By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 1 Bengali Language Question Paper with Answer Key

You are reading the question paper with answers. This is not the timed test: no clock is running and nothing is being scored.

Go to the timed test →

Passage

নির্দেশ ঃ নিম্নে প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (91 থেকে 99 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।

শেষ শীতের সকাল। দীপু বাগানে গিয়ে দেখল, সেখানে গাছগাছালির মধ্যে সবুজের মেলায় কত বিচিত্র বর্ণের ফুল। আর ফুলের বনে রঙ-বেরঙের কত প্রজাপতির আনাগোনা। কী সুন্দর এই প্রজাপতি! নানা রকম নক্সা-আঁকা চিত্র-বিচিত্র পাখা নেড়ে নেড়ে ফুলের বনে ফুরফুর করে উড়ে বেড়াচ্ছে। হঠাৎ কোনটা ফুলের বুকে আলগোছে বসে পড়ে। ফুলটা চমকে দুলে ওঠে। প্রজাপতি মধু লুটে ডানা মেলে উড়ে যায়। আবার, আর এক ফুলে গিয়ে বসে।

দীপু লক্ষ্য করল, প্রজাপতি যখন কোথাও বসে, তখন ডানাগুলো মুড়ে পিঠের ওপর খাড়াভাবে তুলে দেয়, নৌকার পালের মতো করে। এ সময় ডানার নিচের দিকটা দেখা যায়। দীপু অবাক হয়ে দেখল, ডানার নিচের দিকটায় কিন্তু এতো রঙের বাহার নেই। এর কারণ কী? দীপুর হঠাৎ মনে পড়ল, সে বইয়ে পড়েছে, বসে থাকা প্রজাপতির মুড়ে রাখা ডানার নক্সা ও রং প্রায়ই এমন হয় যে, সে অনায়াসে গাছের পাতা বা ফুলের সঙ্গে একেবারে মিশে থাকতে পারে। এজন্য উড়তে উড়তে হঠাৎ কোথাও বসে পড়লে, তার শত্রু-পাখিরা তাকে আর দেখতে পায় না। তাইতো সে বেঁচে থাকার সুযোগ পায়।

দীপু খানিকক্ষণ ছুটোছুটি করে একটা প্রজাপতি ধরে ফেললো। প্রজাপতির পাখনা থেকে গুঁড়ো গুঁড়ো রং উঠে গিয়ে তার আঙুলে লেগে গেল। সে বুঝল, এগুলো প্রজাপতির ডানার আঁশ। এই আঁশগুলো রঙিন, আর এগুলোর জন্যই প্রজাপতির ডানার এতো বাহার।

প্রজাপতিটা হাতে নিয়ে দীপু তার দেহের বিভিন্ন অংশ বেশ ভালো করে লক্ষ্য করতে লাগল। এরই নাম পর্যবেক্ষণ। সে দেখল, একটা ছোট গোল মাথা, একটা মাঝারি আকারের বুক, আর একটা সরু লম্বা পেট– এই তিনটি অংশ দিয়ে প্রজাপতির দেহটা তৈরি। মাথা থেকে দুটো লম্বা শুঙ্গ বা শুঁয়ো (অ্যানটেনা) বেরিয়েছে। শুঙ্গের ডগা একটু মোটা। প্রজাপতি যে ফুল থেকে মধু খায়, সেই ফুলে এই শুঙ্গ ঠেকিয়ে, কি ফুল, কেমন তার মধু, এইসব সে বুঝতে পারে। শুঙ্গের ঠিক গোড়াতেই দুটো বেশ বড়ো বড়ো চোখ (পুঞ্জাক্ষি– অর্থাৎ অনেকগুলো ছোট ছোট চোখের সমষ্টি)।

প্রজাপতির মুখটা বড়ো অদ্ভুত। তার চোয়ালগুলো জুড়ে গিয়ে একটা বেশ বড়ো শোষক-নল তৈরি হয়েছে। এই নলটা কিন্তু গুটানো থাকে। খাবার সময়, সে নলটা সোজা করে ফুলের মধ্যে ঢুকিয়ে দেয়, এবং বেশ আরাম করে ফুলের মধু চুষে খায়। এ জন্যই প্রজাপতি ফুলের মধু ছাড়া আর কিছুই খেতে পারে না। প্রজাপতি ফুলে ফুলে উড়ে উড়ে মধু খায়, আর সেই সুযোগে ফুলের পরাগ-সংযোগে সহায়তা করে। প্রজাপতি আমাদের অনেক উপকার করে। তবে শুঁয়াপোকা অবস্থায়, এরা ফসলের প্রভূত ক্ষতিসাধন করে। সেজন্য এরা আমাদের অনিষ্টকারী পতঙ্গ বলে গণ্য হয়।

Q91

প্রজাপতির রঙিন বাহারি পাখনার রং তার কী কাজে লাগে?

  1. (1) শত্রুর হাত থেকে রক্ষা পেতে।
  2. (2) খাবার সংগ্রহ করতে।
  3. (3) রেশম তৈরি করতে।
  4. (4) ফুলে ফুলে উড়ে বেড়াতে।
See answer and solution
Q92

প্রজাপতির কোন রূপটি উদ্ভিদ জগতের উপকারে আসে?

  1. (1) পরাগ সংযোগকারী
  2. (2) রঙিন ডানার রকমারি নক্সা
  3. (3) মধু শোষণকারী
  4. (4) ফসল অনিষ্টকারী
See answer and solution
Q93

নীচের কোন বিবৃতিটি প্রজাপতির ক্ষেত্রে প্রযোজ্য নয়?

