By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 2 Bengali, Question 105

Topic: Poem comprehension

Passage

নির্দেশ ঃ কবিতাটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
ভাবছি, ঘুরে দাঁড়ানোই ভালো।
এত কালো মেখেছি দু’হাতে
এত কাল ধরে !
কখনো তোমার ক’রে,
তোমাকে ভাবিনি।
এখন খাদের পাশে রাত্তিরে দাঁড়ালে
চাঁদ ডাকে : আয় আয় আয়
এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে
চিতাকাঠ ডাকে : আয় আয়

যেতে পারি
যে-কোনো দিকেই আমি চলে যেতে পারি
কিন্তু, কেন যাব ?

সন্তানের মুখ ধরে একটি চুমো খাব

যাবো
কিন্তু, এখনই যাব না
তোমাদেরও সঙ্গে নিয়ে যাবো
একাকী যাবো না অসময়ে।

Q105

কবিতাটিতে বিরাম-চিহ্ন ব্যবহারের স্বল্পতা লক্ষ্য করার মতো। কবিতাটির দ্বিতীয় স্তবকে কোনো পূর্ণ বিরাম চিহ্ন নেই। (‘এখন খাদের পাশে রাত্তিরে . . . . . আয় আয়।’) স্তবকটিকে কেবল দুটো কোলন চিহ্ন ছাড়া কোনো বিরাম চিহ্নই নেই। এর সর্বাধিক গ্রহণযোগ্য কারণ কোনটি ?

  1. (1) আধুনিক কবিতায় কঠোরভাবে বিরাম চিহ্ন ব্যবহারের নিয়ম মানা হয় না।
  2. (2) স্তবকটিতে কবি শুনতে পাচ্ছেন জীবন ও মৃত্যুর বিরামহীন আহ্বান। অবিরাম সেই আহ্বানের ভাবটি ফোটানোর জন্যই স্তবকটি বিরামচিহ্ন হীন।Correct answer
  3. (3) রাত্তিরের দৃশ্যপটে সম্পূর্ণভাবে কিছু দেখা যায় না। তাই কোনো পূর্ণবিরামচিহ্ন নেই।
  4. (4) বিরাম চিহ্নের স্বল্পতা এই কবির বিশিষ্ট কাব্যরচনাশৈলীর অন্তর্গত।

Solution.

CBSE answer: (2)

উত্তর: (2) স্তবকটিতে কবি শুনতে পাচ্ছেন জীবন ও মৃত্যুর বিরামহীন আহ্বান। অবিরাম সেই আহ্বানের ভাবটি ফোটানোর জন্যই স্তবকটি বিরামচিহ্ন হীন।

  1. দ্বিতীয় স্তবকে চাঁদ আর চিতাকাঠ একটানা ডেকে চলেছে: 'আয় আয় আয়'।
  2. পূর্ণচ্ছেদ না থাকায় ডাক কোথাও থামে না, পাঠকও থামতে পারেন না।
  3. এভাবে বিরামচিহ্নের অভাবই অবিরাম আহ্বানের ভাবটি ফুটিয়ে তোলে; রূপ আর ভাব মিলে যায়।

সতর্কতা: (1) ও (4) সাধারণ কথা, এই স্তবকের বিশেষ ভাব ব্যাখ্যা করে না।