ
  3. (3) সমানাধিকরণ বহুব্রীহি
  4. (4) উপপদ তৎপুরুষ
See answer and solution
Q92

গদ্যাংশটির মূল বর্ণনীয় বিষয় কী ?

  1. (1) মৌমাছিদের গৃহনির্মাণ রীতি
  2. (2) মৌমাছিদের শ্রম বিভাজন নীতি
  3. (3) মৌমাছিদের প্রজননগত পার্থক্য
  4. (4) মৌমাছিদের আকৃতিগত পার্থক্য
See answer and solution
Q93

নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে কোনগুলি সঠিক, তা নির্ণয় করে সঠিক বিকল্পটি নির্বাচিত করুন ঃ
(a) রানি ও কর্মী মৌমাছির মধ্যে আকারগত কোনো পার্থক্য নেই।
(b) রানি ও কর্মী মৌমাছির মধ্যে প্রকারগত পার্থক্য আছে।
(c) রানি মৌমাছি রেণু সংগ্রহে অক্ষম, কিন্তু কর্মী মৌমাছি সক্ষম।
(d) মোম উৎপাদনে রানি মৌমাছি কর্মী মৌমাছির চেয়ে কম সক্ষম।
(e) রানি ও কর্মী মৌমাছির গায়ের রঙে খুব বেশি পার্থক্য নেই।

  1. (1) (a) এবং (c) ঠিক
  2. (2) (b) এবং (c) ঠিক
  3. (3) (d) এবং (e) ঠিক
  4. (4) (a), (d) এবং (e) ঠিক
See answer and solution
Q94

একটি মৌচাকের প্রকোষ্ঠ বা কুঠুরিগুলির আকার হয় —

  1. (1) দু রকম
  2. (2) তিন রকম
  3. (3) চার রকম
  4. (4) কখনো দু রকম, কখনো এক রকম
See answer and solution
Q95

নিম্নপ্রদত্ত কোন শব্দ-জোড়া একই নিয়ম বা সূত্র অনুযায়ী সন্ধিবদ্ধ হয়েছে ?

  1. (1) শৈশবাবস্থা - বৃহদাকার
  2. (2) বৃহদাকার - পশ্চাদ্ভাগ
  3. (3) পশ্চাদ্ভাগ - পক্ষান্তর
  4. (4) পক্ষান্তর - পর্যবেক্ষণ
See answer and solution
Q96

একটি মৌচাকে একইরকম বহু ডিমের মধ্যে থেকে কেবল একটিই রানি মৌমাছির জন্ম হয়। কারণ—
(A) একটি ডিমই সবচেয়ে বেশি পরিচর্যা লাভের সুযোগ পায়।
(B) মৌচাকে একটি কুঠুরিই সবচেয়ে বেশি বড়ো আকারে তৈরি করা হয়।

  1. (1) কারণ (A) ঠিক, কিন্তু (B) ভুল
  2. (2) কারণ (A) ভুল, কিন্তু (B) ঠিক
  3. (3) কারণ (A) এবং (B) — দুটোই ভুল
  4. (4) কারণ (A) এবং (B) — দুটোই ঠিক
See answer and solution
Q97

রচনাটি মূলত কোন শ্রেণির ?

  1. (1) ব্যাখ্যা বা উন্মোচনমূলক
  2. (2) বিতর্কমূলক
  3. (3) নির্দেশমূলক
  4. (4) প্ররোচনামূলক
See answer and solution
Q98

‘কাজেই পর্যবেক্ষকের পক্ষে এ কথা অনুমান করা স্বাভাবিক যে, রানি ইচ্ছামতো কর্মী, পুরুষ বা রানির ডিম প্রসব করে থাকে।’
উদ্ধৃতিটির অন্তর্গত ‘কাজেই পর্যবেক্ষকের পক্ষে এ কথা অনুমান করা স্বাভাবিক’ অংশটিকে ব্যাকরণের পরিভাষায় কী বলা হবে ?

  1. (1) বাক্য
  2. (2) পদগুচ্ছ
  3. (3) বাক্যখণ্ড
  4. (4) শব্দগুচ্ছ
See answer and solution
Q99

গদ্যাংশ অনুযায়ী, মৌমাছিদের মধ্যে নিম্নলিখিত কোন জাত বা শ্রেণিটির অস্তিত্ব নেই ?

  1. (1) পূর্ণাঙ্গ পুরুষ
  2. (2) পূর্ণাঙ্গ স্ত্রী
  3. (3) অপূর্ণাঙ্গ পুরুষ
  4. (4) অপূর্ণাঙ্গ স্ত্রী
See answer and solution

Passage

নির্দেশ ঃ কবিতাটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
ভাবছি, ঘুরে দাঁড়ানোই ভালো।
এত কালো মেখেছি দু’হাতে
এত কাল ধরে !
কখনো তোমার ক’রে,
তোমাকে ভাবিনি।
এখন খাদের পাশে রাত্তিরে দাঁড়ালে
চাঁদ ডাকে : আয় আয় আয়
এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে
চিতাকাঠ ডাকে : আয় আয়

যেতে পারি
যে-কোনো দিকেই আমি চলে যেতে পারি
কিন্তু, কেন যাব ?

সন্তানের মুখ ধরে একটি চুমো খাব

যাবো
কিন্তু, এখনই যাব না
তোমাদেরও সঙ্গে নিয়ে যাবো
একাকী যাবো না অসময়ে।

Q100

উদ্ধৃত পঙ্‌ক্তিটির সঠিক মাত্রা বিন্যাসটি শনাক্ত করুন ঃ
‘কখনো তোমার করে তোমাকে ভাবিনি।’

  1. (1) ১১১ ১২ ১১ / ১১১ ১১১ = ৮ + ৬
  2. (2) ১১১ ১১ ১১ / ১১১ ১১১ = ৭ + ৬
  3. (3) ১১২ ১১ ১১ / ১১১ ১১১ = ৮ + ৬
  4. (4) ১১১ ১২ ১১ ১১ / ১১ ১১ = ১০ + ৪
See answer and solution
Q101

‘এত কালো মেখেছি দু হাতে/এতকাল ধরে !’

