ভাষাবিজ্ঞানী রমাপ্রসাদ দে’র কথা অনুযায়ী –
- (1) বাগ্ধারা ও প্রবাদ আলাদা
- (2) প্রবাদ ও প্রবচন আলাদা
- (3) বাগ্ধারা, প্রবাদ ও প্রবচন - সব এক
- (4) বাগ্ধারা, প্রবাদ ও প্রবচন - সব আলাদা
You are reading the question paper with answers. This is not the timed test: no clock is running and nothing is being scored.
Go to the timed test →নির্দেশ ঃ নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (91 থেকে 99 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
সমকালীন বাংলার অন্যতম শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী পবিত্র সরকার বলেছেন, ‘প্রবাদ হল লোক-অভিজ্ঞতা বা লোকদর্শনের একটা সংহত ও সুন্দর ভাষাগত রূপ যা প্রায়ই একটিমাত্র বাক্যের কখনও দুটি সংলগ্ন বাক্যের। কদাচিৎ দুটির বেশি বাক্য দিয়ে।’ প্রবাদের মূল্য ব্যবহারিকতার জন্য অর্থাৎ প্রয়োগ গত। উপার্জিত জ্ঞান আমাদের কাজে লাগে। কার্যকর জ্ঞান ও অভিজ্ঞতার বাহন হিসেবেই তার স্বীকৃতি। কিন্তু সে তার বিশিষ্ট রূপের জন্য। প্রবাদের কার্যকারিতা দু ধরণের – জ্ঞান হিসেবে আর কথার অস্ত্র হিসেবে। অধ্যাপক সরকারের মতে, strategy বা style টি অতি গুরুত্বপূর্ণ। প্রবাদে যেমন আছে অলংকরণ তেমনি আছে ওজন। এ বিষয়ে পরে আমরা তাঁর অন্যান্য বিশ্লেষণে যাব। ভাষাবিজ্ঞানী অধ্যাপক রমাপ্রসাদ দে-র সংক্ষিপ্ত সংজ্ঞাটি এমন ঃ ‘প্রবাদ জনমানসের বুদ্ধিদীপ্ত সংহত বাক্নির্মিতি।’
বাগ্ধারা (Idiom) হল গদ্য বাক্যখণ্ড। তা অধিকাংশে রূপক ও মেটাফর জাতীয় অলংকরণ। গদ্যনির্ভর বাগধারায় কোনও প্রচ্ছন্ন উপদেশ, কর্তব্য বা অকর্তব্যের নির্দেশ বা তেমন কোনও প্রার্থিত প্রজ্ঞার আভাস থাকে না, এমনই মত অধ্যাপক সরকারের। রমাপ্রসাদ দে বলেন, পূর্ণবাক্যের প্রবাদ sentence বা proverbial phrase যাকে বাগ্ধারা বা প্রবচন, রুশভাষায় pogovorki বলা হয়।
বাংলার আঞ্চলিক প্রবাদ সংকলনের কথামুখ লিখতে বসে সংস্কৃত প্রবাদের বিষয়ে দু-চারটি কথা বলা বোধ করি অপ্রাসঙ্গিক হবে না। সংস্কৃতে লেখা নানান গ্রন্থ থেকে পাওয়া যাবতীয় প্রবাদকে পণ্ডিতগণ কয়েকটি ভাগে ভাগ করেছেন। মোটামুটিভাবে সেগুলি হল ঃ (ক) আভাণক (খ) উদ্ভট (গ) সুভাষিত বা সূক্তি আর (ঘ) লোকন্যায়।
আভাণক হল ‘লোকপরম্পরায় প্রচলিত ন্যায় বা যুক্তিযুক্ত বাক্য’ (হরিচরণ বন্দ্যো.) (লৌকিকানামাভাণকং...সাংখ্য; সত্যং কৃতং ত্বয়াভাণকং। তটং গতায়া অপি নৌকায়া ন বিশ্বসিতব্যম্... কর্পূরমঞ্জরী)। কোথাও বলা হচ্ছে সূক্তি বা good saying বা proverbial saying, যাকে ইংরেজ বলেন saw সংক্ষিপ্ত সরল সরস অভিজ্ঞতাপ্রসূত উপদেশবাক্যে সাধারণ সত্যের প্রকাশ। যেমন, ‘কণ্টকেনৈব কণ্টকম্’। জেলায় এমন কিছু আভাণক হল কলসির জল, গড়াতে গড়াতেই শেষ,’ ‘জয়ের কালে ক্ষয় নেই, ক্ষয়ের কালে জয় নেই’, ‘আল্লা যারে দেয়, ছপ্পর ফুঁড়ে দেয়’, ‘গরজে গয়লা ঢ্যালা বয়’, প্রভৃতি।
উদ্ভট হল কোষকাব্য (পরস্পর নিরপেক্ষ শ্লোকসমূহ; আর্যাসপ্তশতী; সুভাষিতাবলি... হ. বন্দ্যো.) গোত্রের। উৎকৃষ্ট উপায়ে বলা। লোকপ্রসিদ্ধ অজ্ঞাত কবি-কর্তৃক রচিত হত এই শ্লোক। ইংরেজিতে যাকে বলে anonymous apophthegms or apothegms।
ভাষাবিজ্ঞানী রমাপ্রসাদ দে’র কথা অনুযায়ী –
ভাষাবিজ্ঞানী পবিত্র সরকারের মত অনুযায়ী, প্রবাদের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে থাকে –
‘গরজে গয়লা ঢ্যালা বয়’ – এই প্রবাদটির নিকটতম প্রবাদ কোনটি ?