  1. (1) প্রজাপতির শুঁয়াপোকা রূপটি কৃষকের জন্য ক্ষতিকারক।
  2. (2) প্রজাপতির ডানার নীচের দিকটি বাহারি নয়।
  3. (3) প্রজাপতির দেহটির তিনটি ভাগ।
  4. (4) খাদ্যশোষক নলটি খাবার সময় গুটিয়ে থাকে।
See answer and solution
Q94

পুঞ্জাক্ষি-এর অর্থ –

  1. (1) বৃহৎ অক্ষির সমষ্টি
  2. (2) ক্ষুদ্র অক্ষির সমষ্টি
  3. (3) বৃহৎ অক্ষিদ্বয়
  4. (4) ক্ষুদ্র অক্ষিদ্বয়
See answer and solution
Q95

নিচের বিবৃতি দুটি পড়ুন এবং সঠিক উত্তর নির্বাচন করুন ঃ
বিবৃতি (ক) ঃ এই আঁশগুলো রঙিন, আর এগুলোর জন্যই প্রজাপতির ডানার এতো বাহার।
বিবৃতি (খ) ঃ প্রজাপতি মধু লুটে ডানা মেলে উড়ে যায়।

  1. (1) বিবৃতি (ক) যৌগিক বাক্য এবং বিবৃতি (খ) সরল বাক্য।
  2. (2) বিবৃতি (ক) সরল বাক্য এবং বিবৃতি (খ) যৌগিক বাক্য।
  3. (3) বিবৃতি (ক) এবং (খ) দুটোই যৌগিক বাক্য।
  4. (4) বিবৃতি (ক) এবং (খ) দুটোই সরল বাক্য।
See answer and solution
Q96

ডানা তুলে বসে থাকা প্রজাপতির ডানাগুলিকে কীসের সাথে তুলনা করা হয়েছে?

  1. (1) চিত্রিত নক্সার সাথে
  2. (2) নৌকার পালের সাথে
  3. (3) ফুলের সাথে
  4. (4) পাতার সাথে
See answer and solution
Q97

প্রজাপতির চোখ দেহের কোন অংশে অবস্থিত?

  1. (1) বুকের মাঝখানে
  2. (2) পেটের তলদেশে
  3. (3) শুঁড়ের ডগায়
  4. (4) মাথার উপর
See answer and solution
Q98

দীপু প্রজাপতির দৈহিক গঠন পর্যবেক্ষণ করল। সে কীভাবে দেখলো?

  1. (1) অমনোযোগীভাবে
  2. (2) মনোযোগীভাবে
  3. (3) আলতোভাবে
  4. (4) আবছাভাবে
See answer and solution
Q99

নিচের কোন শব্দটির অর্থ ফুলের সাথে সম্পর্কিত নয়?

  1. (1) পরাগত
  2. (2) পরাগস্থলী
  3. (3) পরাগ সংযোগ
  4. (4) পরাগ কেশর
See answer and solution

Passage

নির্দেশ ঃ নিম্নে প্রদত্ত কবিতাটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 – 105 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।

আর কদিন এ পরবাস কত হাজার মাইল দূরে
পকেটে রাখা চিরুনি থেকে কার চুলের গন্ধ পাই
আমাকে আর বনের বাঘ খায় না তেমন
মনের বাঘ কুকরে খায়।

দু’মাস মানে অনেকদিন, অনেক রাত, জোয়ারভাটা
অনেক পাতা ঝরা
এত খাবার, কিন্তু জিভে আহার নেই, তৃষ্ণা নেই গলায়
আমার চাই আমার ঘর, চাই না সসাগরা।

দু’মাস হলো তোমার স্নানের গন্ধ নেই
দু’মাস আমি দেখিনি তোমার খোলা কোমর গঙ্গা
দারুণ গাড়ি, দারুণ বাড়ি, দারুণ সব মেয়ে
তার ভেতরে ঘুমিয়ে পড়ি, রাত্রে ফেরে সংজ্ঞা

দু’মাস হলো আমি তোমার নুন খাইনি
সহ্য করা কঠিন এ পরবাস
আমাকে তুমি ফিরিয়ে নাও, যেমন করে পুজোয় ফেরে
ঢাকির সঙ্গে বালক, আর মাঠের ধারে কাশ।

আমাকে তুমি ফিরিয়ে নাও, আর ডো-নাট নয়
আমি অনেক দোষ করেছি, প্রেমিক ঘুণধরা
একটুখানি আকাশ চাই ভালোবাসার
নিজের ঘর, কী হবে দিয়ে বড় বসুন্ধরা?

Q100

কবি কী চাইছেন?

  1. (1) বৃহৎ বসুন্ধরার মাঝে নিজেকে ব্যাপ্ত করতে।
  2. (2) প্রবাসের বিলাসবহুল জীবনে মেতে উঠতে।
  3. (3) স্বদেশের এক টুকরো ভালোবাসা ভরা আকাশ কাছে পেতে।
  4. (4) সসাগরা ধরিত্রীতে খ্যাত হতে।
See answer and solution
Q101

কবির মানসিক যন্ত্রণার কারণ হিসেবে নিচে প্রদত্ত কোন কারণটি সঠিক নয়?

  1. (1) স্বদেশ-সংস্কৃতি থেকে বিচ্ছিন্নতাবোধ
  2. (2) প্রবাসে বিলাসবহুল জীবনযাত্রায় আত্মতৃপ্তি
  3. (3) দীর্ঘদিন আপনজনের অদর্শন
  4. (4) প্রবাসের প্রেমহীন সম্পর্কের অতৃপ্তি
See answer and solution
Q102

কোনটি ‘বসুন্ধরা’-র সমার্থক শব্দ নয়?

  1. (1) বসুধা
  2. (2) বিশ্ব
  3. (3) পৃথিবী
  4. (4) ভূতল
See answer and solution
Q103

কবিতাটির মূল বিষয় কী?

  1. (1) প্রবাস ত্যাগজনিত মানসিক যন্ত্রণা
  2. (2) স্বদেশ প্রত্যার্বতনজনিত মানসিক যন্ত্রণা
  3. (3) প্রবাস বাসের মানসিক যন্ত্রণা
  4. (4) স্বদেশ বাসের মানসিক যন্ত্রণা
See answer and solution
Q104

পরবাস কী পদ?

  1. (1) ক্রিয়া
  2. (2) অব্যয়
  3. (3) বিশেষ্য
  4. (4) বিশেষণ
See answer and solution
Q105

‘সংজ্ঞা’– শব্দটির দ্বারা এখানে কী বোঝানো হয়েছে?

