‘সংজ্ঞা’– শব্দটির দ্বারা এখানে কী বোঝানো হয়েছে?
- (1) চৈতন্য
- (2) কথিত
- (3) বিশেষ্য বাচক শব্দের ব্যাখ্যা
- (4) বিশেষণ বাচক শব্দের ব্যাখ্যা
নির্দেশ ঃ নিম্নে প্রদত্ত কবিতাটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 – 105 নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
আর কদিন এ পরবাস কত হাজার মাইল দূরে
পকেটে রাখা চিরুনি থেকে কার চুলের গন্ধ পাই
আমাকে আর বনের বাঘ খায় না তেমন
মনের বাঘ কুকরে খায়।
দু’মাস মানে অনেকদিন, অনেক রাত, জোয়ারভাটা
অনেক পাতা ঝরা
এত খাবার, কিন্তু জিভে আহার নেই, তৃষ্ণা নেই গলায়
আমার চাই আমার ঘর, চাই না সসাগরা।
দু’মাস হলো তোমার স্নানের গন্ধ নেই
দু’মাস আমি দেখিনি তোমার খোলা কোমর গঙ্গা
দারুণ গাড়ি, দারুণ বাড়ি, দারুণ সব মেয়ে
তার ভেতরে ঘুমিয়ে পড়ি, রাত্রে ফেরে সংজ্ঞা
দু’মাস হলো আমি তোমার নুন খাইনি
সহ্য করা কঠিন এ পরবাস
আমাকে তুমি ফিরিয়ে নাও, যেমন করে পুজোয় ফেরে
ঢাকির সঙ্গে বালক, আর মাঠের ধারে কাশ।
আমাকে তুমি ফিরিয়ে নাও, আর ডো-নাট নয়
আমি অনেক দোষ করেছি, প্রেমিক ঘুণধরা
একটুখানি আকাশ চাই ভালোবাসার
নিজের ঘর, কী হবে দিয়ে বড় বসুন্ধরা?
‘সংজ্ঞা’– শব্দটির দ্বারা এখানে কী বোঝানো হয়েছে?
CBSE answer: (1)
উত্তর: (1) চৈতন্য
সতর্কতা: (3) ও (4) এসেছে ব্যাকরণের অর্থ থেকে, যেখানে 'সংজ্ঞা' মানে সংজ্ঞার্থ বা ব্যাখ্যা; কিন্তু কবিতার প্রসঙ্গে সেই অর্থ খাটে না।