‘হেডমাস্টার মশাই ভর্তির দিনই আমাদের প্রসঙ্গত একটু ইংরাজি শিখাইলেন।’ - কাজটা অতিরিক্ত এবং ঃ
- (1) অনতিযত্ন
- (2) অভিনন্দনযোগ্য
- (3) অনভিপ্রেত
- (4) অনমনীয়
You are reading the question paper with answers. This is not the timed test: no clock is running and nothing is being scored.
Go to the timed test →নির্দেশ ঃ নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (91 থেকে 99 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
কার্তিকবাবুর আত্মীয় হিসাবে গোপালদা, কেশব সেন আমাদের পল্লিতে প্রায় নিত্যই আসিতেন। আমাদের বাড়িতে আসিয়া অনেক গল্প করিতেন। কেশব সেন রচিত নাটক তখন কলিকাতার নানা ইস্কুলে অভিনীত হইত। বাবা তাঁহাকে ডাকিয়া একদিন বলিলেন, গোপাল, তুমি এই দুইটিকে – আমাকে ও আমার ভাইকে – ইস্কুলে ভর্তি করিয়া দাও। কোন ইস্কুলে ভর্তি করিবে তাহা তুমিই ঠিক করিবে। এই বিষয়ে আমার কিছু বলিবার নাই। গোপালদা আমাদের নিউ ইণ্ডিয়ান স্কুলে লইয়া গেলেন। এই ইস্কুলের নীচের ক্লাসগুলি বসিত কর্ণওয়ালিশ স্ট্রিটে একটি বৃহৎ অট্টালিকার একতলায়। এই বাড়িটি দত্ত বাড়ি বলিয়া পরিচিত ছিল। সেই দত্ত বাড়ি ভাঙিয়া তাহার জমিতে রূপবাণী সিনেমাভবন নির্মিত হইয়াছিল। রূপবাণী নামটি দিয়াছিলেন রবীন্দ্রনাথ। তবে গোপালদা আমাদের দুই জনকে ইস্কুলের মেন বিল্ডিংয়ে লইয়া গেলেন। ওই বাড়িটি ছিল কর্ণওয়ালিশ স্ট্রিটের উপরে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের বিপরীত দিকে। কিছুক্ষণের মধ্যেই ইস্কুলের হেডমাস্টার মশায় আমাদের তাঁহার ঘরে ডাকিলেন। আমরা দুই জনে হেডমাস্টার মশায়ের ঘরে প্রবেশ করিয়া দাঁড়াইয়া রহিলাম। হেডমাস্টার মশায়, নরেন্দ্রনাথ ভট্টাচার্য আমাদের বসিতে বলিলেন এবং আমাদের ইংরাজি, বাংলা এবং অঙ্কের বইগুলি দেখিতে চাহিলেন। বইগুলি হাতে লইয়া হেডমাস্টার মশায় আমাদের ইংরাজি এবং বাংলা বই হইতে দুইটি অনুচ্ছেদ বাছিয়া আমাদের পড়িতে দিলেন। ইহার পর ইংরাজি এবং বাংলার কতগুলি শব্দের অর্থ এবং বানান জিজ্ঞাসা করিলেন। হঠাৎ তিনি ইংরাজিতে কথা বলিতে আরম্ভ করিলেন এবং প্রত্যেকটি প্রশ্নের জবাব ইংরাজিতে দিতে বলিলেন। সব শেষে বলিলেন, তোরা ক্লাস ফাইভ পাস করিয়া আসিয়াছিস ক্লাস সিক্সে অর্থাৎ ইস্কুলের ফিফ্থ ক্লাসে তোদের ভর্তি হওয়া উচিত। আমি তোদের ফোর্থ ক্লাসে ভর্তি করিলাম। তাহার পর হেডমাস্টার মশায় আমাদের ভর্তির ফর্ম ফিল আপ করিতে বলিলেন। এখন বলি আমাদের হেডমাস্টার মশায় ভর্তির দিনই আমাদের প্রসঙ্গত একটু ইংরাজি শিখাইলেন। ফর্মে রিলিজিয়নের ঘরে আমরা লিখিয়াছিলাম হিন্দু। হেডমাস্টার মশায় বলিলেন, তোরা হিন্দু তোদের ধর্ম হিন্দুইজম।
‘হেডমাস্টার মশাই ভর্তির দিনই আমাদের প্রসঙ্গত একটু ইংরাজি শিখাইলেন।’ - কাজটা অতিরিক্ত এবং ঃ
‘অট্টালিকা’-র সমার্থক শব্দ কোনটি ?
