By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 2 Bengali, Question 102

Topic: Poem comprehension

Passage

নির্দেশ ঃ কবিতাটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
ভাবছি, ঘুরে দাঁড়ানোই ভালো।
এত কালো মেখেছি দু’হাতে
এত কাল ধরে !
কখনো তোমার ক’রে,
তোমাকে ভাবিনি।
এখন খাদের পাশে রাত্তিরে দাঁড়ালে
চাঁদ ডাকে : আয় আয় আয়
এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে
চিতাকাঠ ডাকে : আয় আয়

যেতে পারি
যে-কোনো দিকেই আমি চলে যেতে পারি
কিন্তু, কেন যাব ?

সন্তানের মুখ ধরে একটি চুমো খাব

যাবো
কিন্তু, এখনই যাব না
তোমাদেরও সঙ্গে নিয়ে যাবো
একাকী যাবো না অসময়ে।

Q102

দ্বিতীয় স্তবকে বর্ণিত ডাকের একটিতে তিনবার এবং অপরটিতে দু বার ‘আয়’ শব্দটি ব্যবহৃত হয়েছে। সংখ্যার এই তারতম্যের সবচেয়ে উপযুক্ত এবং গ্রহণযোগ্য কারণ কোনটি ?

  1. (1) ছন্দের মাত্রা ঠিক রাখা
  2. (2) পঙ্‌ক্তিগুলিকে সমদৈর্ঘ্যের রাখা
  3. (3) কবি চাঁদ তথা জীবনের ডাক চিতাকাঠের তুলনায় বেশি শুনতে পাচ্ছেনCorrect answer
  4. (4) চাঁদের চেয়ে চিতাকাঠের স্থায়িত্ব কম

Solution.

CBSE answer: (3)

উত্তর: (3) কবি চাঁদ তথা জীবনের ডাক চিতাকাঠের তুলনায় বেশি শুনতে পাচ্ছেন

  1. চাঁদ সৌন্দর্য ও জীবনের টান, চিতাকাঠ মৃত্যুর টান।
  2. চাঁদের ডাকে তিনবার 'আয়', চিতাকাঠের ডাকে দু বার: জীবনের আহ্বান কবির কানে বেশি জোরালো।
  3. কবিতার শেষে কবি সত্যিই 'এখনই যাব না' বলে জীবনের দিকে ফেরেন, তাই এই ব্যাখ্যাই ভাবের সঙ্গে মেলে।

সতর্কতা: (1) ও (2) ছন্দ বা পঙ্‌ক্তির মাপের যুক্তি; কিন্তু কবিতাটির পঙ্‌ক্তিগুলি এমনিতেই নানা মাপের, তাই 'আয়'-এর সংখ্যার তফাত ভাবের দিক থেকেই বোঝা উচিত।