  1. (1) চৈতন্য
  2. (2) কথিত
  3. (3) বিশেষ্য বাচক শব্দের ব্যাখ্যা
  4. (4) বিশেষণ বাচক শব্দের ব্যাখ্যা
See answer and solution

Directions

নির্দেশ ঃ নিম্নে প্রদত্ত প্রশ্নগুলির (106 থেকে 120 নং প্রশ্ন) সর্বাধিক নিকটতম উত্তর নির্বাচন করুন।

Q106

মাতৃভাষা-ভিত্তিক বহুভাষাতত্ত্ব সমর্থন করে যে __________।

  1. (1) সব শিশুরাই তাদের বিদ্যালয় কার্য শুরু করে ইংরেজী মাধ্যমে এবং গৃহের ভাষায়
  2. (2) সব শিশুরাই হিন্দি প্রথম ভাষা হিসেবে পড়ে
  3. (3) সব শিশুরাই তাদের বিদ্যালয়-কার্য শুরু করে তাদের মাতৃভাষা বা গৃহের ভাষার মাধ্যমে
  4. (4) সব শিশুরাই তাদের বিদ্যালয় কার্য শুরু করে রাজ্যের ভাষার মাধ্যমে
See answer and solution
Q107

পাঠ-উপলব্ধিমূলক পদ্ধতি প্রসঙ্গে নিম্নে প্রদত্ত বিবৃতিগুলি থেকে ভ্রান্ত মন্তব্যটি চিহ্নিত কর ঃ

  1. (1) আলতো পাঠ পুর্ণবিচারের জন্য উপযুক্ত, যখন পুঙ্খানুপুঙ্খ পাঠ কোনো বিশেষ প্রশ্নের উত্তর দানে অধিক সহায়ক।
  2. (2) আলতো পাঠ এবং পুঙ্খানুপুঙ্খ পাঠ উভয় ক্ষেত্রেই পাঠের মাধ্যমে দ্রুত চোখ বোলানো প্রয়োজন।
  3. (3) আলতো পাঠ পাঠের দ্রুত পঠনের সঙ্গে সম্পর্কিত, যখন পুঙ্খানুপুঙ্খ পাঠ বিশেষ তথ্যের অনুসন্ধানের সঙ্গে সম্পর্কিত।
  4. (4) আলতো পাঠ গভীর পাঠের অতিরিক্ত, যখন পুঙ্খানুপুঙ্খ পাঠ ভাসা-ভাসা পাঠের অতিরিক্ত।
See answer and solution
Q108

যখন শিশুরা তার চার পাশের বস্তু, ঘটনা এবং সরাসরি যা দৃশ্যমান সে সম্পর্কে প্রশ্নের ক্ষেত্রে ভাষা ব্যবহার করে, তখন নিম্নে প্রদত্ত ভাষার কোন ব্যবহারটি অন্যান্যগুলির চাইতে অধিক ব্যবহৃত হয়?

  1. (1) তথ্যবহুল
  2. (2) অনুসন্ধানমূলক
  3. (3) কল্পনাপ্রবণ
  4. (4) নিয়মিত
See answer and solution
Q109

মনুষ্য ব্যবহৃত ভাষার কোন বৈশিষ্ট্যটির জন্য সেই বস্তুগুলি সম্পর্কে মানুষরা কথা বলতে পারে যেগুলি নিকটবর্তী সময় এবং স্থানে উপস্থিত নয়?

  1. (1) গঠনমূলক নির্ভরশীলতা (Structure dependence)
  2. (2) বিচক্ষণতা (Discreteness)
  3. (3) স্থানচ্যুতি (Displacement)
  4. (4) অনিয়ন্ত্রণমূলক (Arbitrariness)
See answer and solution
Q110

নীচের কোন দক্ষতাটি উপলব্ধিমূলক পঠন চিহ্ন হিসেবে বিবেচিত নয়?

  1. (1) ঘটনা অথবা ধারণার ক্রম সুসংগঠিত এবং মূল্যায়িত করা।
  2. (2) এখন পর্যন্ত পঠিত পাঠের মনোগত সংযোগীকরণ।
  3. (3) স্বতন্ত্র অক্ষর / বর্ণের উপর গুরুত্ব প্রদান।
  4. (4) পরবর্তী বিষয়ের অনুমান করা।
See answer and solution
Q111

দ্বিতীয় ভাষা শিক্ষণে নীচের কোনটি ব্যাকরণ অনুবাদ পদ্ধতির বৈশিষ্ট্য নয়?

  1. (1) দ্বিতীয় ভাষায় প্রত্যক্ষভাবে সংযোগস্থাপন এবং তারপর দুটি ভাষার ব্যাকরণের নিয়মের তুলনা করা।
  2. (2) ভাষার ভূমিকার চাইতে ভাষা গঠনে অধিক গুরুত্ব দেওয়া।
  3. (3) প্রথম ও দ্বিতীয় ভাষার ব্যাকরণগত নিয়মের তুলনা করা।
  4. (4) দ্বিতীয় ভাষার ব্যাকরণের নিয়মগুলির শিখন এবং অভ্যাস।
See answer and solution
Q112

একজন শিক্ষিকা তাঁর দেওয়া একটি অভিজ্ঞতাভিত্তিক প্রশ্নের উত্তর ছাত্ররা কীভাবে দেবে এবং উত্তর লেখার সময় কীভাবে চিন্তা করবে সে সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জিজ্ঞাসা করলেন। এটি কীসের উদাহরণ?

  1. (1) অধিভাষিকতা (Metalingualism)
  2. (2) অধিসংখ্যাবিজ্ঞান (Metasemiotics)
  3. (3) অধিজ্ঞানাত্মক (Metacognition)
  4. (4) রূপক (Metaphor)
See answer and solution
Q113

নিম্নে প্রদত্ত ক্রাশেনের তথ্য প্রকল্পগুলির কোনটি ভগট্স্কি-র ZPD-র সঙ্গে সদৃশ ?