  • কবি এতকাল ধরে কীসের কালো মেখেছেন ?
  1. (1) পরিবেশগত প্রদূষণের
  2. (2) কলে-কারখানায় কর্মজীবনের
  3. (3) অলীক আশা-আকাঙ্খার
  4. (4) জাগতিক অপমান, অমর্যাদা, স্বার্থপরতার
See answer and solution
Q102

দ্বিতীয় স্তবকে বর্ণিত ডাকের একটিতে তিনবার এবং অপরটিতে দু বার ‘আয়’ শব্দটি ব্যবহৃত হয়েছে। সংখ্যার এই তারতম্যের সবচেয়ে উপযুক্ত এবং গ্রহণযোগ্য কারণ কোনটি ?

  1. (1) ছন্দের মাত্রা ঠিক রাখা
  2. (2) পঙ্‌ক্তিগুলিকে সমদৈর্ঘ্যের রাখা
  3. (3) কবি চাঁদ তথা জীবনের ডাক চিতাকাঠের তুলনায় বেশি শুনতে পাচ্ছেন
  4. (4) চাঁদের চেয়ে চিতাকাঠের স্থায়িত্ব কম
See answer and solution
Q103

কবিতাটির প্রধান অবলম্বন কবির —

  1. (1) প্রগাঢ় মৃত্যুভয়
  2. (2) অনপনেয় জীবনতৃষ্ণা
  3. (3) তীব্র মরণাকাঙ্খা
  4. (4) দূরপনেয় জীবন-বিতৃষ্ণা
See answer and solution
Q104

কবি কীসের দিক থেকে ঘুরে দাঁড়ানোর কথা ভাবছেন ?

  1. (1) অনিবার্য মৃত্যুর
  2. (2) একঘেয়ে সংসার জীবনের
  3. (3) ক্লান্তিকর কর্মজীবনের
  4. (4) অপত্য-স্নেহ বন্ধনের
See answer and solution
Q105

কবিতাটিতে বিরাম-চিহ্ন ব্যবহারের স্বল্পতা লক্ষ্য করার মতো। কবিতাটির দ্বিতীয় স্তবকে কোনো পূর্ণ বিরাম চিহ্ন নেই। (‘এখন খাদের পাশে রাত্তিরে . . . . . আয় আয়।’) স্তবকটিকে কেবল দুটো কোলন চিহ্ন ছাড়া কোনো বিরাম চিহ্নই নেই। এর সর্বাধিক গ্রহণযোগ্য কারণ কোনটি ?

  1. (1) আধুনিক কবিতায় কঠোরভাবে বিরাম চিহ্ন ব্যবহারের নিয়ম মানা হয় না।
  2. (2) স্তবকটিতে কবি শুনতে পাচ্ছেন জীবন ও মৃত্যুর বিরামহীন আহ্বান। অবিরাম সেই আহ্বানের ভাবটি ফোটানোর জন্যই স্তবকটি বিরামচিহ্ন হীন।
  3. (3) রাত্তিরের দৃশ্যপটে সম্পূর্ণভাবে কিছু দেখা যায় না। তাই কোনো পূর্ণবিরামচিহ্ন নেই।
  4. (4) বিরাম চিহ্নের স্বল্পতা এই কবির বিশিষ্ট কাব্যরচনাশৈলীর অন্তর্গত।
See answer and solution
Q106

নিম্নলিখিত কোনটি প্রাতিষ্ঠানিক লিখনের (institutional writing) মধ্যে পড়ে না ?

  1. (1) শোক প্রস্তাব (Notes on condolence)
  2. (2) ব্যবসায়িক পত্র
  3. (3) কারিকুলাম ভিটাই (Curriculum Vitae)
  4. (4) রিভিউ বা পর্যালোচনা
See answer and solution
Q107

ভাষা অর্জন ও ভাষা শিক্ষায় সহজাত ভাষা জ্ঞান তত্ত্ব (inneteness hypothesis) কী ?

  1. (1) এতে এই ধারণা প্রত্যাখ্যান করা হয় যে, সব ভাষারই ব্যাকরণ আছে এবং সব শিশুই তাদের নিজেদের পদ্ধতি বা কায়দায় সেগুলি শেখে।
  2. (2) এতে বিশ্বাস করা হয় যে, সব মানুষই শারীরিক পুনরাবৃত্তি বা ড্রিলিং এবং প্রতিবদ্ধতা বা কণ্ডিশনিংয়ের মাধ্যমে ভাষা শিখতে পারে।
  3. (3) এতে বিশ্বাস করা হয় যে, সব মানুষই জন্মের সময় ভাষা জ্ঞান লাভ করে।
  4. (4) এতে মনে করা হয় যে, অভ্যাস গঠনের পরিণতি হিসেবে ভাষা শিক্ষা হয়।
See answer and solution
Q108

‘কন্টেন্ট-ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ ইনপুটস’ বা ‘বিষয়বস্তু-কেন্দ্রিক ভাষা ইনপুট বা প্রসম্ভার’ বলতে কী বোঝায় ?

  1. (1) ভাষা ইনপুট, যা ভাষা কীভাবে ব্যবহৃত হয় তার উপর আলোকপাত করে
  2. (2) ইনপুটগুলির উপস্থাপনা এবং এর প্রক্রিয়াসমূহ
  3. (3) ভাষা ইনপুট, যেগুলি তথ্যের উপর আলোকপাত করে
  4. (4) শব্দভাণ্ডার, উচ্চারণ, ব্যাকরণ প্রভৃতি
See answer and solution
Q109

ভাষা শিক্ষণের কোন নীতিটি (approach) শব্দ এবং শব্দগুচ্ছকে ভাষা শিখনের ভিত্তি হিসেবে উপস্থাপিত করে ?

  1. (1) কার্যভার-ভিত্তিক (Task-based) ভাষা শিখন
  2. (2) যোগাযোগমূলক (Communicative) নীতি
  3. (3) আভিধানিক (Lexical) নীতি
  4. (4) ব্যাকরণ-অনুবাদ (Grammar translation) পদ্ধতি
See answer and solution
Q110

নিম্নলিখিত কোনটি স্কুল শিক্ষায় বহুভাষিকতার (Multilingualism) লক্ষ্য নয় ?

