By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 2 Bengali, Question 123

Topic: Reading comprehension

Passage

নির্দেশ ঃ নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (121 থেকে 128 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ

আমাদের এই পল্লিকে সদ্‌গোপ পল্লি বলিতে পারি। সকল পল্লিবাসীরই নিজের বাড়ি ছিল - একতলা বা দুইতলা। তিনতলার বাড়ি মাত্র একটিই দেখিয়াছি। প্রত্যেক বাড়ির সামনে রোয়াকে প্রতি সন্ধ্যায় আসর বসিত। কোনও কোনও রোয়াকে পাশা খেলা বা দাবা খেলা হইত। সেকালের গল্পগুজবেও যেন একটা নীরবতার ভাব ছিল। কেহই যেন চেঁচাইত না। একালের কলিকাতায় সকলেই যেন বড়ো মুখর। আর রাজনীতির সুবাদে চারিদিকে কেবল চিৎকার।

আমাদের এই পল্লির চরিত্র সম্বন্ধে কিছু বলিতে ইচ্ছা করি। আমরা ছিলাম এই ঘটি সমাজে বাঙাল এবং আমরা ভাড়াবাড়িতে বাস করি। কিন্তু আমাদের কেহই তুচ্ছ করিত না, কেহ কেহ আমাদের বাংলা ভাষা লইয়া একটু রঙ্গব্যঙ্গ করিত, কিন্তু তাহার মধ্যে কোনও বিদ্বেষ ছিল না। পল্লির অধিকাংশ মানুষ হয় দোকান চালাইত, না হয় দোকানের কর্মচারী ছিল। খুব বড়ো চাকুরি কেহই বড়ো করিত না। তবে বদ্রীদাস টেম্পল স্ট্রিটের একজন বাসিন্দা কলিকাতার মেয়র হইয়াছিলেন। তাঁহার নাম ছিল সুধীর রায়চৌধুরী। এই সুধীর রায়চৌধুরীকে দেখিয়াছি পল্লির বেকার যুবকদের সঙ্গে গল্প করিতেছেন। পাড়ায় বার্ষিক থিয়েটারে ধনী-দরিদ্র, শিক্ষিত-অশিক্ষিত একাকার হইয়া যাইত। রোয়াকে যাহারা গল্প করিত তাহাদের মধ্যে কেহ বিত্তশালী আবার কেহ বিত্তহীন। অবশ্য কাহারও মোটরগাড়ি ছিল না। সেকালের সামাজিক ডেমোক্র্যাসি যেন একালে দেখি না। আমার পিতাকে পল্লির মাতব্বরেরা বিশেষ ভক্তিশ্রদ্ধা করিতেন। সরস্বতী পূজার সময় অনেকে তাঁহাদের ছেলেমেয়েদের আমাদের পূজায় অঞ্জলি দিতে পাঠাইয়া দিতেন। ঈর্ষা, অহংকার কাহারও মধ্যে দেখি নাই। কে বড়ো কে ছোটো ইহা লইয়া কোনও তর্ক শুনি নাই। পাড়ার কোনও ছেলে যদি কোনও অন্যায় করিত তাহা হইলে সে তিরস্কৃত হইত।

Q123

“সদ্‌গোপ পল্লির সকলেরই নিজের বাড়ি ছিল।” - কারণ ঃ
(ক) পল্লির সকলেই অত্যন্ত বিত্তশালী ছিলেন।
(খ) পল্লির সুধীর রায়চৌধুরী কলকাতার মেয়র হয়েছিলেন।

  1. (1) কারণ (ক) এবং (খ) - দুটোই ভুলCorrect answer
  2. (2) কারণ (ক) ভুল, কিন্তু (খ) ঠিক
  3. (3) কারণ (ক) ঠিক, কিন্তু (খ) ভুল
  4. (4) কারণ (ক) এবং (খ) - দুটোই ঠিক

Solution.

CBSE answer: (1)

উত্তর: (1) কারণ (ক) এবং (খ) - দুটোই ভুল

  1. (ক) ভুল: লেখক বলেছেন রোয়াকের আড্ডায় কেউ বিত্তশালী, কেউ বিত্তহীন; কারও মোটরগাড়িও ছিল না। সবাই অত্যন্ত ধনী নয়।
  2. (খ) ভুল: একজন মেয়র হওয়ার সঙ্গে সকলের নিজের বাড়ি থাকার কোনো সম্পর্ক নেই।

সতর্কতা: সুধীর রায়চৌধুরীর মেয়র হওয়া তথ্য হিসেবে সত্য, কিন্তু ‘কারণ’ হিসেবে তা খাটে না।