কোনটি ‘বসুন্ধরা’-র সমার্থক শব্দ নয়?
- (1) বসুধা
- (2) বিশ্ব
- (3) পৃথিবী
- (4) ভূতল
নির্দেশ ঃ নিম্নে প্রদত্ত কবিতাটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 – 105 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
আর কদিন এ পরবাস কত হাজার মাইল দূরে
পকেটে রাখা চিরুনি থেকে কার চুলের গন্ধ পাই
আমাকে আর বনের বাঘ খায় না তেমন
মনের বাঘ কুকরে খায়।
দু’মাস মানে অনেকদিন, অনেক রাত, জোয়ারভাটা
অনেক পাতা ঝরা
এত খাবার, কিন্তু জিভে আহার নেই, তৃষ্ণা নেই গলায়
আমার চাই আমার ঘর, চাই না সসাগরা।
দু’মাস হলো তোমার স্নানের গন্ধ নেই
দু’মাস আমি দেখিনি তোমার খোলা কোমর গঙ্গা
দারুণ গাড়ি, দারুণ বাড়ি, দারুণ সব মেয়ে
তার ভেতরে ঘুমিয়ে পড়ি, রাত্রে ফেরে সংজ্ঞা
দু’মাস হলো আমি তোমার নুন খাইনি
সহ্য করা কঠিন এ পরবাস
আমাকে তুমি ফিরিয়ে নাও, যেমন করে পুজোয় ফেরে
ঢাকির সঙ্গে বালক, আর মাঠের ধারে কাশ।
আমাকে তুমি ফিরিয়ে নাও, আর ডো-নাট নয়
আমি অনেক দোষ করেছি, প্রেমিক ঘুণধরা
একটুখানি আকাশ চাই ভালোবাসার
নিজের ঘর, কী হবে দিয়ে বড় বসুন্ধরা?
কোনটি ‘বসুন্ধরা’-র সমার্থক শব্দ নয়?
CBSE answer: (4)
উত্তর: (4) ভূতল
সতর্কতা: 'বিশ্ব' শব্দের মূল অর্থ জগৎ বা ব্রহ্মাণ্ড, তাই কঠোর অর্থে একে বসুন্ধরার প্রতিশব্দ না ধরে (2) বাছাইয়ের পক্ষেও যুক্তি আছে; তবে প্রচলিত প্রতিশব্দ তালিকায় বিশ্ব থাকে, আর ভূতল কেবল পৃথিবীর উপরিভাগ।