  1. (1) স্কুলে শিক্ষণ-শিখনে শিক্ষার্থীদের ভাষাগুলিকে ব্যবহার করানো
  2. (2) যতদূর সম্ভব শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষা শেখা
  3. (3) ত্রি-ভাষা সূত্রাধীন মাতৃভাষা, হিন্দি এবং ইংরেজি শেখা
  4. (4) সব শিশু তাদের মাতৃভাষা দিয়ে শুরু করবে এবং ক্রমশ তার সঙ্গে অনেক (অন্তত আরো দুটি) ভাষা যুক্ত হবে
See answer and solution
Q111

বাণী একটা সাধারণ ধারণা লাভের জন্য একটা নিবন্ধ পড়ছে। এই রকম পঠনকে কী বলা হবে ?

  1. (1) ইনফারেন্সিং (Inferencing)
  2. (2) স্ক্যানিং (Scanning)
  3. (3) স্কিমিং (Skimming)
  4. (4) ক্রিটিকাল রিডিং (Critical reading)
See answer and solution
Q112

স্কুল-ভিত্তিক মূল্যায়নকে উন্নীত করে এমন দুটি উপযুক্ত পাঠ নির্বাচন করুন।
(a) এটি শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের মধ্যেই স্বশাসন প্রবৃদ্ধিতে সাহায্য করে
(b) এটি স্কুলকে তাদের নিজেদের পরিকল্পনা করার সুযোগ দেয়
(c) এটি পরীক্ষণ বোর্ডের ক্ষমতা হরণ করে
(d) এটি মূল্যায়ন পরিকল্পনা প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে শিক্ষার্থীকে সংযুক্ত করে না

  1. (1) (a) এবং (b)
  2. (2) (b) এবং (c)
  3. (3) (c) এবং (d)
  4. (4) (d) এবং (a)
See answer and solution
Q113

কোন শিক্ষা-দর্শন (educational philosophy) এটির সমর্থক ?
পূর্ব-নির্ধারিত শিক্ষা ক্রম-এর পরিবর্তে বস্তুজাগতিক প্রেক্ষিত (real-world settings) কিম্বা ঘটনা-ভিত্তিক (case-based) শিখনের মতো শিখন প্রতিবেশ ব্যবহৃত হয়।

  1. (1) নেটিভিজম (Nativism)
  2. (2) গঠনবাদ বা Constructivism
  3. (3) অডিওলিঙ্গুয়ালিজম (Audiolingualism)
  4. (4) জ্ঞানীয়বাদ বা Cognitivism
See answer and solution
Q114

রাহুল ক্লাস VI-এর ছাত্র। সে ব্যাকরণগত নতুন রূপ বা form শেখার সময় তার পূর্বলব্ধ-জ্ঞানের সঙ্গে সম্পর্কিত করতে পারে। এতে নিম্নলিখিত কোন পদ্ধতিটি (strategy) প্রতিফলিত হয়?

  1. (1) হিউরিষ্টিক পদ্ধতি (Heuristic strategy)
  2. (2) জ্ঞানীয় (Cognitive) পদ্ধতি
  3. (3) অধিজ্ঞানীয় (Metacognitive) পদ্ধতি
  4. (4) জ্ঞানীয় এবং অধিজ্ঞানীয় — উভয় পদ্ধতি
See answer and solution
Q115

ক্লাস VII-এর একজন শিক্ষক সাতটি বাক্যের একটি সংক্ষিপ্ত পাঠ পড়ে শোনালেন। তারপর তিনি শিক্ষার্থীদের মন দিয়ে শুনতে বলে হুবহু সেই পাঠটি না পড়ে সেটিরই কাছাকাছি একটি পাঠ পুনর্নির্মাণ করলেন। পদ্ধতিটি কী হিসেবে পরিচিত ?

  1. (1) স্কীমা সৃজন (Schema creation)
  2. (2) টপ-ডাউন পদ্ধতি
  3. (3) বট্‌ম-আপ পদ্ধতি
  4. (4) অনুচ্ছেদ শ্রুতলিখন (Paragraph dictation)
See answer and solution
Q116

শিখন ফল (Learning outcome)-এর উদ্দেশ্য সম্পর্কিত নিম্নলিখিত কোনটি/কোনগুলি সত্য ?
(a) বিষয়-নির্ভর (content focussed) শিখন নয়, বরং পারংগমতা ভিত্তিক (competency based) শিখনে প্রোৎসাহন জোগানো
(b) শিক্ষার্থীদের ভাষার সৃজনশীল ব্যবহারকারী হয়ে ওঠার জন্য আবশ্যক ভাষাগত দক্ষতা অর্জনে সমর্থ করা
(c) বিষয়বস্তুকে (content) দখলে আনা এবং পরে তা প্রয়োগ করতে সমর্থ হওয়া
(d) শিক্ষার্থীদের নির্দিষ্ট উদ্দেশ্য অনুসারে ভাষা ব্যবহার করা শিখতে সমর্থ করা

  1. (1) কেবল (c) সত্য
  2. (2) (b) এবং (c) সত্য
  3. (3) (d) এবং (c) সত্য
  4. (4) (a) এবং (d) সত্য
See answer and solution
Q117

নিম্নলিখিত কোন বিবৃতিটিতে ব্যাকরণ শিখন প্রসঙ্গে ‘প্রণালিবদ্ধ জ্ঞান’ (‘procedural knowledge’) -এর সর্বোত্তম বর্ণনা প্রকাশ পেয়েছে ?