বক্তার বাবা তাঁর দুই পুত্রকে স্কুলে ভর্তি করার দায়িত্ব নিজে না নিয়ে গোপালদাকে দিয়েছিলেন। - কারণ ঃ
(ক) পুত্রদের লেখাপড়ার ব্যাপারে তাঁর তেমন আগ্রহ ছিল না।
(খ) গোপালদার প্রতি তাঁর পূর্ণ আস্থা ছিল।
ফর্মে রিলিজিয়নের ঘরে বক্তা কী ভুল করেছিলেন ?
‘কোন ইস্কুলে ভর্তি করিবে তাহা তুমিই ঠিক করিবে।’ - এই উক্তিতে তৎকালীন সমাজের কোন বৈশিষ্ট্যটি প্রতিফলিত হয়েছে ?
স্কুলে ভর্তির জন্য বক্তাকে কোন দুটি বিষয়ে মৌখিক পরীক্ষা দিতে হয়েছিল ?
‘আমাদের বাড়িতে আসিয়া অনেক গল্প করিতেন।’ - বাক্যটিকে সার্থক জটিলবাক্যে রূপান্তরিত করলে হবে ঃ
বক্তা ও তার ভাইকে স্কুলে ভর্তি করানোর দায়িত্ব কে নিয়েছিলেন ?
গদ্যাংশটি কোন শ্রেণির ?
নির্দেশ ঃ নিম্নোদ্ধৃত কবিতাটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
যদিও আলো আছে তবু ধরা যাক একটা সুড়ঙ্গের মধ্য দিয়ে আমরা চলেছি
কিংবা চলেছে আমাদের এই মন্থর যান
কখনো থামছে কখনো চলছে কিন্তু আমরা নামছি না কখনো
এই জানলার ধার ছেড়ে
দুধারে দেয়ালের উলকিগুলি হাতছানি দেয় অনেকরকম
কিন্তু দিশেহারা হবার ভয়ে আঁকড়ে আছি পাল্লা
আর আমাদের নিশ্বাস বন্ধ হয়ে আসছে যেন খনির মধ্যে চাপে
কেননা এই একইরকম একইরকম একইরকম
একই পথ দিয়ে আমাদের প্রতিদিনের যাওয়া আর
ফিরে আসাও কখনো কখনো
আমাদের মগজের মধ্যে নামিয়ে আনে বকেয়া কত ঘুম আর
ঝিমিয়ে পড়ে অনেকদিনের মাথা
আমরা চলছি না থেমে আছি ঘুমের মধ্যে বোঝা যায় না
আবছা হয়ে ভেসে যাচ্ছে দেয়ালগুলির লেখা
মাঝেমাঝে ঝাঁকুনি দিয়ে কোনো কোনো স্বপ্ন-আভাস
মুছে নেয় চারপাশের আদল
স্রোতের অনেক ভিতর ছিঁড়ে অতর্কিত মাছের মতো
চম্কে হঠাৎ দেখি আলোর দিকে
কয়েকজন যুবা আমায় ঘুম ভাঙিয়ে বলে, এই-যে,
আগুন জ্বালব, নেমে আসুন পথে।
কবিতার শেষ দুই পঙ্ক্তিতে উল্লেখিত ‘আগুন’ জ্বালানোর ঘোষণাটি কীসের বার্তা দেয় ?
কবিতাটির মধ্যে কবি মূলত কী প্রকাশ করতে চেয়েছেন ?
কবিতার শেষ স্তবকে উল্লেখিত ‘কয়েকজন যুবা’ কারা ?
