By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 2 Bengali, Question 129

Topic: Reading comprehension

Passage

নির্দেশ ঃ উদ্ধৃত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (129 থেকে 135 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
বাবা ছিলেন ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী। সাংস্কৃতিক কাজের ওপর রাজনৈতিক নেতাদের মাতব্বরি, হস্তক্ষেপ বাবা কখনও মেনে নেননি। বাবা কয়েক বছর রবীন্দ্র সদন কর্মসমিতির সদস্য ছিলেন। সেখানে কবিসম্মেলনে কবিদের নির্বাচিত করার দায়িত্ব ছিল বাবার। বাবা সেখানে কলকাতার প্রতিষ্ঠিত কবিদের থেকে বেশি প্রাধান্য দিতেন গ্রাম, শহরতলির তরুণ উদীয়মান কবিদের। দু-এক বছর পরেই বাবার বিরুদ্ধে এই নিয়ে অভিযোগ আসে যে, বাবা মফস্‌সলের অনামী কবিদের বেশি প্রাধান্য দিচ্ছেন কলকাতার নামী কবিদের থেকে। অভিযোগ মূলত আসে সরকারে অধিষ্ঠিত প্রধান রাজনৈতিক দলের নেতৃত্বের পক্ষ থেকে। বাবা সঙ্গে সঙ্গে রবীন্দ্র সদন কর্মসমিতির সদস্যপদ থেকে পদত্যাগ করেন। তৎকালীন শিক্ষামন্ত্রী শম্ভু ঘোষের অনুরোধও বাবাকে পদত্যাগের সিদ্ধান্ত থেকে বিরত করতে পারেনি। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে বাবার সম্পর্ক ভালো থাকলেও বাবা কখনও কোনো সংগঠনের সদস্য ছিলেন না।
ছয়ের দশক। তখন এলাকায় এলাকায় রাজনৈতিক মাস্তানদের দাপট ছিল না। দাপট ছিল এলাকার মাস্তানদের। প্রায়ই লেগে থাকত এ-পাড়া ও-পাড়ার মাস্তানদের মধ্যে গণ্ডগোল। সাধারণ মানুষ হয়ে পড়ত আতঙ্কিত। বাবা এসবের পরোয়া করতেন না। এলাকার মাস্তানরা তো বটেই, এলাকার বাইরের মাস্তানরাও বাবাকে সমীহ করে চলত। এমনও ঘটনা ঘটেছে যে, আমাদের ঘরে বসেই বাবা দু-দল মাস্তানের মধ্যে গণ্ডগোল মীমাংসা করে দিয়েছে। এর প্রভাব পড়েছিল আমাদের ভাই-বোনেদের ওপরেও। আমরা কোনোদিনই এইসব মাস্তানদের পরোয়া করিনি। আমাদের বাড়িতে পুজোর চাঁদার জুলুম কোনোদিনই হয়নি। এর পেছনেও ভূমিকা বাবার।
মজার মজার ঘটনাও ঘটত কিছু। বাবা মাঝেমধ্যেই দু-পায়ে দু-রকমের চটি পরে বেরিয়ে পড়তেন। উলটো গেঞ্জি পরে পাড়ায় বের হওয়া তো নিত্যদিনের ঘটনা। এক মেয়েকে ডাকতে গিয়ে অন্য মেয়ের নাম ধরে ডাকা, চোখে চশমা দিয়ে চশমা খোঁজা, সামনে কলম রেখে কলমের খোঁজ — এগুলো আমরা সব-সময়ই দেখতাম। বাবা সময় ধরে চলতেন। দূরে কোথাও কবিতা পাঠ করতে যাবেন, বাবাকে নিতে আসবে, বাবা তো আগে থেকেই প্রস্তুত। এবার যারা নিতে আসবে তারা দেরি করে আসছে। প্রতিটা মিনিট যাচ্ছে আর বাবার উত্তেজনা বাড়ছে। আর তারপর এলেই তো তাদের কপালে জুটত বকা। তবে রাগ কমতেও বাবার সময় বেশি লাগত না।

Q129

বক্তার বাবা ছিলেন একজন —

  1. (1) প্রাক্তন কবি
  2. (2) বিস্মৃত কবি
  3. (3) উদীয়মান কবি
  4. (4) প্রতিষ্ঠিত কবিCorrect answer

Solution.

CBSE answer: (4)

উত্তর: (4) প্রতিষ্ঠিত কবি

  1. বাবাকে দূরে কবিতা পাঠ করতে নিয়ে যাওয়ার জন্য লোক আসত, অর্থাৎ তিনি আমন্ত্রিত ও পরিচিত কবি।
  2. রবীন্দ্র সদনের কবিসম্মেলনে কবি নির্বাচনের দায়িত্বও তাঁর ছিল।
  3. শিক্ষামন্ত্রী নিজে তাঁকে পদত্যাগ না করতে অনুরোধ করেছিলেন।
  4. এসব থেকে বোঝা যায় তিনি প্রতিষ্ঠিত কবি, উদীয়মান বা বিস্মৃত নন।

সতর্কতা: তিনি উদীয়মান কবিদের প্রাধান্য দিতেন, নিজে উদীয়মান ছিলেন না।