“তা অধিকাংশে রূপক ও মেটাফর জাতীয় অলংকরণ।” – ‘রূপক’ বলতে বোঝায়
আভাণকের সঙ্গে শ্রী সরকার কথিত গদ্যনির্ভর বাগ্ধারার পার্থক্য কোথায় ?
উদ্ধৃত গদ্যাংশটি আঞ্চলিক প্রবাদ সম্পর্কিত কোনো গ্রন্থের –
অধ্যাপক সরকারের পর্যবেক্ষণ অনুযায়ী কোন মন্তব্যটি ঠিক ?
গদ্যাংশটির মূল উদ্দেশ্য কী ?
গদ্যাংশে উল্লেখিত মতামত অনুসারে প্রবাদের মূল্য প্রধানত কীসের ওপর নির্ভর করে ?
নির্দেশ ঃ নিম্নোদ্ধৃত কবিতাটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
এই তো জানু পেতে বসেছি, পশ্চিম
আজ বসন্তের শূন্য হাত –
ধ্বংস করে দাও আমাকে যদি চাও
আমার সন্ততি স্বপ্নে থাক।
কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন
কোথায় কুরে খায় গোপন ক্ষয় ?
চোখের কোণে এই সমূহ পরাভব
বিষায় ফুসফুস ধমণী শিরা !
জাগাও শহরের প্রান্তে প্রান্তরে
ধূসর শূন্যের আজান গান ঃ
পাথর করে দাও আমাকে নিশ্চল
আমার সন্ততি স্বপ্নে থাক।
না কি এ শরীরের পাপের বীজাণুতে
কোনোই ত্রাণ নেই ভবিষ্যের ?
আমারই বর্বর জয়ের উল্লাসে
মৃত্যু ডেকে আনি নিজের ঘরে ?
না কি এ-প্রাসাদের আলোর ঝল্সানি
পুড়িয়ে দেয় সব হৃদয় হাড়
এবং শরীরের ভিতরে বাসা গড়ে
লক্ষ নির্বোধ পতঙ্গের !
আমারই হাতে এত দিয়েছ সম্ভার
জীর্ণ করে ওকে কোথায় নেবে ?
ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর
আমার সন্ততি স্বপ্নে থাক।
কবিতাটির মধ্যে প্রকাশ পেয়েছে –
‘আমার সন্ততি স্বপ্নে থাক।’ – এখানে কবির কামনা তাঁর সন্তানরা –
কাব্য পঙ্ক্তিগুলির মূল পর্বগুলি -
কবিতাটির মধ্যে মূলত ব্যক্ত হয়েছে –
কবিতার ৪র্থ ও ৫ম স্তবকে প্রকাশ পেয়েছে কবির –
কবিতাটিতে তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি – চার রকম শব্দের অসাধারণ সম্মিলন ঘটেছে। শব্দগুলির শ্রেণি চিহ্নিত করুন ঃ
| শব্দ | শ্রেণি | ||
|---|---|---|---|
| (a) | জানু | (i) | বিদেশি |
| (b) | শহর | (ii) | তৎসম |
| (c) | উল্লাস | (iii) | তদ্ভব |
| (d) | ঝলসানি | (iv) | দেশি |
সঠিক বিকল্পটি চিহ্নিত করুন ঃ
একটি শিশু কোনো বিষয়ের ওপর অনেক চিন্তাভাবনা করার পরেও সে-বিষয়ে নিজে থেকে একটা অনুচ্ছেদ লেখে না। যদিও সে তা বড়ো বা সমবয়স্ক কারুর সাহায্য পেলে লিখে ফেলতে পারে। – এই সাহায্য বা সহায়তাকে বলা হয় ঃ
.......... হচ্ছে এমন এক ধরণের শিখন, যেখানে একটি শিশুকে বুদ্ধিবৃত্তি, যুক্তিবৃত্তির মতো উচ্চস্তরীয় মানসিক প্রক্রিয়াগুলিকে ব্যবহার করতে হয়।
শিক্ষক হিসেবে আপনি একটি শিশু কয়েকটি শব্দের বানানে ভুল করলেও তার ‘সার্বিক ভাষা ব্যবহারের’ প্রশংসা করলেন। - এর মাধ্যমে আপনি ক্লাসে __________ পদ্ধতিটির ব্যবহার করলেন।
আপনি একজন হিন্দিভাষী শিক্ষক। কিন্তু আপনাকে পাঠানো হয়েছে পাঞ্জাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে। যেহেতু আপনি স্থানীয় ভাষাটি জানেন না, সে হেতু আপনার উচিত –
নির্দিষ্ট কোনো তথ্য নিষ্কাশনের উদ্দেশ্যে খুব ঘনিষ্ঠ বা গভীর ভাবে কোনো পাঠ (text) পঠনের দক্ষতা হচ্ছে . . . . . . . . . . . বোধ (comprehension)
ভাষা শিখনে নির্ণায়ক অভীক্ষার (diagnostic test) উদ্দেশ্য –
পাঠ্যপুস্তক সম্পর্কে নীচের কোন মন্তব্যটি ঠিক ?
নীচের কোন শ্রেণিকক্ষ-অনুশীলনটি শিক্ষার্থীদের মৌখিক (oral) ভাষা বিকাশে সাহায্য করে ?
যখন বলা হয় “ভাষা যথেচ্ছ (arbitrary)”– তখন তার অর্থ –
ব্যাকরণ শিক্ষণের অবরোহী পদ্ধতি (Deductive approach) অনুসারে আমাদের কর্তব্য –
__________ হচ্ছে প্রদত্ত তথ্যোর্ধ্ব (beyond facts) মূল্যায়ন (estimating) অথবা অনুমান (guessing)।
ভাষা শিক্ষককে অবশ্যই শিক্ষার্থীদের মুক্ত-লিখনের (free writing) অগ্রগতি সাধনে সহায়তা করা উচিত। কারণ মুক্ত-লিখনের প্রধান সুফল হচ্ছে এতে শিক্ষার্থীরা –
পঞ্চম শ্রেণির একজন শিক্ষক হিসেবে আপনি আপনার শিক্ষার্থীদের আদ্যন্ত একটি পাঠ বা text পড়তে বললেন। তারপর সেই পাঠটির প্রসঙ্গ ধরে (Reference to the context বা RTC ) তাদের কিছু প্রশ্নের উত্তর দিতে বললেন। – আপনি তাদের কীসে প্রোৎসাহিত করলেন ?
