Q103
কবিতাটির প্রধান অবলম্বন কবির —
- (1) প্রগাঢ় মৃত্যুভয়
- (2) অনপনেয় জীবনতৃষ্ণা
- (3) তীব্র মরণাকাঙ্খা
- (4) দূরপনেয় জীবন-বিতৃষ্ণা
নির্দেশ ঃ কবিতাটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
ভাবছি, ঘুরে দাঁড়ানোই ভালো।
এত কালো মেখেছি দু’হাতে
এত কাল ধরে !
কখনো তোমার ক’রে,
তোমাকে ভাবিনি।
এখন খাদের পাশে রাত্তিরে দাঁড়ালে
চাঁদ ডাকে : আয় আয় আয়
এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে
চিতাকাঠ ডাকে : আয় আয়
যেতে পারি
যে-কোনো দিকেই আমি চলে যেতে পারি
কিন্তু, কেন যাব ?
সন্তানের মুখ ধরে একটি চুমো খাব
যাবো
কিন্তু, এখনই যাব না
তোমাদেরও সঙ্গে নিয়ে যাবো
একাকী যাবো না অসময়ে।
কবিতাটির প্রধান অবলম্বন কবির —
CBSE answer: (2)
উত্তর: (2) অনপনেয় জীবনতৃষ্ণা
সতর্কতা: মৃত্যুর ডাকের ছবি দেখে (3) মরণাকাঙ্খা ভাবা ভুল; কবি সেই ডাক ফিরিয়ে দিয়েছেন।