By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 2 Bengali, Question 102

Topic: Poem comprehension

Passage

নির্দেশ ঃ নিম্নোদ্ধৃত কবিতাটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
যদিও আলো আছে তবু ধরা যাক একটা সুড়ঙ্গের মধ্য দিয়ে আমরা চলেছি
কিংবা চলেছে আমাদের এই মন্থর যান

কখনো থামছে কখনো চলছে কিন্তু আমরা নামছি না কখনো
এই জানলার ধার ছেড়ে

দুধারে দেয়ালের উলকিগুলি হাতছানি দেয় অনেকরকম
কিন্তু দিশেহারা হবার ভয়ে আঁকড়ে আছি পাল্লা

আর আমাদের নিশ্বাস বন্ধ হয়ে আসছে যেন খনির মধ্যে চাপে
কেননা এই একইরকম একইরকম একইরকম

একই পথ দিয়ে আমাদের প্রতিদিনের যাওয়া আর
ফিরে আসাও কখনো কখনো

আমাদের মগজের মধ্যে নামিয়ে আনে বকেয়া কত ঘুম আর
ঝিমিয়ে পড়ে অনেকদিনের মাথা

আমরা চলছি না থেমে আছি ঘুমের মধ্যে বোঝা যায় না
আবছা হয়ে ভেসে যাচ্ছে দেয়ালগুলির লেখা

মাঝেমাঝে ঝাঁকুনি দিয়ে কোনো কোনো স্বপ্ন-আভাস
মুছে নেয় চারপাশের আদল

স্রোতের অনেক ভিতর ছিঁড়ে অতর্কিত মাছের মতো
চম্‌কে হঠাৎ দেখি আলোর দিকে
কয়েকজন যুবা আমায় ঘুম ভাঙিয়ে বলে, এই-যে,
আগুন জ্বালব, নেমে আসুন পথে।

Q102

কবিতার শেষ স্তবকে উল্লেখিত ‘কয়েকজন যুবা’ কারা ?

  1. (1) সামাজিক অগ্রগতি রোধের কায়েমি শক্তি
  2. (2) আদর্শচ্যুত নবীন প্রজন্ম
  3. (3) আমোদপ্রিয় তরুণ সম্প্রদায়
  4. (4) সামাজিক স্থিতাবস্থা ভাঙার অগ্রদূতCorrect answer

Solution.

CBSE answer: (4)

উত্তর: (4) সামাজিক স্থিতাবস্থা ভাঙার অগ্রদূত

  1. যুবারাই ঘুমন্ত মানুষকে জাগিয়ে আগুন জ্বালানোর কথা বলে এবং পথে নামতে ডাকে।
  2. তারা আলোর দিকে দাঁড়িয়ে, অর্থাৎ নতুনের পক্ষে। তাই তারা বদলের পথপ্রদর্শক।

সতর্কতা: (1) কায়েমি শক্তি তো বদল আটকায়; যুবারা ঠিক উল্টো কাজ করছে। তারা আদর্শচ্যুত বা আমোদপ্রিয়ও নয়।