ভাষা অর্জন (Language acquisition) তখনই হয়, যখন –
শ্রেণিকক্ষে মাতৃভাষা বর্জন করা হচ্ছে __________ পদ্ধতির চারিত্রিক বৈশিষ্ট্য।
নির্দেশ ঃ নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (121 থেকে 128 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
বসিয়া ভিক্ষা করিবার উপযোগী এমন জায়গা আশেপাশে আর নাই। চারদিক হইতে চারিটি রাস্তা আসিয়া মিলিয়াছে। কলিকাতা শহর ক্রমে বিস্তৃত হইতেছে এই দিকটায়।
পাশেই বাজার, একটু দূরে পশ্চিম দিকের রাস্তার শেষ প্রান্তে আদিগঙ্গা ; গঙ্গার উপরে হিন্দুর পীঠস্থান কালীমন্দির।
আজ প্রায় পাঁচ বৎসর জনমেজয় এইখানে বসিয়া ভিক্ষা করে, পরিষ্কার একটি সিগারেটের কৌটা তুলিয়া ধরিয়া পথিকদের উদ্দেশে বলে, খোঁড়া নাচারকে –
গঙ্গা স্নানান্তে দেবী-দর্শনের পর পূণ্যলোভাতুর মানুষের কোমল মন সেই কাতর প্রার্থনা উপেক্ষা করিতে পারে না। জনমেজয়ের ভিক্ষার কৌটা ভরিয়া যায়।
আগে দিনই চলিত না। এইখানে বসার পর হইতে তার ভাগ্য ফিরিয়াছে, স্বচ্ছলতা দেখা দিয়াছে, সঙ্গে সঙ্গে বাড়িয়াছে মনের প্রসারতা।
সে ঘরভাড়া দেয় মাসে দু’টাকা, পোষ্য তার অনেকগুলি, দুটি বিড়াল, একটি কুকুর, তার চার-পাঁচটি ছানা, এক খাঁচা মনিয়া, আরও নানারকমের পাখী।
তার এই সৌভাগ্য অন্যান্য ভিখারীদের সহ্য হয় না। কেহ বলে, লোকটার বরাত দেখেছ, যাকে বলে চাঁদা কপাল।
গণেশ বলে, বরাত শুধু ওর নয়, ঐ জায়গাটারও ; একটু বৃষ্টির জলও কখন জমতে দেখলাম না, অথচ আমাদের বেলা আকাশে মেঘ ডাকতে না ডাকতেই পথ ঘাট ভেসে যায় ; থাকো দুদিন উপোষ করে।
নিজের উপবাসী থাকার যে কষ্ট তার চেয়ে গণেশ বেশী কষ্ট অনুভব করিত জনমেজয়ের এই সৌভাগ্যের জন্য। একই বৃত্তি, কাছাকাছিই তারা বসে। রোজ তার অন্ন জোটে না, অন্ন যদি বা জুটিল, বিড়ি অথবা গাঁজা কেনার জন্য একটা পয়সাও অবশিষ্ট থাকে না, আর একজন দিব্যি পশু পাখী পোষে, কুকুরকে নাকি দইও খাওয়ায়।
জনমেজয়ের এই জায়গাটার প্রতি লোভ ছিল অনেকেরই, কিন্তু তার দৃঢ় সবল বাহুর মাংসপেশী দেখিয়া লোভটা তারা সম্বরণ করিত। কিন্তু গণেশ তাহা পারিত না।
সে যেখানে বসে সে জায়গাটার কোন জলুস নাই, একটি গলিও আসিয়া সেখানে বড় রাস্তার সঙ্গে মেশে নাই, কাছে একটা ভাল দোকানের পর্য্যন্ত অভাব।
ভিক্ষা পায় না বলিয়া সে দোষ দেয় ভগবানকে ; রাগ করে জনমেজয়ের উপর, এবং যে-দিন চার-ছয়টা পয়সাও জোটে না, সে-দিন ‘হারামজাদা মাটি’ বলিয়া নিজের বসিবার জমিটার উপর পদাঘাত করিয়া জননী ধরিত্রীর ঋণ শোধ করে।
“তার এই সৌভাগ্য অন্যান্য ভিখারীদের সহ্য হয় না।” কারণ –
(ক) জনমেজয় ও তারা একই শ্রেণির মানুষ।
(খ) জনমেজয়ের উন্নতি হলেও তাদের উন্নতি হয়নি।
নিম্নপ্রদত্ত বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করুন ঃ
গদ্যাংশটির মধ্যে লেখকের কোন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে ?
কোন দুটি শব্দ একই উৎস থেকে বাংলা শব্দভাণ্ডারে আগত ?
গদ্যাংশটি কোন জাতীয় রচনার লক্ষণ বহন করছে ?
গদ্যাংশের শেষ অনুচ্ছেদে বর্ণিত গণেশের আচরণ কীসের পূর্বাভাষ দেয় ?
ভিক্ষা আদায়ের জন্য জনমেজয় মূলত কীসের সুযোগ নেয় ?
উপস্থিত সকলের মধ্যে কেবল জনমেজয়ের উন্নতির মূল কারণ কী বলে প্রতীয়মান হয় ?