  1. (1) সহজাত ক্রমভিত্তিক তথ্য প্রকল্প (Natural Order Hypothesis)
  2. (2) পরিবর্তনমূলক পরিস্রুত তথ্য প্রকল্প (Affective Filter Hypothesis)
  3. (3) তথ্য অন্তর্ভূক্তিকরণ প্রকল্প (Input Hypothesis)
  4. (4) নিয়ন্ত্রণমূলক তথ্য প্রকল্প (Monitor Hypothesis)
See answer and solution
Q114

কামিন্সের পারস্পরিক নির্ভরশীল তথ্য প্রকল্প অনুযায়ী নীচের কোনগুলি একে অপরের উপর পরস্পর নির্ভরশীল?

  1. (1) দ্বিতীয় ভাষায় পঠন এবং লিখন।
  2. (2) প্রথম ও দ্বিতীয় ভাষায় প্রাথমিক আন্তর্ব্যাক্তিক দক্ষতা।
  3. (3) দ্বিতীয় ভাষায় বোধ পরীক্ষণ এবং উৎপাদন।
  4. (4) প্রথম এবং দ্বিতীয় ভাষায় জ্ঞানাত্মক শিক্ষামূলক দক্ষতা।
See answer and solution
Q115

নীচের কোনটি পঠন দক্ষতা অর্জনের প্রারম্ভে অক্ষর ও বর্ণমালার পরিবর্তে শব্দ ও ছোট গল্পমূলক পাঠের ব্যবহারকে যুক্তিসম্মত মনে করে না?

  1. (1) শব্দগুলি এবং পাঠগুলি অধিক আকর্ষণীয় কিন্তু অক্ষরগুলি নয়।
  2. (2) পৃথক অক্ষরগুলি শব্দের চাইতে মুখস্থ করা কঠিন।
  3. (3) প্রথম পাঠক ক্ষুদ্রতর এককের চাইতে বৃহত্তর এককগুলিতে বেশি ভালোভাবে কেন্দ্রীভূত হতে পারে।
  4. (4) শব্দগুলি এবং পাঠগুলি অর্থপূর্ণ সংগঠন সৃষ্টি করে যা অক্ষরগুলি করতে অসমর্থ হয়।
See answer and solution
Q116

নীচের কোনটি ভাষা এবং উপভাষা সম্পর্কে ভাষাতাত্ত্বিক দিক থেকে সঠিক?

  1. (1) ভাষার নিজস্ব লিপি আছে, কিন্তু উপভাষার নিজস্ব লিপি নেই।
  2. (2) একটি ভাষা এবং একটি উপভাষার মধ্যে কোনো সুনির্দিষ্ট ভাষাতাত্ত্বিক পার্থক্য নেই।
  3. (3) ভাষার লিখিত সাহিত্য রয়েছে, উপভাষা কেবল মৌখিক ঐতিহ্যের উপর নির্ভরশীল।
  4. (4) ভাষা এবং উপভাষা ভাষাতাত্ত্বিক দিক থেকে পৃথক ভৌগোলিকগত দিক থেকে এক।
See answer and solution
Q117

বীরা একটি সাত মাসের শিশু। সে এখন ব্যঞ্জন এবং স্বর মিশ্রিত ধ্বনি তৈরি করে। নীচের কোনটি ব্যবহার করে সে সংযোগ সাধন করছে?

  1. (1) কলরব করে (Cooing)
  2. (2) ভাষাতাত্ত্বিক বাচন ক্রিয়ার (Linguistic speech)দ্বারা
  3. (3) স্বনিম (Phonemes)
  4. (4) বক বক করে (Babbling)
See answer and solution
Q118

উৎপাদনমূলক শব্দতালিকা (Productive Vocabulary) কী?

  1. (1) যে শব্দগুলি আমরা লিখনে ও বাচনে ব্যবহার করি।
  2. (2) যে শব্দগুলি পাঠকের কাছে নতুন।
  3. (3) যে শব্দগুলি আমরা শুনেই চিনতে পারি।
  4. (4) যে শব্দগুলি আমরা লাইনের বাইরে পড়েও লক্ষ্য করতে পারি।
See answer and solution
Q119

নীচের কোনটি ভাষা অর্জন যন্ত্রের (Language Acquisition Device – LAD) ধারণার সাহায্যে ব্যাখ্যা করা হয় নি ?

  1. (1) কীভাবে শিশুরা অলঙ্কৃত ভাষা শেখে।
  2. (2) কেন শিশুদের ভাষাতাত্ত্বিক বর্হিপ্রকাশ তাদের প্রাপ্ত তথ্যের চাইতে অধিক হয়।
  3. (3) কীভাবে শিশুরা তাদের প্রথম ভাষা শেখে।
  4. (4) 4-5 বছরের একটি সংক্ষিপ্ত সময় কালে কীভাবে শিশুরা ভাষা শিখনে সমর্থ হয়।
See answer and solution
Q120

একটি সমভাষী জনজাতির মধ্যে লক্ষ্য করা যায় যে দুটি ভিন্ন ভিন্ন সামাজিক-অর্থনৈতিক দলগুলির বক্তাদের ‘স’-এর উচ্চারণ পৃথক। এটি কীসের উদাহরণ?

  1. (1) একটি সমাজ সম্পর্কিত সাংস্কৃতিক বৈচিত্র্য
  2. (2) একটি সামাজিক-মনোবিজ্ঞানমূলক বৈচিত্র্য
  3. (3) একটি সমাজ সম্পর্কিত ভাষাতাত্ত্বিক বৈচিত্র্য
  4. (4) একটি প্রয়োগমুখী বৈচিত্র্য
See answer and solution

Passage

নির্দেশ ঃ নিম্নে প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (121 থেকে 128 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।

ওড়িশার সুন্দরগড় জেলার গভীর জঙ্গল-পাহাড়ঘেরা একটি জায়গার নাম মহুলসুখা, ম্যাঙ্গানিজ মাইনের জন্যে বিখ্যাত। ওড়িশার এই সুন্দরগড় জেলা ও বিহারের সিংভূম জেলাতে বেশ কয়েকটি জঙ্গুলে জায়গা আছে যেখানে লাল-নীল নদী বয়ে যায় ঘন জঙ্গলের মধ্যে মধ্যে। ম্যাঙ্গানিজ-এর খনি বা খাদান যেখানে আছে, বৃষ্টিতে পাহাড় থেকে নেমে-আসা মাটি-ধোওয়া জল যখন পাহাড়ি নদীতে এসে পড়ে তখন সেই জলের রং লাল দেখায়, আবার যেখানে লোহার খনি বা খাদান থাকে সেখানের পাহাড় থেকে মাটি ধুয়ে নিয়ে আসা জলের রং নীল। তাই নদীর রং লাল বা নীল।