কবিতার অষ্টম স্তবকে উল্লেখিত ‘মঝেমাঝে ঝাঁকুনি’র ফলে কী হয় ?
‘. . . একটা সুড়ঙ্গের মধ্য দিয়ে আমরা চলেছি/কিংবা চলেছে আমাদের এই মন্থর যান।’ - এখানে ‘কিংবা’ শব্দটির দরকার হল, কারণ ঃ
(ক) এই চলায় আমাদের সক্রিয় ভূমিকা নেই।
(খ) এই চলায় অগ্রগতি নেই।
‘দিশেহারা হবার ভয়ে আঁকড়ে আছি পাল্লা।’ - অর্থাৎ দিশেহারা হবার ভয়ে আঁকড়ে আছি ঃ
উপাদানসমূহের প্রামাণিকতা (Authenticity of materials) বলতে বোঝায় ঃ
পঞ্চম শ্রেণির অপর্ণা বোঝে যে কোনো বক্তৃতা বা শ্রুতি উপস্থাপনা অনুধাবণ করতে হলে তার প্রতিটি ধ্বনি (sound), শব্দ (word) এবং তারপর তার বাক্যগুলি শুনতে হবে। - শ্রবণ শিখনের কোন পদ্ধতি বা কৌশলের উপর অপর্ণার বিশ্বাস দাঁড়িয়ে আছে ?
ভাষা শিখনে ‘পদ্ধতিগত সামর্থ্য বা পারংগমতা’ (‘systemic competence’) কী ?
এখানে কয়েকটি বিবৃতির বা একটি পাঠ দেওয়া হল। পাঠটি কোন ভাষা রেজিস্টারকে প্রতিনিধিত্ব করছে জানান ?
‘ভারতীয় সংবিধান প্রতিটি নাগরিকের সমান মর্যাদা ঘোষণা করেছে। অর্থাৎ নারী, পুরুষ সহ বিভিন্ন জাত-পাত, ধর্ম, বংশ, শিক্ষাগত ও অর্থনৈতিক প্রেক্ষাপট থেকে আগত প্রতিটি মানুষই সংবিধানের দৃষ্টিতে সমান। তার অর্থ এটা নয় যে দেশে অসাম্য নেই। অসাম্য আছে। কিন্তু গণতান্ত্রিক ভারতবর্ষ অন্তত নীতিগতভাবে সমস্ত মানুষের সমান মর্যাদাকে স্বীকৃতি জানিয়েছে।
ষষ্ঠ শ্রেণির শিক্ষিকা পাঠ্য বিষয়ের সঙ্গে শিক্ষার্থীদের পূর্বজ্ঞান ও অভিজ্ঞতার সংযোগ ঘটানোর জন্য অনুশীলন করান। কিন্তু কোনো গল্প পড়ানোর আগে তিনি শিক্ষার্থীদের সেই গল্পের ছবিগুলি দেখতে বলেন। - এর দ্বারা তিনি শিক্ষার্থীদের কী করাতে চান ?
শিক্ষার্থীদের দ্বারা ধারাবাহিকভাবে নথিবদ্ধ শিখন-দৃষ্টান্তগুলিকে বলা হয় ঃ
নীচের কোনটি ‘গ্রহনোন্মুখ’ (receptive) দক্ষতা হিসেবে পরিচিত ?
বহু ভারতীয় চাকরি সূত্রে বিদেশে গিয়ে সেখানকার ভাষা শেখেন। - ভাষা শেখার এই প্রণোদনাকে কী বলা হবে ?
নীচের কোনটি ধ্রুপদী ভাষার পর্যায়ভুক্ত নয় ?
নীচের কোনটি জাতীয় শিক্ষা নীতি (NEP) 2020-র প্রস্তাবিত বিদেশি ভাষা অধ্যয়ন সম্পর্কে সঠিক নয় ?
নীচের কোনটি ‘ভাষা সম্পর্কে জানা’-কে নির্দেশ করে ?
