By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 2 Bengali, Question 101

Topic: Poem comprehension

Passage

নির্দেশ ঃ কবিতাটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
ভাবছি, ঘুরে দাঁড়ানোই ভালো।
এত কালো মেখেছি দু’হাতে
এত কাল ধরে !
কখনো তোমার ক’রে,
তোমাকে ভাবিনি।
এখন খাদের পাশে রাত্তিরে দাঁড়ালে
চাঁদ ডাকে : আয় আয় আয়
এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে
চিতাকাঠ ডাকে : আয় আয়

যেতে পারি
যে-কোনো দিকেই আমি চলে যেতে পারি
কিন্তু, কেন যাব ?

সন্তানের মুখ ধরে একটি চুমো খাব

যাবো
কিন্তু, এখনই যাব না
তোমাদেরও সঙ্গে নিয়ে যাবো
একাকী যাবো না অসময়ে।

Q101

‘এত কালো মেখেছি দু হাতে/এতকাল ধরে !’

  • কবি এতকাল ধরে কীসের কালো মেখেছেন ?
  1. (1) পরিবেশগত প্রদূষণের
  2. (2) কলে-কারখানায় কর্মজীবনের
  3. (3) অলীক আশা-আকাঙ্খার
  4. (4) জাগতিক অপমান, অমর্যাদা, স্বার্থপরতারCorrect answer

Solution.

CBSE answer: (4)

উত্তর: (4) জাগতিক অপমান, অমর্যাদা, স্বার্থপরতার

  1. 'কালো' এখানে গ্লানি ও কলঙ্কের প্রতীক, আক্ষরিক ময়লা নয়।
  2. ঠিক পরের পঙ্‌ক্তি 'কখনো তোমার ক'রে, তোমাকে ভাবিনি' দেখায় কবি নিজের কথাই ভেবেছেন, প্রিয়জনকে নয়।
  3. অর্থাৎ সংসারে চলতে গিয়ে অপমান, অমর্যাদা আর নিজের স্বার্থপরতার কালিমা তিনি দু হাতে মেখেছেন।

সতর্কতা: (1) বা (2) আক্ষরিক অর্থে কালো ধরে; কবিতায় দূষণ বা কারখানার কোনো প্রসঙ্গ নেই।