এই মহুলসুখাতে এসেছি, এপ্রিল মাসের মাঝামাঝি কয়েকদিন হল। এসেছি নিছকই জঙ্গলের মধ্যে থাকব বলেই। বড়ো ভালো লাগছে। জঙ্গলের মধ্যে সময় কাটালে তোদেরও ভালো লাগবে কারণ প্রকৃতিই যে আমাদের দ্বিতীয় মা।

মহুলসুখা মাইনস-এর আরেকটা নাম ভুতরা মাইনস। কালো জলরাশি বুকে নিয়ে ম্যাঙ্গানিজ আকর-এর গুঁড়ো বয়ে নিয়ে ছিপছিপে নদী চলেছে বনবিতানের মধ্যে দিয়ে। নদীর নাম কুড়াড়ি। তবে জল এখানে লাল নয়, কালোই।

মহুলসুখা ম্যাঙ্গানিজ মাইনস-এর গেস্ট হাউসটি একটি পাহাড়ের উপরে। খুবই সাদামাঠা বন্দোবস্ত। সঙ্গে বাবুর্চিখানা নেই বলে আরোই অসুবিধের। নীচের স্টাফ ক্যান্টিন থেকে চা থেকে শুরু করে অন্যান্য খাবারদাবারও সব বয়ে নিয়ে আসে চৌকিদার, ফলে ঠান্ডা হয়ে যায়। তবে জঙ্গলে যেতে পারলে ও থাকতে পারলে এইসব ছোটখাটো অসুবিধা গায়ে মাখলে চলে না। খাওয়া না হয় একটু কমই হল, আরাম-বিলাসও না হয় নাই হল কিন্তু জঙ্গলের মধ্যে তো থাকা হল। সেটাই তো মস্ত লাভ।

আমি মহুলসুখাতে গেছিলাম বড়বিল থেকে, বড়জামদা হয়ে জিপে করে। রাউরকেল্লা থেকেও আসা যায়।

বাংলোর বারান্দাতে বসে তোকে চিঠি লিখছি। হাওয়াটা ঝড়ের মতো বইছে। বিহার-ওড়িশার পাহাড়ে জঙ্গলে এপ্রিল মাসে যেমন বয় আর কী! হাওয়াটা ক্রমশই জোর হচ্ছে। লোহা আর ম্যাঙ্গানিজের আকরের গুঁড়ো-মাখা লাল মাটির মিহি আস্তরণ উড়ে চলেছে প্রচণ্ড বেগে মাইক স্যাটোর ফরমুলা রেসিং কারের মতো। আর উপরের স্তরে উড়ে চলেছে পাতারা, ছোটকি ধনেশ কী টিয়ার ঝাঁকের চেয়েও অনেক বেশি গতিতে। নানারঙা পাতা, শাল গাছের পাতা, আমের পাতা, শিমুলের পাতা, পলাশের ঝরা পাপড়ি, বয়েরের পাতা, জংলি কাঁটালের পাতা, কুসুম গাছের পাতা ঝাঁক ঝাঁক তিরের মতো উড়ে চলেছে। আর তারও উপরে উড়ছে ডিগবাজি খেতে খেতে, গিলিরি আর মুতুরি আর না-নউরিয়া ফুলেদের ফিনফিনে পাপড়ি। আঃ কী ভালো যে লাগে!

এই মহুলসুখা ছাড়িয়ে, কুড়াড়ি নদী পেরিয়ে অনেক পাহাড়ে উঠে এবং নেমে জিপে করে প্রথমদিনই খান্ডাধারে গেছিলাম। তখনও কোথায় যে শেষ পর্যন্ত থাকব সে সম্বন্ধে মনস্থির করিনি। মহুলসুখার ম্যাঙ্গানিজ মাইন বেসরকারি কিন্তু খান্ডাধারের লৌহ আকরের খাদান সরকারি। ম্যানেজারের নাম বিশ্বল সাহেব। ক্রিমসন-রঙা হাওয়াইন শার্ট পরে অফিসে কাজ করছিলেন। তিনি নাকি বড়বিলের বাংলা বইয়ের লাইব্রেরি থেকে বই আনিয়ে নিয়মিত পড়েন।

Q121

বিশ্বল সাহেব কোন লাইব্রেরি থেকে বই আনিয়ে পড়তেন?

  1. (1) বড়জামদা থেকে
  2. (2) রাউরকেল্লা থেকে
  3. (3) মহুলসুখা থেকে
  4. (4) বড়বিল থেকে
See answer and solution
Q122

“নীচের স্টাফ ক্যান্টিন থেকে চা থেকে শুরু করে অন্যান্য খাবারদাবারও সব বয়ে নিয়ে আসে চৌকিদার, ফলে ঠান্ডা হয়ে যায়।” বাক্যটিকে সাধুভাষায় রূপান্তরিত করার সময় কটি ক্রিয়ার পরিবর্তন করতে হবে?

  1. (1) চার
  2. (2) পাঁচ
  3. (3) দুই
  4. (4) তিন
See answer and solution
Q123

“কুসুম গাছের পাতা ঝাঁক ঝাঁক তিরের মতো উড়ে চলেছে।” – এখানে কোন অলঙ্কারের প্রয়োগ হয়েছে?

  1. (1) অনুপ্রাস
  2. (2) উপমা
  3. (3) যমক
  4. (4) শ্লেষ
See answer and solution
Q124

প্রদত্ত গদ্যাংশটিতে ভাষার দিক থেকে সাহিত্যের কোন শাখার পরিচয় পাওয়া যায়?

  1. (1) ভ্রমণ কাহিনী
  2. (2) শিশু সাহিত্য
  3. (3) প্রবন্ধ রচনা
  4. (4) পত্র রচনা
See answer and solution
Q125

লেখক উড়ন্ত পাতার গতির বর্ণনায় কটি পাখির সাথে তুলনা করেছেন?

