By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 2 Bengali, Question 124

Topic: Reading comprehension

Passage

নির্দেশ ঃ উদ্ধৃত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (121 থেকে 128 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
‘বৈদিক যুগ’ বলতে যদি আমরা ঋগ্বেদ ও বেদাঙ্গসূত্রের মধ্যবর্তী সময়কাল বুঝি, এবং যথাযথ বৈদিক যুগের সময়সীমা যদি সেটাই হয় তাহলে তার ব্যাপ্তি সতেরো থেকে আঠারোটি শতক। অবশ্যই এই সময়ে নারীর অবস্থান আগাগোড়া হুবহু এক ছিল না। ঋগ্বেদের প্রাচীন অংশে আমরা দেখি, গ্রামকেন্দ্রিক যাযাবর পিতৃতান্ত্রিক সমাজে যতটুকু প্রত্যাশা করা যায়, নারী সেই মাত্রাতেই স্বাধীনতা ভোগ করছে। নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নানা চিত্রকল্পের মাধ্যমে প্রকাশিত হয়ে পড়ে। উষস্ অর্থাৎ ভোর এক রূপসী, সুসজ্জিতা রমণী; তাঁকে সম্পূর্ণ বাধাহীনভাবে বর্ণনা করা হয়েছে : “শুচি ও সুন্দর উষস্, রক্তবস্ত্রে সজ্জিতা যেন সদ্যস্নাতা, মায়ের হাতে স্নেহভরে প্রসাধিতা এক কন্যা। হাস্যমুখী বধূ যেমন স্বামীর সামনে নিজের রূপ উন্মোচিত করে তেমনি উষা তার রূপ উন্মোচিত করেন। এছাড়া তাঁকে নির্লজ্জাও বলা হয়েছে। এর থেকেই নারীর স্বাধীন বিচরণ বিষয়ে সমাজের বিরূপ মনোভাব প্রকাশ পায়। কিন্তু এই অংশটি ঋগ্বেদ রচনার অর্বাচীন সময়কার। “অগ্নি মানুষের স্তুতি তেমনভাবেই উপভোগ করেন, যেমনভাবে প্রেমিক পতি স্ত্রীকে উপভোগ করেন।” “আমাদের স্তুতি তোমাকে তেমনিভাবে স্পর্শ করুক, যেমনভাবে স্বামীর স্পর্শে স্ত্রীর কামনা জেগে ওঠে।” “অগ্নি স্বামীর দ্বারা সম্মানিতা স্ত্রীর মতোই পবিত্র।” লক্ষ্য করা যেতে পারে, দেবতার পবিত্রতা মর্ত্য নারীর পবিত্রতার সঙ্গে তুলনা করা হচ্ছে। একের পর এক চিত্রকল্পে নারীর প্রতি প্রেম নিবেদনকারী পুরুষের সঙ্গে তুলনা করা হচ্ছে ভক্তের ইষ্টদেবতার প্রতি আবেদনের। সূর্য উষার পিছনে পিছনে যান, যেমন পুরুষ যায় নারীর পিছনে এমনকি পুরুষের প্রতি নারীর কামনাকেও খোলাখুলিভাবে বর্ণনা করা হয়েছে। সূর্য উষার উপপতি; ‘জারোন’ এই বারে বারে ব্যবহৃত অংশটির মধ্যে অবৈধ প্রণয়ের চিত্র বহুবার পাওয়া গেছে। পিতা ও কন্যার মধ্যে অবৈধ সম্পর্ক নাভানেদিষ্ঠ সূক্তের বিষয়। ভাইবোনের মধ্যে এই সম্পর্ক বিখ্যাত ‘যম-যমী’ সংবাদ সূক্তের বিষয়১২। “নদীগুলি বিশ্বামিত্রের দিকে যায়, ‘যেমন নারী নত হয় চুম্বনোদ্যত পুরুষের দিকে”। “যেমন প্রিয়া পত্নী প্রেমিক স্বামীর মধ্যে আনন্দ পায়, হে ভক্ত, তুমিও যেন আমার মধ্যে সেই আনন্দ পাও।” আবার ভক্ত ও ইষ্ট দেবতার তুলনা করা হচ্ছে মনুষ্যমিথুনের সঙ্গে। “ঘৃতের ধারা সোমের দিকে যায়, যেমন সুসজ্জিতা সুন্দরী তরুণী যায় স্বামীর কাছে।” অবিবাহিতা নারী তার স্বামী বেছে নিতে পারে।

Q124

প্রাচীনতর গ্রামকেন্দ্রিক, যাযাবর, পিতৃতান্ত্রিক বৈদিক সমাজে নারী সম্পর্কে দৃষ্টিভঙ্গি ছিল —

  1. (1) খোলামেলাCorrect answer
  2. (2) এলোমেলো
  3. (3) নিরাসক্ত
  4. (4) হীন

Solution.

CBSE answer: (1)

উত্তর: (1) খোলামেলা

  1. গদ্যাংশ অনুযায়ী, ঋগ্বেদের প্রাচীন অংশে পিতৃতান্ত্রিক সমাজে যতটা প্রত্যাশা করা যায়, নারী সেই মাত্রায় স্বাধীনতা ভোগ করত।
  2. উষার রূপ 'সম্পূর্ণ বাধাহীনভাবে' বর্ণনা করা হয়েছে, আর পুরুষের প্রতি নারীর কামনাও 'খোলাখুলিভাবে' বলা হয়েছে।
  3. এতে বোঝা যায় দৃষ্টিভঙ্গি ছিল খোলামেলা, হীন বা নিরাসক্ত নয়।

সতর্কতা: 'নির্লজ্জা' বলার বিরূপ মনোভাবটি অর্বাচীন অংশের; তাই (4) হীন ঠিক নয়।