কবির মানসিক যন্ত্রণার কারণ হিসেবে নিচে প্রদত্ত কোন কারণটি সঠিক নয়?
- (1) স্বদেশ-সংস্কৃতি থেকে বিচ্ছিন্নতাবোধ
- (2) প্রবাসে বিলাসবহুল জীবনযাত্রায় আত্মতৃপ্তি
- (3) দীর্ঘদিন আপনজনের অদর্শন
- (4) প্রবাসের প্রেমহীন সম্পর্কের অতৃপ্তি
নির্দেশ ঃ নিম্নে প্রদত্ত কবিতাটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 – 105 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
আর কদিন এ পরবাস কত হাজার মাইল দূরে
পকেটে রাখা চিরুনি থেকে কার চুলের গন্ধ পাই
আমাকে আর বনের বাঘ খায় না তেমন
মনের বাঘ কুকরে খায়।
দু’মাস মানে অনেকদিন, অনেক রাত, জোয়ারভাটা
অনেক পাতা ঝরা
এত খাবার, কিন্তু জিভে আহার নেই, তৃষ্ণা নেই গলায়
আমার চাই আমার ঘর, চাই না সসাগরা।
দু’মাস হলো তোমার স্নানের গন্ধ নেই
দু’মাস আমি দেখিনি তোমার খোলা কোমর গঙ্গা
দারুণ গাড়ি, দারুণ বাড়ি, দারুণ সব মেয়ে
তার ভেতরে ঘুমিয়ে পড়ি, রাত্রে ফেরে সংজ্ঞা
দু’মাস হলো আমি তোমার নুন খাইনি
সহ্য করা কঠিন এ পরবাস
আমাকে তুমি ফিরিয়ে নাও, যেমন করে পুজোয় ফেরে
ঢাকির সঙ্গে বালক, আর মাঠের ধারে কাশ।
আমাকে তুমি ফিরিয়ে নাও, আর ডো-নাট নয়
আমি অনেক দোষ করেছি, প্রেমিক ঘুণধরা
একটুখানি আকাশ চাই ভালোবাসার
নিজের ঘর, কী হবে দিয়ে বড় বসুন্ধরা?
কবির মানসিক যন্ত্রণার কারণ হিসেবে নিচে প্রদত্ত কোন কারণটি সঠিক নয়?
CBSE answer: (2)
উত্তর: (2) প্রবাসে বিলাসবহুল জীবনযাত্রায় আত্মতৃপ্তি