  1. (1) চারটি
  2. (2) পাঁচটি
  3. (3) দুটি
  4. (4) তিনটি
See answer and solution
Q126

উরিষ্যার জঙ্গল-পাহাড় ঘেরা মহুলসুখাতে লেখক কেন এসেছিলেন?

  1. (1) প্রকৃতি উপভোগ করতে
  2. (2) খনি পরিদর্শনে
  3. (3) কর্মসূত্রে
  4. (4) সরকারি কাজে
See answer and solution
Q127

কুড়াড়ি নদীর জলের রং কী?

  1. (1) নীল
  2. (2) মাটি ধোওয়া জলের রং
  3. (3) লাল
  4. (4) কালো
See answer and solution
Q128

“এসেছি নিছকই জঙ্গলের মধ্যে থাকব বলে।”– ‘জঙ্গলের মধ্যে’– কোন কারক?

  1. (1) অপাদান
  2. (2) অধিকরণ
  3. (3) কর্ম
  4. (4) নিমিত্ত
See answer and solution

Passage

নির্দেশ ঃ নিম্নে প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (129 থেকে 135 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।

খ্রিস্ট জন্মের তিনশো বছর আগের গ্রিস। মর্মর প্রাসাদ, অট্টালিকা, সুরম্য বাগিচা শোভিত ম্যাসিডন নগরী। পাথরের ফলক বসানো প্রশস্ত রাজপথে ছুটে চলা রথচক্র, অশ্ব আর অসংখ্য পদাতিক। পথের দুপাশে সার সার বিপণি। কোথাও সেখানে বিক্রি হচ্ছে দ্রাক্ষারস, কোথাও বা স্ফটিকের পানপাত্র থেকে শুরু করে চিতাবাঘের উজ্জ্বল চামড়ার মহার্ঘ শাল। বৈভবের নগরী ম্যাসিডন। আর এই জনাকীর্ণ রাজপথে রৌদ্রকরোজ্জ্বল সকালে হেঁটে চলেছেন এক ব্যক্তি। তাঁর পরনে নামমাত্র পোশাক। কারণ, তিনি মনে করেন মানুষের বেঁচে থাকার জন্য ঠিক যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকুই গ্রহণীয় তাঁর কাছে। তিনি বাস করেন রাস্তার পাশে পড়ে থাকা একটি কাঠের পিপের মধ্যে, সম্পত্তি বলতে সামান্য কয়েকটা জিনিস। অথচ এ লোক চাইলেই ম্যাসিডনের অন্যতম সেরা হর্ম্য প্রাসাদের মালিক হতে পারতেন। হেঁটে চলেছেন লোকটি, মাঝে-মাঝে উঁকি দিচ্ছেন পথপার্শ্বের বিপণিগুলোতেও। সবথেকে অদ্ভুত ব্যাপার রৌদ্রোজ্জ্বল রাজপথে তিনি একটি জ্বলন্ত লণ্ঠন নিয়ে বেরিয়েছেন। মাঝে-মাঝে তা উঁচিয়ে ধরে কী যেন খোঁজার চেষ্টা করছেন। কৌতূহলী হয়ে এক পথচারী তাঁকে জিজ্ঞাসা করল, ‘দিনের বেলাতে আপনি লণ্ঠন জ্বালিয়েছেন কেন?’ প্রশ্ন শুনে সেই খ্যাপাটে লোকটা জবাব দিলেন, ‘চারপাশে বড় আঁধার। তাই লণ্ঠন জ্বেলে মানুষ খুঁজতে বেরিয়েছি।’

এমনি বহু গল্পকথা অমর হয়ে আছে এই ব্যক্তি সম্পর্কে। তাঁর পরিচয় তিনি একজন দার্শনিক, তিনি একজন শিক্ষক। রাস্তার একপাশে বসে পথের ধুলোতে কাঠি দিয়ে আঁচ কেটে আগ্রহী ছাত্রদের শিক্ষা প্রদান করেন। তাঁর ছাত্ররা অধিকাংশই গরিব। কিন্তু প্রচণ্ড মেধাবী। শিক্ষক জানেন তাঁর এই সব ছাত্ররা একদিন জ্ঞানের আলো ছড়িয়ে দেবে সমগ্র গ্রিসে। দার্শনিক, শিক্ষকের অভাব নেই ম্যাসিডনে। স্বয়ং অ্যারিস্টটলই তো সগৌরবে বিরাজমান তখন। তবুও তিনি তাঁদের সবার থেকে ভাবনায় যেন অনন্য। তাঁর নাম ডায়োজিনিস দি সিনিক।

এই অদ্ভুত শিক্ষকের কথা কানে পৌঁছোতে দেরি হল না অ্যারিস্টটলের প্রিয় শিষ্যের। জ্ঞানপিপাসু সেই ছাত্র একদিন তাঁর ভৃত্য ও রক্ষীকুল পরিবৃত হয়ে হাজির হলেন সেই খ্যাপাটে শিক্ষকের কাছে। ডায়োজিনিস তখন নিজের মনে মাটিতে কী একটা আঁক কষছিলেন। অ্যারিস্টটলের ছাত্রর ছায়া সেই আঁকের ওপর পড়তেই ডায়োজিনিস তাঁকে বললেন, ‘দয়া করে সরে যান। রাজপুরুষের ছায়া আমার আঁকের ওপর না পড়াই ভাল।’ কথাটা শুনে বিস্মিত সাক্ষাৎ-প্রার্থী তাঁকে প্রশ্ন করলেন, ‘আপনি আমাকে চেনেন? পরিচয় জানেন?’ খ্যাপাটে, দার্শনিক শিক্ষক জবাব দিলেন, ‘চিনব না কেন? আপনি সম্রাট দ্বিতীয় ফিলিপের পুত্র আলেকজান্ডার। ম্যাসিডনের ভবিষ্যতের সম্রাট।’

Q129

প্রদত্ত গদ্যাংশটি পড়লে ম্যাসিডন নগরীর বর্ণনা থেকে বোঝা যায় এটি একটি –

  1. (1) ঐশ্বর্যশালী নগরী
  2. (2) কপর্দকশূন্য নগরী
  3. (3) বৈভবশালী নগরী নয়
  4. (4) বিত্তশালী নগরী নয়
See answer and solution
Q130

দিনের বেলা ডায়োজিনিসকে লণ্ঠন জ্বালিয়ে ঘুরতে দেখে তার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, “চারপাশে বড় আঁধার”– এই অন্ধকার কীসের?