  1. (1) ‘রূপ’ বা সংগঠন (form) সম্পর্কে জ্ঞান
  2. (2) ব্যাকরণগত রূপ বা সংগঠন (grammatical form) কী, তা জানা এবং তা ব্যবহার করা
  3. (3) ব্যাকরণের নিয়মাবলি শেখা এবং পরে তা পুনরুৎপাদন (reproduce) করা
  4. (4) ব্যাকরণ গ্রন্থ থেকে কোনো ব্যাকরণগত রূপ বা সংগঠন কীভাবে কার্যকর হয়, তা বোঝা
See answer and solution
Q118

শ্রীমতি ঊষা রানি একজন সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষিকা। তিনি তাঁর ছাত্রছাত্রীদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিষয়ে ভাষাটিকে ব্যবহার করতে দিয়ে এবং সেগুলির ব্যবহার সূত্র শিখিয়ে ইংরেজি বলতে সাহায্য করেন। তিনি এইভাবে তাঁর শিক্ষার্থীদের মধ্যে কীসের বিকাশ ঘটাতে চান ?

  1. (1) যোগাযোগ দক্ষতা (Communication Skills)
  2. (2) আন্তঃব্যক্তিক দক্ষতা (Interpersonal Skills)
  3. (3) জ্ঞানীয় বিদ্যাগত ভাষা কুশলতা (Cognitive Academic Language Proficiency)
  4. (4) বুনিয়াদি আন্তঃব্যক্তিক যোগাযোগ দক্ষতা (Basic Interpersonal Communication Skills)
See answer and solution
Q119

একজন শিক্ষিকা ক্লাস VII-এর পড়ুয়াদের একটি নির্দিষ্ট ধরনের ভ্রান্তি (errors) সংগ্রহ করেন এবং মাসে একবার সেগুলি আলোচনা করে পড়ুয়াদের সেই ভুল সম্পর্কে সচেতন করে দেন। ভুলগুলি কারা করেছে, তিনি তা প্রকাশ করেন না। তিনি সেই ভুলগুলি সম্পর্কে শিক্ষার্থীদের চিন্তাভাবনাও করতে বলেন। অনুশীলনটি কী হিসেবে পরিচিত ?

  1. (1) অধ্যয়ন এবং ব্যাকরণের সঙ্গে সংযুক্তিকরণ (Study and engagement with grammar)
  2. (2) ব্যাকরণ শিক্ষাদান (Teaching grammar)
  3. (3) প্রতিক্রিয়া বা ফিডব্যাক প্রদান
  4. (4) ভ্রান্তি বিশ্লেষণ (Error analysis)
See answer and solution
Q120

যে সব শব্দ (words) আমরা শোনা অথবা দেখার সময় শনাক্ত করি সেগুলিকে বলা হয় —

  1. (1) লেক্সিস বা শব্দসম্ভার (Lexis)
  2. (2) উৎপাদনশীল শব্দভাণ্ডার (Productive vocabulary)
  3. (3) গ্রাহী শব্দভাণ্ডার (Receptive vocabulary)
  4. (4) নিবিষ্ট শব্দভাণ্ডার (Engaging vocabulary)
See answer and solution

Passage

নির্দেশ ঃ উদ্ধৃত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (121 থেকে 128 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
‘বৈদিক যুগ’ বলতে যদি আমরা ঋগ্বেদ ও বেদাঙ্গসূত্রের মধ্যবর্তী সময়কাল বুঝি, এবং যথাযথ বৈদিক যুগের সময়সীমা যদি সেটাই হয় তাহলে তার ব্যাপ্তি সতেরো থেকে আঠারোটি শতক। অবশ্যই এই সময়ে নারীর অবস্থান আগাগোড়া হুবহু এক ছিল না। ঋগ্বেদের প্রাচীন অংশে আমরা দেখি, গ্রামকেন্দ্রিক যাযাবর পিতৃতান্ত্রিক সমাজে যতটুকু প্রত্যাশা করা যায়, নারী সেই মাত্রাতেই স্বাধীনতা ভোগ করছে। নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নানা চিত্রকল্পের মাধ্যমে প্রকাশিত হয়ে পড়ে। উষস্ অর্থাৎ ভোর এক রূপসী, সুসজ্জিতা রমণী; তাঁকে সম্পূর্ণ বাধাহীনভাবে বর্ণনা করা হয়েছে : “শুচি ও সুন্দর উষস্, রক্তবস্ত্রে সজ্জিতা যেন সদ্যস্নাতা, মায়ের হাতে স্নেহভরে প্রসাধিতা এক কন্যা। হাস্যমুখী বধূ যেমন স্বামীর সামনে নিজের রূপ উন্মোচিত করে তেমনি উষা তার রূপ উন্মোচিত করেন। এছাড়া তাঁকে নির্লজ্জাও বলা হয়েছে। এর থেকেই নারীর স্বাধীন বিচরণ বিষয়ে সমাজের বিরূপ মনোভাব প্রকাশ পায়। কিন্তু এই অংশটি ঋগ্বেদ রচনার অর্বাচীন সময়কার। “অগ্নি মানুষের স্তুতি তেমনভাবেই উপভোগ করেন, যেমনভাবে প্রেমিক পতি স্ত্রীকে উপভোগ করেন।” “আমাদের স্তুতি তোমাকে তেমনিভাবে স্পর্শ করুক, যেমনভাবে স্বামীর স্পর্শে স্ত্রীর কামনা জেগে ওঠে।” “অগ্নি স্বামীর দ্বারা সম্মানিতা স্ত্রীর মতোই পবিত্র।” লক্ষ্য করা যেতে পারে, দেবতার পবিত্রতা মর্ত্য নারীর পবিত্রতার সঙ্গে তুলনা করা হচ্ছে। একের পর এক চিত্রকল্পে নারীর প্রতি প্রেম নিবেদনকারী পুরুষের সঙ্গে তুলনা করা হচ্ছে ভক্তের ইষ্টদেবতার প্রতি আবেদনের। সূর্য উষার পিছনে পিছনে যান, যেমন পুরুষ যায় নারীর পিছনে এমনকি পুরুষের প্রতি নারীর কামনাকেও খোলাখুলিভাবে বর্ণনা করা হয়েছে। সূর্য উষার উপপতি; ‘জারোন’ এই বারে বারে ব্যবহৃত অংশটির মধ্যে অবৈধ প্রণয়ের চিত্র বহুবার পাওয়া গেছে। পিতা ও কন্যার মধ্যে অবৈধ সম্পর্ক নাভানেদিষ্ঠ সূক্তের বিষয়। ভাইবোনের মধ্যে এই সম্পর্ক বিখ্যাত ‘যম-যমী’ সংবাদ সূক্তের বিষয়১২। “নদীগুলি বিশ্বামিত্রের দিকে যায়, ‘যেমন নারী নত হয় চুম্বনোদ্যত পুরুষের দিকে”। “যেমন প্রিয়া পত্নী প্রেমিক স্বামীর মধ্যে আনন্দ পায়, হে ভক্ত, তুমিও যেন আমার মধ্যে সেই আনন্দ পাও।” আবার ভক্ত ও ইষ্ট দেবতার তুলনা করা হচ্ছে মনুষ্যমিথুনের সঙ্গে। “ঘৃতের ধারা সোমের দিকে যায়, যেমন সুসজ্জিতা সুন্দরী তরুণী যায় স্বামীর কাছে।” অবিবাহিতা নারী তার স্বামী বেছে নিতে পারে।

