By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 2 Bengali, Question 131

Topic: Reading comprehension

Passage

নির্দেশ ঃ নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (129 থেকে 135 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ

সরা চিত্রণের কাজে প্রথমত সরার উত্তল আকৃতির অর্থাৎ কচ্ছপের পিঠের মতো উঁচু পিঠটি ঘসে মসৃণ করা হয়। তারপর তার ওপর দেওয়া হয় খড়িমাটির প্রলেপ। এবার অভিজ্ঞ শিল্পী বলিষ্ঠ কালো রেখা টেনে কয়েকভাগে বিভক্ত করে তার মধ্যে মধ্যে নকশার রেখাচিত্র এঁকে দেন। সে রং শুকিয়ে গেলে আঁকা হয় লক্ষ্মী ও লক্ষ্মীর পেঁচা, ধানের শিষ, কড়ি ইত্যাদি। এবার প্রতিমার দেহ মায় কাপড়, চুল, চোখ ও গয়নার ওপর নির্দিষ্ট রং লাগানো হয়। প্রধান শিল্পী ছাড়া পরিবারের মহিলারা সকলেই কর্মবিভাজন অনুসারে এই চিত্রণের কাজ করে থাকেন। ছবি আঁকার কাজ শেষ হলে স্বচ্ছতা ও ঔজ্জ্বল্য বৃদ্ধির জন্য সাবুর আঠার বা তেঁতুল গাদের প্রলেপ দিয়ে তার ওপর প্রয়োগ করা হয় গর্জন বা ঘাম তেল, যা কিনা রজন গোলা তার্পিন তেল।

সরা চিত্রের বিষয়বস্তু মূলত দেবী লক্ষ্মী। লক্ষ্মী ছাড়া দুর্গা ও রাধাকৃষ্ণ মূর্তি আঁকা সরাও উল্লেখযোগ্য। উল্লেখ্য যে, ছবিটি যদি লক্ষ্মীর না হয়ে অন্য কোনো দেবীর হয় তাহলে নীচের দিকে অবশ্যই থাকবে লক্ষ্মীর ছবি। এ ছাড়া মূল দেবীমূর্তির দুপাশে দুজন বা চারজন সহচরী অঙ্কিত হলে সেগুলিকে যথাক্রমে তিন পুতুলের সরা বা পাঁচ পুতুলের সরা বলে চিহ্নিত করা হয়। সব মিলিয়ে বর্ণবিন্যাসে ও রেখাঙ্কনে সৃষ্ট সরায় উৎকীর্ণ চিত্রগুলি ছিল গ্রাম্য সরলতার প্রতিমূর্তি।

অন্যদিকে স্থানভেদে ভিন্ন ভিন্ন ধারায় যে চিত্ররীতি গড়ে উঠেছিল, সেগুলি আলাদা আলাদা নামকরণেও ভূষিত ছিল। যেহেতু আচার্যরা এই সরা চিত্রিত করতেন সেজন্য তাদের সৃষ্ট এই সরাকে অনেক সময় বলা হয় আচার্যি সরা। একসময়ে পূর্ববাংলার (বর্তমান বাংলাদেশ) ফরিদপুর জেলার সুরেশ্বর গ্রামে যে বিখ্যাত সরা প্রস্তুত হত তার নাম ছিল সুরেশ্বরী সরা। সে সরাগুলির ওপরের অংশে মহিষমর্দিনী দুর্গা ও তার পুত্রকন্যাদের চিত্র এঁকে নীচের অংশে লক্ষ্মী ও পেঁচার ছবি অঙ্কন করা হত। অন্যদিকে ঢাকায় প্রস্তুত সরাকে বলা হত ঢাকাই সরা, যার অঙ্কনশৈলী মোটামুটি সুরেশ্বরী সরার মতোই।

সরার ছবিগুলি আঁকা হয় মোটা তুলির পোঁচে অতি দ্রুততার সঙ্গে। লাল বা কালো রং-এর বর্ডার এঁকে মধ্যেকার জায়গায় লাল, হলুদ, নীল ও সবুজ রং দিয়ে ভরাট করে দেওয়া হয়। সেজন্য গোটা চিত্রটির মধ্যে চালচিত্র অঙ্কনের শিল্পরীতির আদর্শ লক্ষ্য করা যায়। অন্যদিকে সরাতে দেবদেবীর মুখের অবয়বটি শুধু বিশেষভাবে তুলে ধরা হলেও বাকি হাত-পা ও চুল ইত্যাদি অতি দ্রুত টানা রেখা দিয়ে রূপায়িত করা হয়। ঠিক সেইভাবেই কয়েকটি রেখার টানে দেহের গঠন, কাপড়ের ভাঁজ ও শাড়ি আঁচলের আভাস দেওয়া হয়। অতি দ্রুত আঁকতে হয় বলেই সরাচিত্রে অলংকৃত নকশার তেমন বাহুল্য চোখে পড়ে না।

Q131

গদ্যাংশের প্রথম অনুচ্ছেদে লেখক সরা চিত্রণের কোন দিকটির বর্ণনা দিয়েছেন ?

  1. (1) স্থানিক বৈচিত্র্যের
  2. (2) চিত্রণ-প্রক্রিয়ারCorrect answer
  3. (3) বিষয়বস্তুর
  4. (4) চিত্রণ শৈলীর

Solution.

CBSE answer: (2)

উত্তর: (2) চিত্রণ-প্রক্রিয়ার

  1. প্রথম অনুচ্ছেদে ধাপে ধাপে কাজের বিবরণ: ঘষা, খড়িমাটির প্রলেপ, রেখা টানা, রং করা, শেষে আঠা ও তেলের প্রলেপ।
  2. এটি সরা আঁকার প্রক্রিয়া।

সতর্কতা: বিষয়বস্তু (3) দ্বিতীয় অনুচ্ছেদে, স্থানিক বৈচিত্র্য (1) তৃতীয় অনুচ্ছেদে, আর শৈলী (4) শেষ অনুচ্ছেদে আলোচিত।