  1. (1) অমানবিকতার অন্ধকার
  2. (2) মানবিকতার অন্ধকার
  3. (3) শিক্ষার অন্ধকার
  4. (4) বৈভবের অন্ধকার
See answer and solution
Q131

ডায়োজিনিস-এর জীবন দর্শন কী ছিল?

  1. (1) অধিকতম অপ্রয়োজনীয় বস্তুর মাধ্যমে জীবনধারণ।
  2. (2) অধিকতম প্রয়োজনাতিরিক্ত বস্তুর মাধ্যমে জীবনধারণ।
  3. (3) ন্যূনতম প্রয়োজনাতিরিক্ত বস্তুর মাধ্যমে জীবনধারণ।
  4. (4) ন্যূনতম প্রয়োজনীয় বস্তুর মাধ্যমে জীবনধারণ।
See answer and solution
Q132

রৌদ্রোজ্জ্বল – সন্ধি বিচ্ছেদের সঠিক রূপ কোনটি?

  1. (1) রৌদ্র + ওজ্জ্বল
  2. (2) রৌদ্র + ঔজ্জ্বল
  3. (3) রৌদ্র + উজ্জ্বল
  4. (4) রৌদ্রো + উজ্জ্বল
See answer and solution
Q133

‘দ্রাক্ষারস’ বলতে বোঝায়?

  1. (1) আপেলের রস
  2. (2) আখের রস
  3. (3) বেদানার রস
  4. (4) আঙ্গুরের রস
See answer and solution
Q134

“জ্ঞানপিপাসু সেই ছাত্র একদিন তাঁর ভৃত্য ও রক্ষীকুল পরিবৃত হয়ে হাজির হলেন সেই খ্যাপাটে শিক্ষকের কাছে।” – নীচের কোন তিনটি শব্দ বাক্যটিতে বিশেষণ রূপে প্রযুক্ত হয়েছে?

  1. (1) জ্ঞানপিপাসু, পরিবৃত, খ্যাপাটে
  2. (2) রক্ষীকুল, জ্ঞানপিপাসু, শিক্ষক
  3. (3) ছাত্র, পরিবৃত, খ্যাপাটে
  4. (4) সেই, শিক্ষক, জ্ঞানপিপাসু
See answer and solution
Q135

আলেকজান্ডার সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য নয়?

  1. (1) তিনি ছিলেন সম্রাট দ্বিতীয় ফিলিপের পুত্র।
  2. (2) আলেকজান্ডার একাই হাজির হলেন খ্যাপাটে শিক্ষকের কাছে।
  3. (3) ডায়োজিনিস অভিজাত আলেকজান্ডারকে শিক্ষাদানে অনাগ্রহী ছিলেন।
  4. (4) তিনি ছিলেন অ্যারিস্টটলের প্রিয় শিষ্য।
See answer and solution
Q136

নীচের কোনটি মূল্যায়ন প্রসঙ্গে সত্য নয়?

  1. (1) এটি ছাত্রদের বিকাশের গতি মূল্যায়ন করে।
  2. (2) এটি কেবলমাত্র শিক্ষকের দ্বারাই করা সম্ভব।
  3. (3) এটি ছাত্রদের উন্নতিতে একটি সামগ্রিক দৃষ্টি (holistic view) প্রদান করে।
  4. (4) এটি ছাত্রদের দক্ষতা প্রদর্শনের ঠোস প্রমাণ প্রদান করে।
See answer and solution
Q137

শিখনের ফাঁকগুলি খুঁজে নিতে ভ্রান্তি বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ পর্যায়, কারণ –

  1. (1) ভ্রান্তিগুলি শিক্ষার্থীর উপলব্ধির অভাবকে সূচিত করে।
  2. (2) ভ্রান্তিগুলি ধারণার বিকাশ এবং উৎসাহ প্রদর্শিত করে।
  3. (3) শিক্ষার্থীর নির্বুদ্ধিতামূলক আচরণের জন্যই অধিকাংশ ভ্রান্তির সৃষ্টি হয়।
  4. (4) শিক্ষার্থীর মন এবং শিখন পর্যায়ের মধ্যে ভ্রান্তি একটি জানলা।
See answer and solution
Q138

স্টীফেন ক্রাশেনের নিয়ন্ত্রণমূলক তথ্যপ্রকল্প প্রসঙ্গে নিচের কোনটি সত্য নয়?

  1. (1) যা ‘অর্জিত’ হয় সেটি যা ‘শেখা’ হয় তার নিয়ন্ত্রণের সহায়ক।
  2. (2) শিক্ষার্থীরাই কেবল নিয়ন্ত্রণ করতে পারে যদি তার কাছে যথেষ্ট সময় এবং নিয়ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকে।
  3. (3) এটি দ্বিতীয় ভাষা অর্জনের প্রসঙ্গে ব্যবহৃত হয়।
  4. (4) এটি অর্জন এবং শিখনের মধ্যবর্তী সম্পর্কের উপর নির্ভরশীল।
See answer and solution
Q139

নীচের কোনটি গঠনমূলক মূল্যায়নের উদাহরণ নয়?