Q121

নিম্নলিখিত কোনটি ‘নারী’র সমার্থক বা প্রতিশব্দ নয় ?

  1. (1) বনিতা
  2. (2) যোষিৎ
  3. (3) ভামিনী
  4. (4) দারিকা
See answer and solution
Q122

গদ্যাংশ অনুসারে স্তম্ভ -(ক) এর সঙ্গে স্তম্ভ -(খ)-কে মেলান এবং সঠিক বিকল্পটি নির্বাচন করুন ।

স্তম্ভ - (ক) স্তম্ভ - (খ)
(a) অগ্নি (i) সূর্য
(b) উষস্ (ii) সোম
(c) নদীসমূহ (iii) মানবস্তুতি
(d) ঘৃত ধারা (iv) বিশ্বামিত্র
  1. (1) (a)-(ii), (b)-(i), (c)-(iii), (d)-(iv)
  2. (2) (a)-(i), (b)-(iv), (c)-(ii), (d)-(iii)
  3. (3) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)
  4. (4) (a)-(iv), (b)-(iii), (c)-(ii), (d)-(i)
See answer and solution
Q123

গদ্যাংশটির মূল আলোচ্য বিষয় কী ?

  1. (1) বেদ, বেদাঙ্গের রচনাকাল
  2. (2) বেদ, বেদাঙ্গের দেব-দেবি
  3. (3) বৈদিক যুগে পুরুষের অবস্থান
  4. (4) বৈদিক যুগে নারীর অবস্থান
See answer and solution
Q124

প্রাচীনতর গ্রামকেন্দ্রিক, যাযাবর, পিতৃতান্ত্রিক বৈদিক সমাজে নারী সম্পর্কে দৃষ্টিভঙ্গি ছিল —

  1. (1) খোলামেলা
  2. (2) এলোমেলো
  3. (3) নিরাসক্ত
  4. (4) হীন
See answer and solution
Q125

গদ্যাংশটি পড়ে এটাই বোঝা যায় যে, বৈদিক যুগের —

  1. (1) আদি পর্বে অবিবাহিতা নারী পতি নির্বাচনের স্বাধীনতা পেত।
  2. (2) অর্বাচীন পর্বে নারীর সম্মান বৃদ্ধি পেয়েছিল।
  3. (3) আদি পর্বে মনুষ্য মৈথুন প্রসঙ্গ লজ্জাজনক বলে গণ্য হত।
  4. (4) অর্বাচীন পর্বে অবৈধ প্রণয় নিন্দনীয় ছিল না।
See answer and solution
Q126

“অগ্নি স্বামীর দ্বারা সম্মানিতা স্ত্রীর মতোই পবিত্র।” — পঙ্‌ক্তিটিতে কোন উপমা অলংকারের প্রয়োগ ঘটেছে ?

  1. (1) মালোপমা
  2. (2) পূর্ণোপমা
  3. (3) লুপ্তোপমা
  4. (4) স্মরণোপমা
See answer and solution
Q127

‘. . যেমনভাবে স্বামীর স্পর্শে স্ত্রীর কামনা জেগে ওঠে।’ — কোন কারকের দৃষ্টান্ত ?

  1. (1) কর্ম
  2. (2) অপাদান
  3. (3) করণ
  4. (4) অধিকরণ
See answer and solution
Q128

বৈদিক সাহিত্যে সামাজিক দৃষ্টিভঙ্গি বদলের স্পষ্ট ছাপ পড়েছে __________বর্ণনায়।

  1. (1) যম-যমীর বর্ণনায়
  2. (2) উষস্-এর বর্ণনায়
  3. (3) সোম-এর বর্ণনায়
  4. (4) অগ্নির বর্ণনায়
See answer and solution

