By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 1 Bengali, Question 119

Topic: Language acquisition

Directions

নির্দেশ ঃ নিম্নে প্রদত্ত প্রশ্নগুলির (106 থেকে 120 নং প্রশ্ন) সর্বাধিক নিকটতম উত্তর নির্বাচন করুন।

Q119

নীচের কোনটি ভাষা অর্জন যন্ত্রের (Language Acquisition Device – LAD) ধারণার সাহায্যে ব্যাখ্যা করা হয় নি ?

  1. (1) কীভাবে শিশুরা অলঙ্কৃত ভাষা শেখে।Correct answer
  2. (2) কেন শিশুদের ভাষাতাত্ত্বিক বর্হিপ্রকাশ তাদের প্রাপ্ত তথ্যের চাইতে অধিক হয়।
  3. (3) কীভাবে শিশুরা তাদের প্রথম ভাষা শেখে।
  4. (4) 4-5 বছরের একটি সংক্ষিপ্ত সময় কালে কীভাবে শিশুরা ভাষা শিখনে সমর্থ হয়।

Solution.

CBSE answer: (1)

উত্তর: (1) কীভাবে শিশুরা অলঙ্কৃত ভাষা শেখে।

  1. চমস্কির ভাষা অর্জন যন্ত্রের (LAD) ধারণা বোঝায়, শিশু কেন অল্প সময়ে প্রথম ভাষা শিখে ফেলে এবং যা শোনে তার চেয়ে অনেক বেশি নতুন বাক্য তৈরি করতে পারে।
  2. এটি ব্যাকরণের সহজাত ক্ষমতার কথা বলে।
  3. উপমা, রূপকের মতো অলঙ্কৃত ভাষা পরে অভিজ্ঞতা ও সংস্কৃতি থেকে শেখা হয়; LAD তা ব্যাখ্যা করে না।

সতর্কতা: (2) দেখে ভুল মনে হতে পারে, কিন্তু যা শোনে তার চেয়ে বেশি বলতে পারাই LAD-এর পক্ষে প্রধান যুক্তি; (3) ও (4)-ও LAD দিয়েই ব্যাখ্যা করা হয়।