By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 2 Bengali, Question 100

Topic: Poem comprehension

Passage

নির্দেশ ঃ কবিতাটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
ভাবছি, ঘুরে দাঁড়ানোই ভালো।
এত কালো মেখেছি দু’হাতে
এত কাল ধরে !
কখনো তোমার ক’রে,
তোমাকে ভাবিনি।
এখন খাদের পাশে রাত্তিরে দাঁড়ালে
চাঁদ ডাকে : আয় আয় আয়
এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে
চিতাকাঠ ডাকে : আয় আয়

যেতে পারি
যে-কোনো দিকেই আমি চলে যেতে পারি
কিন্তু, কেন যাব ?

সন্তানের মুখ ধরে একটি চুমো খাব

যাবো
কিন্তু, এখনই যাব না
তোমাদেরও সঙ্গে নিয়ে যাবো
একাকী যাবো না অসময়ে।

Q100

উদ্ধৃত পঙ্‌ক্তিটির সঠিক মাত্রা বিন্যাসটি শনাক্ত করুন ঃ
‘কখনো তোমার করে তোমাকে ভাবিনি।’

  1. (1) ১১১ ১২ ১১ / ১১১ ১১১ = ৮ + ৬Correct answer
  2. (2) ১১১ ১১ ১১ / ১১১ ১১১ = ৭ + ৬
  3. (3) ১১২ ১১ ১১ / ১১১ ১১১ = ৮ + ৬
  4. (4) ১১১ ১২ ১১ ১১ / ১১ ১১ = ১০ + ৪

Solution.

CBSE answer: (1)

উত্তর: (1) ১১১ ১২ ১১ / ১১১ ১১১ = ৮ + ৬

  1. কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে: মুক্তাক্ষর ১ মাত্রা, শব্দের শেষে রুদ্ধাক্ষর ২ মাত্রা।
  2. ক-খ-নো = ১১১, তো-মার = ১২ (শেষে রুদ্ধ 'মার' ২), ক-রে = ১১; মোট ৮।
  3. তো-মা-কে = ১১১, ভা-বি-নি = ১১১; মোট ৬।

সতর্কতা: (3)-এ 'কখনো'-র শেষ অক্ষর ২ ধরা হয়েছে, কিন্তু 'নো' মুক্তাক্ষর, তাই ১ মাত্রা।