Passage

নির্দেশ ঃ উদ্ধৃত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (129 থেকে 135 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
বাবা ছিলেন ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী। সাংস্কৃতিক কাজের ওপর রাজনৈতিক নেতাদের মাতব্বরি, হস্তক্ষেপ বাবা কখনও মেনে নেননি। বাবা কয়েক বছর রবীন্দ্র সদন কর্মসমিতির সদস্য ছিলেন। সেখানে কবিসম্মেলনে কবিদের নির্বাচিত করার দায়িত্ব ছিল বাবার। বাবা সেখানে কলকাতার প্রতিষ্ঠিত কবিদের থেকে বেশি প্রাধান্য দিতেন গ্রাম, শহরতলির তরুণ উদীয়মান কবিদের। দু-এক বছর পরেই বাবার বিরুদ্ধে এই নিয়ে অভিযোগ আসে যে, বাবা মফস্‌সলের অনামী কবিদের বেশি প্রাধান্য দিচ্ছেন কলকাতার নামী কবিদের থেকে। অভিযোগ মূলত আসে সরকারে অধিষ্ঠিত প্রধান রাজনৈতিক দলের নেতৃত্বের পক্ষ থেকে। বাবা সঙ্গে সঙ্গে রবীন্দ্র সদন কর্মসমিতির সদস্যপদ থেকে পদত্যাগ করেন। তৎকালীন শিক্ষামন্ত্রী শম্ভু ঘোষের অনুরোধও বাবাকে পদত্যাগের সিদ্ধান্ত থেকে বিরত করতে পারেনি। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে বাবার সম্পর্ক ভালো থাকলেও বাবা কখনও কোনো সংগঠনের সদস্য ছিলেন না।
ছয়ের দশক। তখন এলাকায় এলাকায় রাজনৈতিক মাস্তানদের দাপট ছিল না। দাপট ছিল এলাকার মাস্তানদের। প্রায়ই লেগে থাকত এ-পাড়া ও-পাড়ার মাস্তানদের মধ্যে গণ্ডগোল। সাধারণ মানুষ হয়ে পড়ত আতঙ্কিত। বাবা এসবের পরোয়া করতেন না। এলাকার মাস্তানরা তো বটেই, এলাকার বাইরের মাস্তানরাও বাবাকে সমীহ করে চলত। এমনও ঘটনা ঘটেছে যে, আমাদের ঘরে বসেই বাবা দু-দল মাস্তানের মধ্যে গণ্ডগোল মীমাংসা করে দিয়েছে। এর প্রভাব পড়েছিল আমাদের ভাই-বোনেদের ওপরেও। আমরা কোনোদিনই এইসব মাস্তানদের পরোয়া করিনি। আমাদের বাড়িতে পুজোর চাঁদার জুলুম কোনোদিনই হয়নি। এর পেছনেও ভূমিকা বাবার।
মজার মজার ঘটনাও ঘটত কিছু। বাবা মাঝেমধ্যেই দু-পায়ে দু-রকমের চটি পরে বেরিয়ে পড়তেন। উলটো গেঞ্জি পরে পাড়ায় বের হওয়া তো নিত্যদিনের ঘটনা। এক মেয়েকে ডাকতে গিয়ে অন্য মেয়ের নাম ধরে ডাকা, চোখে চশমা দিয়ে চশমা খোঁজা, সামনে কলম রেখে কলমের খোঁজ — এগুলো আমরা সব-সময়ই দেখতাম। বাবা সময় ধরে চলতেন। দূরে কোথাও কবিতা পাঠ করতে যাবেন, বাবাকে নিতে আসবে, বাবা তো আগে থেকেই প্রস্তুত। এবার যারা নিতে আসবে তারা দেরি করে আসছে। প্রতিটা মিনিট যাচ্ছে আর বাবার উত্তেজনা বাড়ছে। আর তারপর এলেই তো তাদের কপালে জুটত বকা। তবে রাগ কমতেও বাবার সময় বেশি লাগত না।

Q129

বক্তার বাবা ছিলেন একজন —

  1. (1) প্রাক্তন কবি
  2. (2) বিস্মৃত কবি
  3. (3) উদীয়মান কবি
  4. (4) প্রতিষ্ঠিত কবি
See answer and solution
Q130

তিনি মাঝে মধ্যেই এক মেয়েকে ডাকতে গিয়ে অন্য মেয়ের নাম ধরে ডাকতেন।
কারণ (A) ঃ তিনি বাঁধা নিয়মে চলতে পছন্দ করতেন না।
কারণ (B) ঃ তিনি মেয়েদের ব্যাপারে যথেষ্ট মনোযোগী ছিলেন না।

  1. (1) কারণ (A) ঠিক, কিন্তু (B) ভুল
  2. (2) কারণ (A) ভুল, কিন্তু (B) ঠিক
  3. (3) কারণ (A) এবং (B) — দুটোই ভুল
  4. (4) কারণ (A) এবং (B) — দুটোই ঠিক
See answer and solution
Q131

গদ্যাংশটি কোন শ্রেণির রচনা ?

  1. (1) স্মৃতিকথা
  2. (2) জীবনী
  3. (3) আত্মজীবনী
  4. (4) প্রতিবেদন
See answer and solution
Q132

বক্তার বাবা নিম্নলিখিত কোন নীতি বা আদর্শে বিশ্বাস করতেন ?

  1. (1) সাংস্কৃতিক ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ থাকা উচিত নয়।
  2. (2) নবীন ও প্রবীণ কবিদের সমান প্রাধান্য দেওয়া উচিত।
  3. (3) এলাকার ছোটো মস্তানদের রাজনৈতিক মস্তান হওয়ার চেষ্টা করা উচিত।
  4. (4) উত্তেজনার কারণ ঘটলেও অনুত্তেজিত থাকা উচিত।
See answer and solution
Q133

নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গদ্যাংশে বর্ণিত ব্যক্তিটির চারিত্রিক বৈশিষ্ট্য নয় ?

  1. (1) মস্তানদের এড়িয়ে চলা
  2. (2) আত্মসম্মান অক্ষুণ্ণ রেখে চলা
  3. (3) সময় ধরে চলা
  4. (4) রাগ না পুষে চলা
See answer and solution
Q134

‘বাবা ছিলেন ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী।’ — ‘ব্যক্তিস্বাধীনতায়’ কোন কারক ?

  1. (1) করণ
  2. (2) অধিকরণ
  3. (3) অপাদান
  4. (4) নিমিত্ত
See answer and solution
Q135

নিম্নলিখিত কোনটি কর্ম তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত ?

  1. (1) ব্যক্তিস্বাধীনতা
  2. (2) রবীন্দ্র সদন
  3. (3) কর্ম সমিতি
  4. (4) পদত্যাগ
See answer and solution
Q136

শিক্ষিকা তাঁর ক্লাস VII-এর শিক্ষার্থীদের নিম্নলিখিত কার্যভার বা অ্যাসাইনমেন্টটি দিলেন। সেটিকে কোন ধরনের লিখন হিসেবে বর্ণনা করা হবে ?
যুগ্ম রূপে চিন্তামন্থন (brainstorm), চিন্তাসূত্র গ্রন্থণ (jot down ideas) করে “শিক্ষার্থীদের আর ছাপানো বই রাখার দরকার নেই”—এই বিষয়টির উপর এর সপক্ষে দুটি এবং বিপক্ষে দুটি যুক্তি সহ একটি উত্তম রচনা প্রস্তুত করো।

  1. (1) ব্যক্তিগত লিখন (Personal writing)
  2. (2) উন্মোচনমূলক (Expository) লিখন
  3. (3) শৃঙ্খলাহীন (Discursive) লিখন
  4. (4) বর্ণনামূলক (Descriptive) লিখন
See answer and solution
Q137

ভাষা অর্জন এবং ভাষা শিক্ষায় সহজাত ভাষা জ্ঞান তত্ত্ব সম্পর্কিত কোন মন্তব্যটি ঠিক ?