ষষ্ঠ শ্রেণির শিক্ষিকা কথন বিষয়ক কার্য হিসেবে নীচের কার্যভার বা টাস্কটি তৈরি করলেন ঃ
‘মরুভূমি ও সেখানকার আবহাওয়া সম্পর্কে পাঁচটি বাক্য বলো।’
টাস্ক হিসেবে এটিকে কি ভালো বলা যায় ? অথবা না ? নীচের বিকল্পগুলি থেকে কারণসহ সঠিক উত্তরটি নির্বাচন করুন ঃ
উপভাষা সম্পর্কিত কোন মন্তব্যটি সঠিক ?
নীচের কোন কর্ম-ভারটি (task) অখণ্ড বা সম্পূরিত (integrated) দক্ষতার পোষকতা করে ?
প্রসঙ্গ-ভিত্তিক ব্যাকরণ (Context grammar) শিক্ষণের নিম্নলিখিত কৌশলটি কী নামে পরিচিত ?
ব্যাকরণিক উপাদানগুলিকে কোনো প্রসঙ্গের প্রেক্ষাপটে রেখে পরিচিত করানো, ভাষিক উপাদানগুলিকে লক্ষ্য করানো, দৈনন্দিন বাস্তব জীবনে সেগুলি ব্যবহার করানো এবং সেগুলির সংগঠন আবিষ্করণে উৎসাহ জোগানো।
নির্দেশ ঃ নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (121 থেকে 128 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
আমাদের এই পল্লিকে সদ্গোপ পল্লি বলিতে পারি। সকল পল্লিবাসীরই নিজের বাড়ি ছিল - একতলা বা দুইতলা। তিনতলার বাড়ি মাত্র একটিই দেখিয়াছি। প্রত্যেক বাড়ির সামনে রোয়াকে প্রতি সন্ধ্যায় আসর বসিত। কোনও কোনও রোয়াকে পাশা খেলা বা দাবা খেলা হইত। সেকালের গল্পগুজবেও যেন একটা নীরবতার ভাব ছিল। কেহই যেন চেঁচাইত না। একালের কলিকাতায় সকলেই যেন বড়ো মুখর। আর রাজনীতির সুবাদে চারিদিকে কেবল চিৎকার।
আমাদের এই পল্লির চরিত্র সম্বন্ধে কিছু বলিতে ইচ্ছা করি। আমরা ছিলাম এই ঘটি সমাজে বাঙাল এবং আমরা ভাড়াবাড়িতে বাস করি। কিন্তু আমাদের কেহই তুচ্ছ করিত না, কেহ কেহ আমাদের বাংলা ভাষা লইয়া একটু রঙ্গব্যঙ্গ করিত, কিন্তু তাহার মধ্যে কোনও বিদ্বেষ ছিল না। পল্লির অধিকাংশ মানুষ হয় দোকান চালাইত, না হয় দোকানের কর্মচারী ছিল। খুব বড়ো চাকুরি কেহই বড়ো করিত না। তবে বদ্রীদাস টেম্পল স্ট্রিটের একজন বাসিন্দা কলিকাতার মেয়র হইয়াছিলেন। তাঁহার নাম ছিল সুধীর রায়চৌধুরী। এই সুধীর রায়চৌধুরীকে দেখিয়াছি পল্লির বেকার যুবকদের সঙ্গে গল্প করিতেছেন। পাড়ায় বার্ষিক থিয়েটারে ধনী-দরিদ্র, শিক্ষিত-অশিক্ষিত একাকার হইয়া যাইত। রোয়াকে যাহারা গল্প করিত তাহাদের মধ্যে কেহ বিত্তশালী আবার কেহ বিত্তহীন। অবশ্য কাহারও মোটরগাড়ি ছিল না। সেকালের সামাজিক ডেমোক্র্যাসি যেন একালে দেখি না। আমার পিতাকে পল্লির মাতব্বরেরা বিশেষ ভক্তিশ্রদ্ধা করিতেন। সরস্বতী পূজার সময় অনেকে তাঁহাদের ছেলেমেয়েদের আমাদের পূজায় অঞ্জলি দিতে পাঠাইয়া দিতেন। ঈর্ষা, অহংকার কাহারও মধ্যে দেখি নাই। কে বড়ো কে ছোটো ইহা লইয়া কোনও তর্ক শুনি নাই। পাড়ার কোনও ছেলে যদি কোনও অন্যায় করিত তাহা হইলে সে তিরস্কৃত হইত।
রচনাটি মূলত ঃ
গদ্যাংশটিতে কেবল একটি ব্যক্তির নামের উল্লেখ করা হয়েছে। লেখক সেই ব্যক্তিকে কী কারণে সবিশেষ উল্লেখযোগ্য মনে করেছেন ?