  1. (1) কিছু সময় ধরে ছড়িয়ে থাকা উপলব্ধিমূলক লিখিত পরীক্ষা এবং অন্যান্য কিছু কার্যের সম্মিলন।
  2. (2) সমগ্র শিক্ষাবর্ষে ক্ষুদ্র পরীক্ষা থেকে সহপাঠী পুর্ণবিচার পর্যন্ত বিস্তৃত মূল্যায়ন পদ্ধতি।
  3. (3) সমগ্র শিক্ষাবর্ষে মৌখিক এবং লিখিত কার্য, চরিত্র-অভিনয় ইত্যাদির সারণী।
  4. (4) শিক্ষাবর্ষের অন্তে একটি পর্ব-পত্র (Term-paper)।
See answer and solution
Q140

যখন একজন প্রথম পাঠক একটি বিশেষ পাঠভিত্তিক বিষয়কে অনুভব করতে পাঠের বিষয়, সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে তার সাধারণ জ্ঞান ব্যবহার করে, তখন এটিকে বলে –

  1. (1) বটম্-আপ আবেদন।
  2. (2) বটম্-ডাউন আবেদন।
  3. (3) টপ-ডাউন আবেদন।
  4. (4) টপ-আপ আবেদন।
See answer and solution
Q141

নিচের কোনটি পাঠভিত্তিক উপলব্ধি এবং শব্দ তালিকা বিকাশের সহায়ক নয়?

  1. (1) বিষয় মানচিত্র
  2. (2) চিত্র অভিধান
  3. (3) শব্দ মানচিত্র
  4. (4) বর্ণমালা চার্ট
See answer and solution
Q142

দুটি গুরুত্বপূর্ণ মূল্যায়ন প্রসঙ্গে কোন বিবৃতিটি সত্য?

  1. (1) শিখন স্তরের মাধ্যমে গঠনমূলক মূল্যায়ন লাগাতার চলতে থাকে।
  2. (2) শিখন স্তরের পূর্বে এবং চলাকালীন সামগ্রিক মূল্যায়ন করা হয়।
  3. (3) গঠনমূলক মূল্যায়ন শিখনের কার্যপ্রক্রিয়া অপেক্ষা গঠনেই অধিক গুরুত্ব দেয়।
  4. (4) সামগ্রিক মূল্যায়ন হল সারা বছরের সবকটি মূল্যায়নের সামগ্রিক যোগফল।
See answer and solution
Q143

নীচের কোনটি সর্বার্থসাধক শ্রেণী গঠনের সহায়ক নয়?

  1. (1) বহুভাষিক আবেদন গ্রহণ।
  2. (2) কিছু ছাত্রকে শ্রেণীর মনিটর বানানো।
  3. (3) সহপাঠীদলের পারস্পরিক ক্রিয়া এবং প্রতিক্রিয়া (feedback) পদ্ধতি।
  4. (4) দলভিত্তিক কার্য প্রদান।
See answer and solution
Q144

যে শিশুদের মধ্যে পঠনে বা লিখনে ‘p’ কে ‘b’ এবং ‘6’ কে ‘9’ মনে করার সাধারণ ভুল লক্ষ্য করা যায় তাদের –

  1. (1) বস্তুর নাম মনে রাখার অক্ষমতা (Anomia) দেখা যায়।
  2. (2) পড়ার অসুবিধা (Dyslexia) দেখা যায়।
  3. (3) তোতলাতে (Stuttering) দেখা যায়।
  4. (4) বাক্‌শক্তিলোপ (Aphasia) দেখা যায়।
See answer and solution
Q145

প্রাথমিক আন্তর্ব্যক্তিক সংযোগকারী দক্ষতা কী নামে পরিচিত?

  1. (1) প্রতিদিন সংযোগ সাধনের ভাষা
  2. (2) আন্তঃভাষা
  3. (3) উচ্চতর ক্রম ভাষা দক্ষতা
  4. (4) বিমূর্ত ভাষা
See answer and solution
Q146

একজন শিক্ষিকা হিন্দিভাষী ছাত্রদেরকে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজী শেখানোর সময় তাদের সহজবোধ্য নিয়মগুলি না বলে, প্রসঙ্গ এবং সুযোগ প্রদান করেন যা তাদের ইংরেজীর সংক্ষিপ্ত বার্তালাপে ব্যস্ত রাখে। তিনি তাদের সামনে উদাহরণ উপস্থাপিত করেন যা তারা সংলাপে ব্যবহার করে, ধীরে ধীরে তারা শিক্ষিকার সাহায্য নিয়ে নিজেরাই নিয়মগুলি শিখতে থাকে।
কোন আদর্শ / আবেদনগুলি শিক্ষিকা অনুসরণ করছেন বলে তুমি মনে কর?

  1. (1) সংযোগকারী পদ্ধতি
  2. (2) প্রত্যক্ষ পদ্ধতি
  3. (3) ব্যাকরণ-অনুবাদ পদ্ধতি
  4. (4) শ্রাব্য-ভাষিক পদ্ধতি
See answer and solution
Q147

নিচের কোনটি সংযোগকারী আবেদনের বৈশিষ্ট্য নয়?

  1. (1) সহজবোধ্য শিক্ষণের পরিবর্তে ব্যাকরণের নিয়ম অনুসন্ধান করা।
  2. (2) সংযোগকারী যোগ্যতার বিকাশ।
  3. (3) ক্রিয়ার চাইতে গঠনে অধিক গুরুত্ব প্রদান।
  4. (4) ভাষার প্রাসঙ্গিক ব্যবহার।
See answer and solution
Q148

গল্পের কোন শৈলীটি বহুভাষিকতা এবং বহুসাংস্কৃতিকতা প্রসারের জন্য সর্বাধিক উপযুক্ত?

  1. (1) বিজ্ঞান কল্প কাহিনী
  2. (2) দীর্ঘ কাহিনী
  3. (3) লোককথা
  4. (4) আত্মজীবনী
See answer and solution
Q149

নীচের কোনটি শিশু সাহিত্যের আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য নয়?

  1. (1) বড়ো সাইজের ফন্ট এবং পরিচিত শব্দ
  2. (2) আকর্ষনীয় চিত্রগুলি
  3. (3) পশুচরিত্রগুলি
  4. (4) সহজবোধ্য নৈতিক মূল্য
See answer and solution
Q150

নীচের কোনটি শিখনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিবেচিত হয় না?

  1. (1) পরিবর্তনমূলক (Affective)
  2. (2) মনোস্তাত্ত্বিক স্নায়ু সঞ্চালন (Psychomotor)
  3. (3) জ্ঞানাত্মক (Cognitive)
  4. (4) সমাজ-সাংস্কৃতিক (Socio-cultural)
See answer and solution