  1. (1) ভাষা অর্জনের জন্য দায়ী থাকে অভিভাবকদের উদ্যম, সঙ্গীসাথী এবং শিশুর নিকটস্থ ব্যক্তিরা আর সেই সঙ্গে সংশ্লিষ্ট পরিবেশ।
  2. (2) মানুষের ভাষা অতুলনীয়, এবং কেবল মানুষই কোনো ভাষায় কথা বলতে পারে।
  3. (3) সযত্ন অনুশীলন এবং বারবার চর্চার মাধ্যমেই শিশুর মধ্যে থাকা ভাষা প্রকোষ্ঠ (language faculty) শিশুকে ভাষা বুঝতে সক্ষম করে।
  4. (4) শিশুর ভাষা উৎপাদন, অর্জন (production, acquisition)-এর জন্য দায়ী শিশুর প্রাপ্ত ভাষা প্রকোষ্ঠ।
See answer and solution
Q138

নিম্নলিখিত কোনটি ‘বট্‌ম-আপ’ (bottom-up) লিখন কার্যাবলী ?

  1. (1) শ্রুতলিখন, বদ্ধ শ্রবণ (cloze listening), বহু-নির্বাচনমূলক (multiple-choice) প্রশ্নাবলি, সদর্থক ও নঞর্থক বিবৃতি শনাক্তকরণ
  2. (2) সংক্ষেপীকরণ, সমগ্র বার্তা শ্রবণ এবং প্রেক্ষাপটগত জ্ঞানের প্রয়োগ
  3. (3) শোনার সময় বিশৃঙ্খল শব্দসমূহকে পুনর্বিন্যস্ত করে বাক্যে গঠন
  4. (4) কবিতা আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা, বিতর্ক এবং আলাপ-আলোচনা
See answer and solution
Q139

ভাষা শিক্ষণে ‘বস্তুসামগ্রীর শৈক্ষণিক উপলব্ধি’ বা (pedagogical realization of materials) বলতে কী বোঝায় ?

  1. (1) ভাষা-শিক্ষাতত্ত্বকে (language pedagogy) উন্নীত করার জন্য কার্যাবলি (activities) এবং কার্যভার (tasks) স্থাপন
  2. (2) শিক্ষককে শিক্ষাতত্ত্ব অবলম্বনে সমর্থ করার জন্য বস্তুসামগ্রীর মধ্যে শিক্ষাতত্ত্ব (pedagogy) স্থাপন
  3. (3) শিক্ষককে তার শ্রেণিকক্ষে শিক্ষাতত্ত্ব অনুধাবনে সক্ষম করা
  4. (4) শ্রেণিকক্ষে ব্যবহার করার জন্য বিভিন্ন শিক্ষাতাত্ত্বিক নীতির তালিকা প্রস্তুত করা
See answer and solution
Q140

‘সব শিশু বিদ্যালয়ে মাতৃভাষা দিয়ে শিক্ষা শুরু করে এবং এগোনোর সঙ্গে সঙ্গে আরো অনেক ভাষা যোগ করতে থাকে।’ - শিক্ষান্তর্গত ভাষা নীতির (Language-in-education policy) ক্ষেত্রে এটি কী হিসেবে পরিচিত ?

  1. (1) সংস্কৃতি-নির্দিষ্ট (Culture specific) শিক্ষান্তর্গত ভাষা নীতি
  2. (2) স্কুল শিক্ষায় ত্রি-ভাষা সূত্র (Three language formula)
  3. (3) ভাষা-শিক্ষার ভিত্তিস্বরূপ মাতৃভাষা
  4. (4) মাতৃভাষা-ভিত্তিক বহুভাষিকতা
See answer and solution
Q141

সন্ধ্যা কিছু তথ্য পাওয়ার জন্য মেশিন লার্নিং বিষয়ে লিখিত একটি নিবন্ধ পড়ছে। তার এই ধরনের পঠনকে কী বলা হবে ?

  1. (1) গ্ল্যান্সিং (Glancing)
  2. (2) রিভিউয়িং (Reviewing)
  3. (3) স্কিমিং (Skimming)
  4. (4) স্ক্যানিং (Scanning)
See answer and solution
Q142

নিম্নপ্রদত্ত কার্যভারটি কী হিসেবে পরিচিত ?
একটি ছোট্ট text বা পাঠকে কয়েকটি খণ্ডে ভাগ করা হবে অথবা প্রতিটি একান্তর (alternate) বাক্য এক জোড়া শিক্ষার্থীকে দেওয়া হবে এবং প্রতি শিক্ষার্থী অপরজনকে তার প্রাপ্ত বাক্যগুলি পড়ে শোনাবে এবং অপরজন সেটি শুনে লিখবে। তারপর সেই প্রক্রিয়াটি উল্টো দিক থেকে চলবে যেখানে অপরজন শুনবে এবং লিখবে। তারপর তারা একসঙ্গে বসে গোটা পাঠটিকে চূড়ান্ত রূপ দেবে।

  1. (1) প্রতিসৃজন (Transcreation)
  2. (2) অনুচ্ছেদ শ্রুতিলিখন (Paragraph dictation)
  3. (3) পারস্পরিক (Mutual) শ্রুতলিখন
  4. (4) ব্যাকরণ শ্রুতলিখন
See answer and solution
Q143

শিখন হচ্ছে অর্থের অনুসন্ধান। তাই শিক্ষার্থী সক্রিয়ভাবে অর্থ বোঝার চেষ্টা করে এমন সব বিষয় (issues) ঘিরেই শিখন শুরু হওয়া উচিত। কোন শিক্ষা-দর্শন এই ধারণার পক্ষপাতী বা প্রবক্তা ?

