By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 2 Bengali, Question 95

Topic: Grammar

Passage

নির্দেশ ঃ উদ্ধৃত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (91 থেকে 99 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
যে সকল কুঠুরিতে পুরুষ-মৌমাছি উৎপন্ন হয় সেগুলির আয়তন শ্রমিক মৌমাছিদের কুঠুরি থেকে কিঞ্চিৎ বৃহদাকার। এই উভয় শ্রেণির কুঠুরি থেকে রানীর কুঠুরির আকৃতি সম্পূর্ণ পৃথক এবং আয়তনেও তা অনেক বড়। পর্যবেক্ষণের ফলে দেখা গেছে—কুঠুরিগুলির আকৃতি বা আয়তনের পার্থক্য সম্বন্ধে কিছুমাত্র বিবেচনা না করেই রানী একাদিক্রমে ডিম পেড়ে যায়। কিন্তু সর্বশেষে দেখা যায়—কুঠুরির আয়তনের তারতম্যানুযায়ী বিভিন্ন শ্রেণির মৌমাছি জন্মগ্রহণ করেছে; অর্থাৎ ছোট কুঠুরি থেকে কর্মী, মাঝারি কুঠুরি থেকে পুরুষ এবং বড় কুঠুরি থেকে রানী জন্মগ্রহণ করেছে। কাজেই পর্যবেক্ষকের পক্ষে এ কথা অনুমান করা স্বাভাবিক যে, রানী ইচ্ছামতো কর্মী, পুরুষ বা রানীর ডিম প্রসব করে থাকে। যৌন-পার্থক্য হিসাবে প্রকৃত প্রস্তাবে রানী ও কর্মী মৌমাছিদের মধ্যে প্রভেদ অতি সামান্য। রানীদের মতো কর্মী-মৌমাছিরাও স্ত্রী জাতীয়। কিন্তু রানীরা সন্তান-উৎপাদনে সক্ষম পক্ষান্তরে কর্মীরা বন্ধ্যা। রানীদের প্রজনন যন্ত্র যেরূপ পরিপূর্ণতা লাভ করে কর্মী-মৌমাছিদের প্রজনন যন্ত্র সেরূপ পরিণত অবস্থায় উপনীত হয় না। উভয়ের মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও রানী ও কর্মী মৌমাছিরা একই রকমের ডিম থেকেই জন্মগ্রহণ করে থাকে। অদ্ভুত হলেও ব্যাপারটা সহজেই উপলব্ধি হতে পারে। স্ত্রী জাতীয় মৌমাছিদের প্রজনন যন্ত্রের যথাযথ পরিপূর্ণতা নির্ভর করে খাদ্য ও পারিপার্শ্বিক অবস্থার উপর। শ্রমিক মৌমাছিরা স্ত্রী জাতীয় হলেও শৈশবাবস্থা থেকেই তারা প্রতিপালিত হয় ক্ষুদ্রায়তন কুঠুরির মধ্যে। এই সকল কুঠুরিতে মৌমাছির রয়েল জেলি বা দুধ প্রচুর পরিমাণে সরবরাহ করা হয় না। ঠিক যতটুকু প্রয়োজন কর্মীরা বাচ্চাগুলিকে ঠিক ততটুকু খাদ্যই দিয়ে থাকে। রানীর কুঠুরি অনেক বড়। তাতে বেশি পরিমাণ খাদ্যের স্থান সংকুলান হয়। কাজেই বড় কুঠুরির বাচ্চা শৈশবাবস্থায় প্রচুর পরিমাণ সহজ পাচ্য রয়েল জেলি উদরস্থ করতে পারে। প্রচুর খাদ্য উদরস্থ করার ফলে সে যে কেবল আকৃতিতেই অনেক বড় হয় তা নয়, তার দেহ-যন্ত্রাদিও যথাযথ পরিপুষ্টি লাভ করতে পারে। কিন্তু রানী ও শ্রমিক-মৌমাছির পার্থক্য কেবল প্রজনন যন্ত্রেই সীমাবদ্ধ নয়, আকৃতি ও প্রকৃতিগত বহুবিধ পার্থক্য দৃষ্টিগোচর হয়। কর্মীর শরীরের প্রান্তদেশ গোলাকার এবং রানীর শরীরের পশ্চাদ্ভাগ লম্বা ও সূচালো। রানী ও কর্মীর চোয়াল এবং জিভ ভিন্ন ধরনের। রানীর দেহে মোম-উৎপাদক বা রেণু-সংগ্রাহক যন্ত্র নেই, উভয়ের দেহবর্ণেও যথেষ্ট তারতম্য দেখা যায়। তাছাড়া বুদ্ধিবৃত্তিতে রানী মৌমাছিরা কর্মীদের অপেক্ষা অনেক নিম্নমানের বলে বোধ হয়।

Q95

নিম্নপ্রদত্ত কোন শব্দ-জোড়া একই নিয়ম বা সূত্র অনুযায়ী সন্ধিবদ্ধ হয়েছে ?

  1. (1) শৈশবাবস্থা - বৃহদাকার
  2. (2) বৃহদাকার - পশ্চাদ্ভাগCorrect answer
  3. (3) পশ্চাদ্ভাগ - পক্ষান্তর
  4. (4) পক্ষান্তর - পর্যবেক্ষণ

Solution.

CBSE answer: (2)

উত্তর: (2) বৃহদাকার - পশ্চাদ্ভাগ

  1. বৃহৎ + আকার = বৃহদাকার; পশ্চাৎ + ভাগ = পশ্চাদ্ভাগ।
  2. দুটিতেই ৎ (ত্) পরে স্বরবর্ণ বা ঘোষবর্ণ পেয়ে দ্ হয়েছে, অর্থাৎ একই ব্যঞ্জনসন্ধির নিয়ম।
  3. বাকিগুলি: শৈশব + অবস্থা ও পক্ষ + অন্তর (অ + অ = আ, স্বরসন্ধি), পরি + অবেক্ষণ (ই + অ = য-ফলা, স্বরসন্ধি)।

সতর্কতা: অন্য জোড়াগুলিতে একটি স্বরসন্ধি আর একটি ব্যঞ্জনসন্ধি, বা দুটি আলাদা স্বরসন্ধি মিশে আছে।