By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 2 Bengali, Question 92

Topic: Vocabulary

Passage

নির্দেশ ঃ নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (91 থেকে 99 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
কার্তিকবাবুর আত্মীয় হিসাবে গোপালদা, কেশব সেন আমাদের পল্লিতে প্রায় নিত্যই আসিতেন। আমাদের বাড়িতে আসিয়া অনেক গল্প করিতেন। কেশব সেন রচিত নাটক তখন কলিকাতার নানা ইস্কুলে অভিনীত হইত। বাবা তাঁহাকে ডাকিয়া একদিন বলিলেন, গোপাল, তুমি এই দুইটিকে – আমাকে ও আমার ভাইকে – ইস্কুলে ভর্তি করিয়া দাও। কোন ইস্কুলে ভর্তি করিবে তাহা তুমিই ঠিক করিবে। এই বিষয়ে আমার কিছু বলিবার নাই। গোপালদা আমাদের নিউ ইণ্ডিয়ান স্কুলে লইয়া গেলেন। এই ইস্কুলের নীচের ক্লাসগুলি বসিত কর্ণওয়ালিশ স্ট্রিটে একটি বৃহৎ অট্টালিকার একতলায়। এই বাড়িটি দত্ত বাড়ি বলিয়া পরিচিত ছিল। সেই দত্ত বাড়ি ভাঙিয়া তাহার জমিতে রূপবাণী সিনেমাভবন নির্মিত হইয়াছিল। রূপবাণী নামটি দিয়াছিলেন রবীন্দ্রনাথ। তবে গোপালদা আমাদের দুই জনকে ইস্কুলের মেন বিল্ডিংয়ে লইয়া গেলেন। ওই বাড়িটি ছিল কর্ণওয়ালিশ স্ট্রিটের উপরে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের বিপরীত দিকে। কিছুক্ষণের মধ্যেই ইস্কুলের হেডমাস্টার মশায় আমাদের তাঁহার ঘরে ডাকিলেন। আমরা দুই জনে হেডমাস্টার মশায়ের ঘরে প্রবেশ করিয়া দাঁড়াইয়া রহিলাম। হেডমাস্টার মশায়, নরেন্দ্রনাথ ভট্টাচার্য আমাদের বসিতে বলিলেন এবং আমাদের ইংরাজি, বাংলা এবং অঙ্কের বইগুলি দেখিতে চাহিলেন। বইগুলি হাতে লইয়া হেডমাস্টার মশায় আমাদের ইংরাজি এবং বাংলা বই হইতে দুইটি অনুচ্ছেদ বাছিয়া আমাদের পড়িতে দিলেন। ইহার পর ইংরাজি এবং বাংলার কতগুলি শব্দের অর্থ এবং বানান জিজ্ঞাসা করিলেন। হঠাৎ তিনি ইংরাজিতে কথা বলিতে আরম্ভ করিলেন এবং প্রত্যেকটি প্রশ্নের জবাব ইংরাজিতে দিতে বলিলেন। সব শেষে বলিলেন, তোরা ক্লাস ফাইভ পাস করিয়া আসিয়াছিস ক্লাস সিক্সে অর্থাৎ ইস্কুলের ফিফ্‌থ ক্লাসে তোদের ভর্তি হওয়া উচিত। আমি তোদের ফোর্থ ক্লাসে ভর্তি করিলাম। তাহার পর হেডমাস্টার মশায় আমাদের ভর্তির ফর্ম ফিল আপ করিতে বলিলেন। এখন বলি আমাদের হেডমাস্টার মশায় ভর্তির দিনই আমাদের প্রসঙ্গত একটু ইংরাজি শিখাইলেন। ফর্মে রিলিজিয়নের ঘরে আমরা লিখিয়াছিলাম হিন্দু। হেডমাস্টার মশায় বলিলেন, তোরা হিন্দু তোদের ধর্ম হিন্দুইজম।

Q92

‘অট্টালিকা’-র সমার্থক শব্দ কোনটি ?

  1. (1) তয়খানা
  2. (2) পর্ণশালা
  3. (3) মঞ্জিলCorrect answer
  4. (4) কুঞ্জবাটিকা

Solution.

CBSE answer: (3)

উত্তর: (3) মঞ্জিল

  1. 'অট্টালিকা' মানে বড়ো, উঁচু পাকা বাড়ি বা প্রাসাদ।
  2. 'মঞ্জিল' শব্দেরও অর্থ বড়ো বাড়ি বা ভবন, তাই এটিই সমার্থক।
  3. 'তয়খানা' হল মাটির নীচের ঘর, 'পর্ণশালা' পাতার কুটির, 'কুঞ্জবাটিকা' বাগানবাড়ি।

সতর্কতা: 'কুঞ্জবাটিকা'-ও বাড়ি বোঝায়, কিন্তু তা বাগানঘেরা বিশ্রামের বাড়ি, বৃহৎ অট্টালিকা নয়।