  1. (1) আচরণবাদ (Behaviourism)
  2. (2) গঠনবাদ (Constructivism)
  3. (3) বহু বুদ্ধিমত্তা (Multiple Intelligence)
  4. (4) সংগঠন বা অবয়ববাদ (Structuralism)
See answer and solution
Q144

‘রূপ কেন্দ্রিক ভাষা ইনপুট’ (‘form oriented language inputs’) কী নির্দেশ করে ?

  1. (1) ভাষা শিখনের জন্য ইনপুটগুলির অর্থ
  2. (2) শব্দভাণ্ডার, উচ্চারণ এবং ব্যাকরণের ব্যবহার
  3. (3) যে-সব ইনপুট তথ্যের উপর আলোকপাত করে
  4. (4) লিখন শেখার জন্য ইনপুটটির সম্ভাবনাময়তা (potential of the input)
See answer and solution
Q145

নিম্নলিখিত কোনটি ‘শিখন-উদ্দিষ্ট মূল্যায়ন’ বা ‘assessment for learning’ ?

  1. (1) শিক্ষণ-শিখন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের অগ্রগতি নিরীক্ষণ এবং উন্নয়নের উদ্দেশ্যে পরিকল্পিত মূল্যায়ন।
  2. (2) বর্ষ-শেষে শিক্ষার্থীদের অগ্রগতি জানা এবং তাদের পাশ করানোর বিবেচনা করার উদ্দেশ্যে পরিকল্পিত মূল্যায়ন।
  3. (3) একটি নির্দিষ্ট পর্যায়ে রাজ্য কর্তৃক শিক্ষার্থীদের কৃতি নির্ণয় করার উদ্দেশ্যে পরিকল্পিত মূল্যায়ন।
  4. (4) প্রতিটি টার্ম-এর শেষে শিক্ষার্থীদের অগ্রগতি নিরীক্ষণ করার উদ্দেশ্যে পরিকল্পিত মূল্যায়ন।
See answer and solution
Q146

উৎপাদনশীল শব্দভাণ্ডার (Productive vocabulary) কী ?

  1. (1) যে-সব শব্দ আমরা লেখায় ও বলায় ব্যবহার করি
  2. (2) যে-সব শব্দ আমরা শুনে চিনতে বা শনাক্ত করতে পারি
  3. (3) যে-সব শব্দ আমরা শনাক্ত করতে ব্যর্থ হই
  4. (4) যে-সব শব্দ আমরা শোনার সময় কখনো কখনো স্মরণ (recall) করতে পারি
See answer and solution
Q147

নিম্নলিখিত কোন বিবৃতিটিতে আপনি কবিতা শিক্ষণ-শিখনের জন্য সমর্থন করবেন না ?

  1. (1) শিক্ষার্থীদের কল্পনাবৃত্তি অনুশীলনের জন্য কবিতা
  2. (2) ভাষা নিয়ে কাজ করার জন্য কবিতা
  3. (3) আনন্দ প্রাপ্তির জন্য কবিতা
  4. (4) ব্যাকরণ শেখানোর জন্য কবিতা
See answer and solution
Q148

ভাষা ব্যবহার করে শিক্ষক শ্রেণিকক্ষে বিভিন্ন বিষয়বস্তু (content) উপস্থাপন এবং শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করছেন। ভাষাগত এই দক্ষতাটি কী হিসেবে পরিচিত ?

  1. (1) বুনিয়াদি আন্তঃব্যক্তিক যোগাযোগ দক্ষতা (Basic Interpersonal Communication Skills)
  2. (2) বাস্তব জীবনের প্রয়োজনানুগ ভাষা (Language for real-life purposes)
  3. (3) ভাষা নিরুক্তি বা ভাষা রেজিস্টার
  4. (4) জ্ঞানীয় বিদ্যায়তনিক ভাষা কুশলতা (Cognitive Academic Language Proficiency)
See answer and solution
Q149

প্রদত্ত বিবৃতিটি কোন শ্রেণির ব্যাকরণগত জ্ঞানকে নির্দেশ করে ?
রূপ বা গঠন (form) সম্পর্কে জ্ঞান, সেগুলি বর্ণনা এবং সীমিত অনুশীলনের মধ্যে প্রয়োগ করতে পারা।

  1. (1) পারংগমতা (Competence)
  2. (2) অধি-জ্ঞানীয় (Metacognitive) জ্ঞান
  3. (3) প্রণালি বা প্রক্রিয়াগত (Procedural) জ্ঞান
  4. (4) ঘোষণামূলক (Declarative) জ্ঞান
See answer and solution
Q150

নিম্নলিখিত কার্যভারটি কীসের সঙ্গে জড়িত ?
শিক্ষার্থীদের একটি হোটেলের মেনু বা খাদ্য তালিকা দেওয়া হলো। তাদের 1800 টাকার মধ্যে চার জনের জন্য খাবার অর্ডার করতে হবে। এদের মধ্যে একজন নিরামিষভোজী, এবং আর একজনের মাশরুমে অ্যালার্জি হয়। এর মধ্যে অটোরিক্সায় ঘরে ফেরার জন্য 70 টাকা বাঁচিয়ে রাখতে হবে। শিক্ষার্থীরা কী খাবার অর্ডার করবে, তাদের পছন্দ-অপছন্দ এবং হস্টেলে ফেরার জন্য টাকা বাঁচানো নিয়ে কথাবার্তা বলছে।

  1. (1) উচ্চস্তরীয় চিন্তন দক্ষতা (Higher)
  2. (2) (ভাষা) অধ্যয়ন-নিয়োজন-চিন্তন-ব্যবহার (Study-Engage-Reflect-Use)
  3. (3) শিক্ষাতাত্ত্বিক নীতি (Cognitive strategies)
  4. (4) ভাষা উপস্থাপন-অনুশীলন-উৎপাদন (Present-Practice-Produce)
See answer and solution