By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 2 Bengali, Question 143

Topic: Pedagogy of language

Q143

ভাষা শ্রেণিতে একটি প্রকল্প-কার্যের (Project Work) বিন্যাস ও সম্পাদনের ক্রম-পর্যায় হচ্ছে ঃ

  1. (1) শিক্ষক এবং শিক্ষার্থীরা যেভাবে খুশি প্রকল্প-কার্যের বিন্যাস ও সম্পাদন করতে পারেন
  2. (2) দল গঠন, পরিকল্পনা, তথ্য সংগ্রহ, তথ্য বিচার, খসড়া লিখন, বিষয় চিহ্নিতকরণ এবং চূড়ান্ত প্রতিবেদন নির্মাণ
  3. (3) দল গঠন, বিষয় চিহ্নিতকরণ, পরিকল্পনা, তথ্য সংগ্রহ, তথ্য বিচার, খসড়া লিখন এবং চূড়ান্ত প্রতিবেদন নির্মাণCorrect answer
  4. (4) দল গঠন, বিষয় চিহ্নিতকরণ, পরিকল্পনা, তথ্য সংগ্রহ, খসড়া লিখন, তথ্য বিচার এবং চূড়ান্ত প্রতিবেদন নির্মাণ

Solution.

CBSE answer: (3)

উত্তর: (3) দল গঠন, বিষয় চিহ্নিতকরণ, পরিকল্পনা, তথ্য সংগ্রহ, তথ্য বিচার, খসড়া লিখন এবং চূড়ান্ত প্রতিবেদন নির্মাণ

  1. দল গড়ে আগে বিষয় ঠিক করতে হয়, নইলে পরিকল্পনা করা যায় না।
  2. তথ্য সংগ্রহের পর তার বিচার-বিশ্লেষণ, তারপরেই খসড়া লেখা, শেষে চূড়ান্ত প্রতিবেদন।

সতর্কতা: (2)-এ বিষয় চিহ্নিতকরণ একেবারে শেষে, (4)-এ বিশ্লেষণের আগেই খসড়া; দুটিই অযৌক্তিক ক্রম। (1) কোনো ক্রমই দেয় না।