Q104
কবি কীসের দিক থেকে ঘুরে দাঁড়ানোর কথা ভাবছেন ?
- (1) অনিবার্য মৃত্যুর
- (2) একঘেয়ে সংসার জীবনের
- (3) ক্লান্তিকর কর্মজীবনের
- (4) অপত্য-স্নেহ বন্ধনের
নির্দেশ ঃ কবিতাটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
ভাবছি, ঘুরে দাঁড়ানোই ভালো।
এত কালো মেখেছি দু’হাতে
এত কাল ধরে !
কখনো তোমার ক’রে,
তোমাকে ভাবিনি।
এখন খাদের পাশে রাত্তিরে দাঁড়ালে
চাঁদ ডাকে : আয় আয় আয়
এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে
চিতাকাঠ ডাকে : আয় আয়
যেতে পারি
যে-কোনো দিকেই আমি চলে যেতে পারি
কিন্তু, কেন যাব ?
সন্তানের মুখ ধরে একটি চুমো খাব
যাবো
কিন্তু, এখনই যাব না
তোমাদেরও সঙ্গে নিয়ে যাবো
একাকী যাবো না অসময়ে।
কবি কীসের দিক থেকে ঘুরে দাঁড়ানোর কথা ভাবছেন ?
CBSE answer: (1)
উত্তর: (1) অনিবার্য মৃত্যুর
সতর্কতা: (4) ভুল; সন্তানের প্রতি স্নেহই কবিকে ফিরিয়ে আনে, সেই বন্ধন থেকে তিনি মুখ ফেরাচ্ছেন না।