By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 1 Bengali, Question 103

Topic: Poem comprehension

Passage

নির্দেশ ঃ নিম্নে প্রদত্ত কবিতাটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 – 105 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।

আর কদিন এ পরবাস কত হাজার মাইল দূরে
পকেটে রাখা চিরুনি থেকে কার চুলের গন্ধ পাই
আমাকে আর বনের বাঘ খায় না তেমন
মনের বাঘ কুকরে খায়।

দু’মাস মানে অনেকদিন, অনেক রাত, জোয়ারভাটা
অনেক পাতা ঝরা
এত খাবার, কিন্তু জিভে আহার নেই, তৃষ্ণা নেই গলায়
আমার চাই আমার ঘর, চাই না সসাগরা।

দু’মাস হলো তোমার স্নানের গন্ধ নেই
দু’মাস আমি দেখিনি তোমার খোলা কোমর গঙ্গা
দারুণ গাড়ি, দারুণ বাড়ি, দারুণ সব মেয়ে
তার ভেতরে ঘুমিয়ে পড়ি, রাত্রে ফেরে সংজ্ঞা

দু’মাস হলো আমি তোমার নুন খাইনি
সহ্য করা কঠিন এ পরবাস
আমাকে তুমি ফিরিয়ে নাও, যেমন করে পুজোয় ফেরে
ঢাকির সঙ্গে বালক, আর মাঠের ধারে কাশ।

আমাকে তুমি ফিরিয়ে নাও, আর ডো-নাট নয়
আমি অনেক দোষ করেছি, প্রেমিক ঘুণধরা
একটুখানি আকাশ চাই ভালোবাসার
নিজের ঘর, কী হবে দিয়ে বড় বসুন্ধরা?

Q103

কবিতাটির মূল বিষয় কী?

  1. (1) প্রবাস ত্যাগজনিত মানসিক যন্ত্রণা
  2. (2) স্বদেশ প্রত্যার্বতনজনিত মানসিক যন্ত্রণা
  3. (3) প্রবাস বাসের মানসিক যন্ত্রণাCorrect answer
  4. (4) স্বদেশ বাসের মানসিক যন্ত্রণা

Solution.

CBSE answer: (3)

উত্তর: (3) প্রবাস বাসের মানসিক যন্ত্রণা

  1. কবি 'হাজার মাইল দূরে' প্রবাসে আছেন এবং বলছেন 'সহ্য করা কঠিন এ পরবাস'।
  2. সারা কবিতা জুড়ে ঘরে ফেরার আকুতি, অর্থাৎ বিদেশে থাকার কষ্টই মূল বিষয়।

সতর্কতা: (1) ও (2) উল্টো কথা বলে; প্রবাস ছাড়া বা দেশে ফেরা তাঁর কাছে যন্ত্রণা নয়, বরং তিনি সেটাই চান।