By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 2 Bengali, Question 130

Topic: Reading comprehension

Passage

নির্দেশ ঃ উদ্ধৃত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (129 থেকে 135 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
বাবা ছিলেন ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী। সাংস্কৃতিক কাজের ওপর রাজনৈতিক নেতাদের মাতব্বরি, হস্তক্ষেপ বাবা কখনও মেনে নেননি। বাবা কয়েক বছর রবীন্দ্র সদন কর্মসমিতির সদস্য ছিলেন। সেখানে কবিসম্মেলনে কবিদের নির্বাচিত করার দায়িত্ব ছিল বাবার। বাবা সেখানে কলকাতার প্রতিষ্ঠিত কবিদের থেকে বেশি প্রাধান্য দিতেন গ্রাম, শহরতলির তরুণ উদীয়মান কবিদের। দু-এক বছর পরেই বাবার বিরুদ্ধে এই নিয়ে অভিযোগ আসে যে, বাবা মফস্‌সলের অনামী কবিদের বেশি প্রাধান্য দিচ্ছেন কলকাতার নামী কবিদের থেকে। অভিযোগ মূলত আসে সরকারে অধিষ্ঠিত প্রধান রাজনৈতিক দলের নেতৃত্বের পক্ষ থেকে। বাবা সঙ্গে সঙ্গে রবীন্দ্র সদন কর্মসমিতির সদস্যপদ থেকে পদত্যাগ করেন। তৎকালীন শিক্ষামন্ত্রী শম্ভু ঘোষের অনুরোধও বাবাকে পদত্যাগের সিদ্ধান্ত থেকে বিরত করতে পারেনি। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে বাবার সম্পর্ক ভালো থাকলেও বাবা কখনও কোনো সংগঠনের সদস্য ছিলেন না।
ছয়ের দশক। তখন এলাকায় এলাকায় রাজনৈতিক মাস্তানদের দাপট ছিল না। দাপট ছিল এলাকার মাস্তানদের। প্রায়ই লেগে থাকত এ-পাড়া ও-পাড়ার মাস্তানদের মধ্যে গণ্ডগোল। সাধারণ মানুষ হয়ে পড়ত আতঙ্কিত। বাবা এসবের পরোয়া করতেন না। এলাকার মাস্তানরা তো বটেই, এলাকার বাইরের মাস্তানরাও বাবাকে সমীহ করে চলত। এমনও ঘটনা ঘটেছে যে, আমাদের ঘরে বসেই বাবা দু-দল মাস্তানের মধ্যে গণ্ডগোল মীমাংসা করে দিয়েছে। এর প্রভাব পড়েছিল আমাদের ভাই-বোনেদের ওপরেও। আমরা কোনোদিনই এইসব মাস্তানদের পরোয়া করিনি। আমাদের বাড়িতে পুজোর চাঁদার জুলুম কোনোদিনই হয়নি। এর পেছনেও ভূমিকা বাবার।
মজার মজার ঘটনাও ঘটত কিছু। বাবা মাঝেমধ্যেই দু-পায়ে দু-রকমের চটি পরে বেরিয়ে পড়তেন। উলটো গেঞ্জি পরে পাড়ায় বের হওয়া তো নিত্যদিনের ঘটনা। এক মেয়েকে ডাকতে গিয়ে অন্য মেয়ের নাম ধরে ডাকা, চোখে চশমা দিয়ে চশমা খোঁজা, সামনে কলম রেখে কলমের খোঁজ — এগুলো আমরা সব-সময়ই দেখতাম। বাবা সময় ধরে চলতেন। দূরে কোথাও কবিতা পাঠ করতে যাবেন, বাবাকে নিতে আসবে, বাবা তো আগে থেকেই প্রস্তুত। এবার যারা নিতে আসবে তারা দেরি করে আসছে। প্রতিটা মিনিট যাচ্ছে আর বাবার উত্তেজনা বাড়ছে। আর তারপর এলেই তো তাদের কপালে জুটত বকা। তবে রাগ কমতেও বাবার সময় বেশি লাগত না।

Q130

তিনি মাঝে মধ্যেই এক মেয়েকে ডাকতে গিয়ে অন্য মেয়ের নাম ধরে ডাকতেন।
কারণ (A) ঃ তিনি বাঁধা নিয়মে চলতে পছন্দ করতেন না।
কারণ (B) ঃ তিনি মেয়েদের ব্যাপারে যথেষ্ট মনোযোগী ছিলেন না।

  1. (1) কারণ (A) ঠিক, কিন্তু (B) ভুল
  2. (2) কারণ (A) ভুল, কিন্তু (B) ঠিক
  3. (3) কারণ (A) এবং (B) — দুটোই ভুলCorrect answer
  4. (4) কারণ (A) এবং (B) — দুটোই ঠিক

Solution.

CBSE answer: (3)

উত্তর: (3) কারণ (A) এবং (B) - দুটোই ভুল

  1. গদ্যাংশে বলা আছে বাবা সময় ধরে চলতেন, তাই তিনি নিয়ম মানতেন না বলা যায় না; (A) ভুল।
  2. এক মেয়েকে অন্য মেয়ের নামে ডাকা, চোখে চশমা রেখে চশমা খোঁজা, উলটো গেঞ্জি পরা, সবই তাঁর আত্মভোলা স্বভাবের মজার উদাহরণ।
  3. এটি মেয়েদের প্রতি অমনোযোগের কথা নয়, তাই (B)-ও ভুল।

সতর্কতা: (2)-ও একটি সংগত পাঠ: 'মনোযোগী ছিলেন না' কথাটিকে সাধারণ অন্যমনস্কতা হিসেবে ধরলে (B) ঠিক মনে হয়।