By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 1 Bengali, Question 100

Topic: Poem comprehension

Passage

নির্দেশ ঃ নিম্নে প্রদত্ত কবিতাটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 – 105 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।

আর কদিন এ পরবাস কত হাজার মাইল দূরে
পকেটে রাখা চিরুনি থেকে কার চুলের গন্ধ পাই
আমাকে আর বনের বাঘ খায় না তেমন
মনের বাঘ কুকরে খায়।

দু’মাস মানে অনেকদিন, অনেক রাত, জোয়ারভাটা
অনেক পাতা ঝরা
এত খাবার, কিন্তু জিভে আহার নেই, তৃষ্ণা নেই গলায়
আমার চাই আমার ঘর, চাই না সসাগরা।

দু’মাস হলো তোমার স্নানের গন্ধ নেই
দু’মাস আমি দেখিনি তোমার খোলা কোমর গঙ্গা
দারুণ গাড়ি, দারুণ বাড়ি, দারুণ সব মেয়ে
তার ভেতরে ঘুমিয়ে পড়ি, রাত্রে ফেরে সংজ্ঞা

দু’মাস হলো আমি তোমার নুন খাইনি
সহ্য করা কঠিন এ পরবাস
আমাকে তুমি ফিরিয়ে নাও, যেমন করে পুজোয় ফেরে
ঢাকির সঙ্গে বালক, আর মাঠের ধারে কাশ।

আমাকে তুমি ফিরিয়ে নাও, আর ডো-নাট নয়
আমি অনেক দোষ করেছি, প্রেমিক ঘুণধরা
একটুখানি আকাশ চাই ভালোবাসার
নিজের ঘর, কী হবে দিয়ে বড় বসুন্ধরা?

Q100

কবি কী চাইছেন?

  1. (1) বৃহৎ বসুন্ধরার মাঝে নিজেকে ব্যাপ্ত করতে।
  2. (2) প্রবাসের বিলাসবহুল জীবনে মেতে উঠতে।
  3. (3) স্বদেশের এক টুকরো ভালোবাসা ভরা আকাশ কাছে পেতে।Correct answer
  4. (4) সসাগরা ধরিত্রীতে খ্যাত হতে।

Solution.

CBSE answer: (3)

উত্তর: (3) স্বদেশের এক টুকরো ভালোবাসা ভরা আকাশ কাছে পেতে।

  1. কবি বলছেন, 'একটুখানি আকাশ চাই ভালোবাসার / নিজের ঘর'।
  2. তিনি 'সসাগরা' বা 'বড় বসুন্ধরা' চান না, নিজের ঘরে ফিরতে চান।

সতর্কতা: (1) ও (4) বড় পৃথিবীর কথা বলে, যা কবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন; (2) প্রবাসের বিলাসী জীবনে তাঁর মন নেই, কারণ 'জিভে আহার নেই'।