“সদ্গোপ পল্লির সকলেরই নিজের বাড়ি ছিল।” - কারণ ঃ
(ক) পল্লির সকলেই অত্যন্ত বিত্তশালী ছিলেন।
(খ) পল্লির সুধীর রায়চৌধুরী কলকাতার মেয়র হয়েছিলেন।
‘সেকালের গল্পগুজবেও যেন একটা নীরবতার ভাব ছিল। কেহই যেন চেঁচাইত না।’ - একথা বলার উদ্দিষ্ট অর্থ এই যে, সেকালের মানুষদের মধ্যে ঃ
‘কেহ কেহ আমাদের বাংলা ভাষা লইয়া একটু রঙ্গব্যঙ্গ করিত . . .।’ - এখানে ‘আমাদের বাংলা ভাষা’ বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন ?
গদ্যাংশের সর্বশেষ পঙ্ক্তিটি কোন শ্রেণির বাক্যের দৃষ্টান্ত ?
আঞ্চলিক ভাষাগোষ্ঠীর সংখ্যার বিচারে সদ্গোপ পল্লিটি ছিল ঃ
বক্তাদের পল্লীর বেশিরভাগ বাসিন্দাই ছিল ঃ
নির্দেশ ঃ নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (129 থেকে 135 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
সরা চিত্রণের কাজে প্রথমত সরার উত্তল আকৃতির অর্থাৎ কচ্ছপের পিঠের মতো উঁচু পিঠটি ঘসে মসৃণ করা হয়। তারপর তার ওপর দেওয়া হয় খড়িমাটির প্রলেপ। এবার অভিজ্ঞ শিল্পী বলিষ্ঠ কালো রেখা টেনে কয়েকভাগে বিভক্ত করে তার মধ্যে মধ্যে নকশার রেখাচিত্র এঁকে দেন। সে রং শুকিয়ে গেলে আঁকা হয় লক্ষ্মী ও লক্ষ্মীর পেঁচা, ধানের শিষ, কড়ি ইত্যাদি। এবার প্রতিমার দেহ মায় কাপড়, চুল, চোখ ও গয়নার ওপর নির্দিষ্ট রং লাগানো হয়। প্রধান শিল্পী ছাড়া পরিবারের মহিলারা সকলেই কর্মবিভাজন অনুসারে এই চিত্রণের কাজ করে থাকেন। ছবি আঁকার কাজ শেষ হলে স্বচ্ছতা ও ঔজ্জ্বল্য বৃদ্ধির জন্য সাবুর আঠার বা তেঁতুল গাদের প্রলেপ দিয়ে তার ওপর প্রয়োগ করা হয় গর্জন বা ঘাম তেল, যা কিনা রজন গোলা তার্পিন তেল।
সরা চিত্রের বিষয়বস্তু মূলত দেবী লক্ষ্মী। লক্ষ্মী ছাড়া দুর্গা ও রাধাকৃষ্ণ মূর্তি আঁকা সরাও উল্লেখযোগ্য। উল্লেখ্য যে, ছবিটি যদি লক্ষ্মীর না হয়ে অন্য কোনো দেবীর হয় তাহলে নীচের দিকে অবশ্যই থাকবে লক্ষ্মীর ছবি। এ ছাড়া মূল দেবীমূর্তির দুপাশে দুজন বা চারজন সহচরী অঙ্কিত হলে সেগুলিকে যথাক্রমে তিন পুতুলের সরা বা পাঁচ পুতুলের সরা বলে চিহ্নিত করা হয়। সব মিলিয়ে বর্ণবিন্যাসে ও রেখাঙ্কনে সৃষ্ট সরায় উৎকীর্ণ চিত্রগুলি ছিল গ্রাম্য সরলতার প্রতিমূর্তি।
