By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 2 Bengali, Question 103

Topic: Poem comprehension

Passage

নির্দেশ ঃ নিম্নোদ্ধৃত কবিতাটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
যদিও আলো আছে তবু ধরা যাক একটা সুড়ঙ্গের মধ্য দিয়ে আমরা চলেছি
কিংবা চলেছে আমাদের এই মন্থর যান

কখনো থামছে কখনো চলছে কিন্তু আমরা নামছি না কখনো
এই জানলার ধার ছেড়ে

দুধারে দেয়ালের উলকিগুলি হাতছানি দেয় অনেকরকম
কিন্তু দিশেহারা হবার ভয়ে আঁকড়ে আছি পাল্লা

আর আমাদের নিশ্বাস বন্ধ হয়ে আসছে যেন খনির মধ্যে চাপে
কেননা এই একইরকম একইরকম একইরকম

একই পথ দিয়ে আমাদের প্রতিদিনের যাওয়া আর
ফিরে আসাও কখনো কখনো

আমাদের মগজের মধ্যে নামিয়ে আনে বকেয়া কত ঘুম আর
ঝিমিয়ে পড়ে অনেকদিনের মাথা

আমরা চলছি না থেমে আছি ঘুমের মধ্যে বোঝা যায় না
আবছা হয়ে ভেসে যাচ্ছে দেয়ালগুলির লেখা

মাঝেমাঝে ঝাঁকুনি দিয়ে কোনো কোনো স্বপ্ন-আভাস
মুছে নেয় চারপাশের আদল

স্রোতের অনেক ভিতর ছিঁড়ে অতর্কিত মাছের মতো
চম্‌কে হঠাৎ দেখি আলোর দিকে
কয়েকজন যুবা আমায় ঘুম ভাঙিয়ে বলে, এই-যে,
আগুন জ্বালব, নেমে আসুন পথে।

Q103

কবিতার অষ্টম স্তবকে উল্লেখিত ‘মঝেমাঝে ঝাঁকুনি’র ফলে কী হয় ?

  1. (1) জীবনের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়
  2. (2) প্রগতি ব্যাহত হয়
  3. (3) শান্তি বিঘ্নিত হয়
  4. (4) স্বপ্ন-বাস্তবতার ঘোর কেটে যায়Correct answer

Solution.

CBSE answer: (4)

উত্তর: (4) স্বপ্ন-বাস্তবতার ঘোর কেটে যায়

  1. আগের স্তবকে বলা হয়েছে, ঘুমের মধ্যে বোঝা যায় না আমরা চলছি না থেমে আছি; স্বপ্ন আর বাস্তব মিশে আছে।
  2. ঝাঁকুনি সেই আচ্ছন্ন অবস্থায় নাড়া দেয়; পরের স্তবকেই কবি চমকে আলোর দিকে তাকান।
  3. তাই ঝাঁকুনির ফল হল ঘোর ভাঙা।

সতর্কতা: ঝাঁকুনিকে নেতিবাচক ভেবে ভারসাম্য নষ্ট বা শান্তি বিঘ্নিত বাছলে কবিতার সুর উল্টে যায়।