গদ্যাংশের সর্বশেষ পঙ্ক্তিটি কোন শ্রেণির বাক্যের দৃষ্টান্ত ?
- (1) মিশ্র বাক্য
- (2) যৌগিক বাক্য
- (3) জটিল বাক্য
- (4) সরল বাক্য
নির্দেশ ঃ নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (121 থেকে 128 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
আমাদের এই পল্লিকে সদ্গোপ পল্লি বলিতে পারি। সকল পল্লিবাসীরই নিজের বাড়ি ছিল - একতলা বা দুইতলা। তিনতলার বাড়ি মাত্র একটিই দেখিয়াছি। প্রত্যেক বাড়ির সামনে রোয়াকে প্রতি সন্ধ্যায় আসর বসিত। কোনও কোনও রোয়াকে পাশা খেলা বা দাবা খেলা হইত। সেকালের গল্পগুজবেও যেন একটা নীরবতার ভাব ছিল। কেহই যেন চেঁচাইত না। একালের কলিকাতায় সকলেই যেন বড়ো মুখর। আর রাজনীতির সুবাদে চারিদিকে কেবল চিৎকার।
আমাদের এই পল্লির চরিত্র সম্বন্ধে কিছু বলিতে ইচ্ছা করি। আমরা ছিলাম এই ঘটি সমাজে বাঙাল এবং আমরা ভাড়াবাড়িতে বাস করি। কিন্তু আমাদের কেহই তুচ্ছ করিত না, কেহ কেহ আমাদের বাংলা ভাষা লইয়া একটু রঙ্গব্যঙ্গ করিত, কিন্তু তাহার মধ্যে কোনও বিদ্বেষ ছিল না। পল্লির অধিকাংশ মানুষ হয় দোকান চালাইত, না হয় দোকানের কর্মচারী ছিল। খুব বড়ো চাকুরি কেহই বড়ো করিত না। তবে বদ্রীদাস টেম্পল স্ট্রিটের একজন বাসিন্দা কলিকাতার মেয়র হইয়াছিলেন। তাঁহার নাম ছিল সুধীর রায়চৌধুরী। এই সুধীর রায়চৌধুরীকে দেখিয়াছি পল্লির বেকার যুবকদের সঙ্গে গল্প করিতেছেন। পাড়ায় বার্ষিক থিয়েটারে ধনী-দরিদ্র, শিক্ষিত-অশিক্ষিত একাকার হইয়া যাইত। রোয়াকে যাহারা গল্প করিত তাহাদের মধ্যে কেহ বিত্তশালী আবার কেহ বিত্তহীন। অবশ্য কাহারও মোটরগাড়ি ছিল না। সেকালের সামাজিক ডেমোক্র্যাসি যেন একালে দেখি না। আমার পিতাকে পল্লির মাতব্বরেরা বিশেষ ভক্তিশ্রদ্ধা করিতেন। সরস্বতী পূজার সময় অনেকে তাঁহাদের ছেলেমেয়েদের আমাদের পূজায় অঞ্জলি দিতে পাঠাইয়া দিতেন। ঈর্ষা, অহংকার কাহারও মধ্যে দেখি নাই। কে বড়ো কে ছোটো ইহা লইয়া কোনও তর্ক শুনি নাই। পাড়ার কোনও ছেলে যদি কোনও অন্যায় করিত তাহা হইলে সে তিরস্কৃত হইত।
গদ্যাংশের সর্বশেষ পঙ্ক্তিটি কোন শ্রেণির বাক্যের দৃষ্টান্ত ?
CBSE answer: (3)
উত্তর: (3) জটিল বাক্য
সতর্কতা: পুরোনো ব্যাকরণে জটিল বাক্যকেই ‘মিশ্র বাক্য’ বলা হয়, তাই (1) ভাবা স্বাভাবিক। এখানে দুটি আলাদা বিকল্প থাকায় প্রচলিত নাম ‘জটিল বাক্য’ বেছে নেওয়াই সংগত।