কবিতার শেষ দুই পঙ্ক্তিতে উল্লেখিত ‘আগুন’ জ্বালানোর ঘোষণাটি কীসের বার্তা দেয় ?
- (1) অবিমৃষ্যকারিতার
- (2) আত্মহননের
- (3) স্থিতাবস্থার বিরুদ্ধে বিদ্রোহের
- (4) শান্তির বিরুদ্ধে সন্ত্রাসের
নির্দেশ ঃ নিম্নোদ্ধৃত কবিতাটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
যদিও আলো আছে তবু ধরা যাক একটা সুড়ঙ্গের মধ্য দিয়ে আমরা চলেছি
কিংবা চলেছে আমাদের এই মন্থর যান
কখনো থামছে কখনো চলছে কিন্তু আমরা নামছি না কখনো
এই জানলার ধার ছেড়ে
দুধারে দেয়ালের উলকিগুলি হাতছানি দেয় অনেকরকম
কিন্তু দিশেহারা হবার ভয়ে আঁকড়ে আছি পাল্লা
আর আমাদের নিশ্বাস বন্ধ হয়ে আসছে যেন খনির মধ্যে চাপে
কেননা এই একইরকম একইরকম একইরকম
একই পথ দিয়ে আমাদের প্রতিদিনের যাওয়া আর
ফিরে আসাও কখনো কখনো
আমাদের মগজের মধ্যে নামিয়ে আনে বকেয়া কত ঘুম আর
ঝিমিয়ে পড়ে অনেকদিনের মাথা
আমরা চলছি না থেমে আছি ঘুমের মধ্যে বোঝা যায় না
আবছা হয়ে ভেসে যাচ্ছে দেয়ালগুলির লেখা
মাঝেমাঝে ঝাঁকুনি দিয়ে কোনো কোনো স্বপ্ন-আভাস
মুছে নেয় চারপাশের আদল
স্রোতের অনেক ভিতর ছিঁড়ে অতর্কিত মাছের মতো
চম্কে হঠাৎ দেখি আলোর দিকে
কয়েকজন যুবা আমায় ঘুম ভাঙিয়ে বলে, এই-যে,
আগুন জ্বালব, নেমে আসুন পথে।
কবিতার শেষ দুই পঙ্ক্তিতে উল্লেখিত ‘আগুন’ জ্বালানোর ঘোষণাটি কীসের বার্তা দেয় ?
CBSE answer: (3)
উত্তর: (3) স্থিতাবস্থার বিরুদ্ধে বিদ্রোহের
সতর্কতা: 'আগুন' শব্দ দেখে (4) শান্তির বিরুদ্ধে সন্ত্রাস মনে হতে পারে, কিন্তু এখানে আগুন ধ্বংসের নয়, জাগরণের প্রতীক।