অন্যদিকে স্থানভেদে ভিন্ন ভিন্ন ধারায় যে চিত্ররীতি গড়ে উঠেছিল, সেগুলি আলাদা আলাদা নামকরণেও ভূষিত ছিল। যেহেতু আচার্যরা এই সরা চিত্রিত করতেন সেজন্য তাদের সৃষ্ট এই সরাকে অনেক সময় বলা হয় আচার্যি সরা। একসময়ে পূর্ববাংলার (বর্তমান বাংলাদেশ) ফরিদপুর জেলার সুরেশ্বর গ্রামে যে বিখ্যাত সরা প্রস্তুত হত তার নাম ছিল সুরেশ্বরী সরা। সে সরাগুলির ওপরের অংশে মহিষমর্দিনী দুর্গা ও তার পুত্রকন্যাদের চিত্র এঁকে নীচের অংশে লক্ষ্মী ও পেঁচার ছবি অঙ্কন করা হত। অন্যদিকে ঢাকায় প্রস্তুত সরাকে বলা হত ঢাকাই সরা, যার অঙ্কনশৈলী মোটামুটি সুরেশ্বরী সরার মতোই।
সরার ছবিগুলি আঁকা হয় মোটা তুলির পোঁচে অতি দ্রুততার সঙ্গে। লাল বা কালো রং-এর বর্ডার এঁকে মধ্যেকার জায়গায় লাল, হলুদ, নীল ও সবুজ রং দিয়ে ভরাট করে দেওয়া হয়। সেজন্য গোটা চিত্রটির মধ্যে চালচিত্র অঙ্কনের শিল্পরীতির আদর্শ লক্ষ্য করা যায়। অন্যদিকে সরাতে দেবদেবীর মুখের অবয়বটি শুধু বিশেষভাবে তুলে ধরা হলেও বাকি হাত-পা ও চুল ইত্যাদি অতি দ্রুত টানা রেখা দিয়ে রূপায়িত করা হয়। ঠিক সেইভাবেই কয়েকটি রেখার টানে দেহের গঠন, কাপড়ের ভাঁজ ও শাড়ি আঁচলের আভাস দেওয়া হয়। অতি দ্রুত আঁকতে হয় বলেই সরাচিত্রে অলংকৃত নকশার তেমন বাহুল্য চোখে পড়ে না।
‘উত্তল’ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি ?
সরাচিত্র প্রস্তুতির পর্যায়ক্রম কোনটি ?
গদ্যাংশের প্রথম অনুচ্ছেদে লেখক সরা চিত্রণের কোন দিকটির বর্ণনা দিয়েছেন ?
গদ্যাংশটিতে সরাচিত্রের ক’টি স্থানিক ধারার উল্লেখ করা হয়েছে ?
নীচের কোন মন্তব্যটি সঠিক ?
গদ্যাংশটির আলোচ্য বিষয় কী ?
সরাচিত্র তৈরি করতে কোন উপাদানটি ব্যবহার করার প্রয়োজন হয় না ?
অশ্বিন জন্মকাল থেকেই ওড়িয়া জানে এবং সে ইংরেজি ও হিন্দি অধ্যয়ন করছে। - এই বিবৃতির ভিত্তি অনুযায়ী নীচের কোন বিবৃতিটি সত্যি নয় ?
ঔপকরণিক প্রেরণা (Instrumental motivation) হচ্ছে যখন কোনো ব্যক্তি ঃ
কৃপা ও করণ যমজ ভাই এবং তারা মণিপুরী ভাষার একটি উপভাষায় কথা বলে। তবুও তাদের ভাষার মধ্যে পার্থক্য দেখা যায়। উপভাষাটি ব্যবহারের এই বিশিষ্ট নিজস্বতাকে কী নামে চিহ্নিত করা হবে ?
ভারতীয় সংবিধানে ইংরেজি ভাষাকে কীসের মর্যাদা দেওয়া হয়েছে ?
যে অভীক্ষার মাধ্যমে কোনো শিক্ষার্থীর ব্যক্তিগত দুর্বলতার জায়গাগুলি শনাক্ত করতে এবং সেগুলি শক্তিশালী করতে চাওয়া হয়, তা হচ্ছে ঃ
অদিতি পুরাঘটিত অতীত কালের নিয়মগুলি জানে কিন্তু কোনো প্রসঙ্গে (context-এ) কালটি ব্যবহার করতে পারে না। অদিতির এই জ্ঞানকে কী বলা হবে ?
কোন মন্তব্যটি ভাষা সম্পর্কে সঠিক নয় ?
ভাষা শ্রেণিতে একটি প্রকল্প-কার্যের (Project Work) বিন্যাস ও সম্পাদনের ক্রম-পর্যায় হচ্ছে ঃ
শ্রবণের ‘টপ-ডাউন’ পদ্ধতির অন্তর্গত ঃ
সপ্তম শ্রেণির শিক্ষিকা তাঁর শিক্ষার্থীদের একজন মানুষের বর্ণনা লেখার কাজ দিলেন। তিনি বাইরে থেকে ঝুড়ি সমেত একজন হকারকে শ্রেণিকক্ষে নিয়ে এলেন। তিনি হকারটিকে সেখানে সাত মিনিট থাকার জন্য অনুরোধ করলেন। তারপর তিনি শিক্ষার্থীদের জোড় বেঁধে অর্থাৎ যুগ্মভাবে সেই মানুষটির বর্ণনা লিখে ফেলতে বললেন।
সপ্তম শ্রেণির শিক্ষক তাঁর শিক্ষার্থীদের একটি ছোটো পাঠ পড়তে দিলেন। তিনি চান শিক্ষার্থীরা সেটি পড়ে পাঠে বর্ণিত মানুষজন ও সম্প্রদায়টির আত্মপরিচয় ও ক্ষমতা অনুধাবণ করুক। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে কীসের উন্নয়ন ঘটাতে চান ?
জাতীয় শিক্ষানীতি (NEP) 2020 প্রস্তাবিত ধ্রুপদী ভাষা অধ্যয়ন সংক্রান্ত কোন মন্তব্যটি সঠিক ?
প্রদত্ত পাঠটি পড়ে এটি কোন ভাষা নিরুক্তি বা ভাষা রেজিস্টারের অন্তর্ভুক্ত শনাক্ত করুন ?
‘বিপ্লবের পর, হঠাৎই, মনে হল এটা পরিবর্তন করা সম্ভব। ইউরোপ ও এশিয়া সহ পৃথিবীর বহু অংশে ব্যক্তির অধিকারসমূহ এক সামাজিক ক্ষমতার নিয়ন্ত্রক কারা, সে বিষয়ে নতুন নতুন ভাবনাচিন্তা ও তার আলোচনা শুরু হয়েছিল। ভারতে রাজা রামমোহন রায় এবং ডিরোজিও ফরাসি বিপ্লবের গুরুত্বের কথা বলেছেন। এর ফলে উপনিবেশগুলির উন্নয়ন ঘটল এবং সমাজ পরিবর্তনের চিন্তা নতুন রূপ নিল।’
অষ্টম শ্রেণির শিক্ষক সুভাষের আক্ষেপ, ‘সাধারণত ভাষা মূল্যায়নে গ্রহণ দক্ষতাকে (receptive skill) গুরুত্ব দেওয়া হয় না।’ - তিনি ‘গ্রহণ দক্ষতা’ বলতে কী বোঝাতে চান ?
শিক্ষার্থী ভাষার ক্রিয়াশীলতাকে একটি সিস্টেম বা প্রণালি হিসেবে অনুধাবণ এবং প্রয়োগ করে ঃ