‘. . . একটি সিগারেটের কৌটা তুলিয়া ধরিয়া পথিকদের উদ্দেশে বলে, খোঁড়া নাচারকে – ।’
‘নাচার’ শব্দটির অর্থ –
নির্দেশ ঃ নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (129 থেকে 135 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন ঃ
ঘুম এসে কালাচাঁদকে গিলে খেল। অমনি কালাচাঁদের সামনে কয়েকজন ভদ্রলোক এসে হাজির। একজনকে তো দেখেই চিনল। স্যার ! আপনি নিশ্চয় স্যার আশুতোষ – হুঁ। তোমার সঙ্গেই দেখা করতে এসেছি। তুমি এবারে কলকাতা ইউনিভার্সিটির ভাইসচ্যান্সেলার হও।
আমি স্কুল ফাইনাল পাশই করিনি স্যার।
তাতে কি ! ইনি তোমায় সার্টিফাই করেছেন। এঁনারাও করেছেন।
পাশে যে ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, তিনি এগিয়ে এসে বললেন, আমি যাদবচন্দ্র চক্রবর্তী।
আজ্ঞে ?
হ্যাঁ। আমিই ঈশ্বর যাদবচন্দ্র চক্রবর্তী, আমি জানি তুমি আমার অঙ্কের বই গত পনের বছরে মোট দশ কপি কিনেছ।
তা কিনতে হয়েছে স্যার। আপনার বইয়ের কষে দেওয়া অঙ্কগুলোই পরীক্ষায় বেশি করে আসে।
তোমাকেও সে-সব সঙ্গে নিয়ে পরীক্ষায় বসতে হয়েছে।
হ্যাঁ স্যার। বার বার। হাফইয়ার্লি, অ্যানুয়াল – দুই পরীক্ষাতেই।
পাতাগুলো তো ছিঁড়ে সঙ্গে নিয়ে যেতে, তবু পাশ করনি। কেন যে করনি আমি ঠিক বুঝে উঠতে পারিনি কালাচাঁদ। এসব অনেক কিছু ভেবেই আমরা ঠিক করেছি, তুমিই ভি. সি. হবে।
স্যার। আপনার কষে দেওয়া অঙ্কের নীচে দু’এক জায়গায় লেখা থাকে – সি পেজ ওয়ান হান্ড্রেড্ টেন। আমি যে সে কথাও খাতায় লিখে দিতাম।
তবে তো ধরা পড়বেই ! যাক গে ! এতেই বোঝা যাচ্ছে, তুমি কত মন দিয়ে আমাকে পড়েছ। আর আপত্তি কোরো না। তারপর যাদবচন্দ্র কাছে এগিয়ে এসে বললেন, ওঁরা সবাই তোমার চেয়ে অনেক বড়। ওঁদের কথাটা রাখ। দেশের আজ এই অবস্থায় তুমিই ভাইস চ্যান্সেলারের পদে সবচেয়ে যোগ্য লোক।
ওঁরা ? ওঁরা মানে স্যার ?
তুমি দেখতে পাচ্ছ না কালাচাঁদ। কারা দাঁড়িয়ে রয়েছেন ?
এবারে ভালো করে দেখল কালাচাঁদ। আরে বাবা। স্যার, আপনি। আপনি তো আচার্য স্যার জগদীশচন্দ্র বসু স্যার।
হ্যাঁ। তুমি দেখছি ঠিক চিনেছ। একসঙ্গে দু’বার স্যার বলতে নেই। ইনি কে বলো তো !
ঠিক ধরতে পারছি নে। আপনাদের মতোই তো গলাবন্ধ কোট গায়ে।
ভদ্রলোক নিজেই বললেন, আমি হলাম গিয়ে স্যার যদুনাথ সরকার –
ঠিক চিনতে পারছি নে।
স্যার আশুতোষ এগিয়ে এলেন, যদু আমাদের বিরাট হিস্টোরিয়ান। তোমার কাজ কর্মেও সাহায্য করবে। চলো, তোমায় বিশ্ববিদ্যালয়ে বসিয়ে দিয়ে আসি। বিশ্ববিদ্যালয়ের যদুর অভিজ্ঞতা আছে।
আমায় ছেড়ে দিন, আমি ধরা পড়ে যাব। শেষে লজ্জার শেষ থাকবে না।
তোমায় কিছু করতে হবে না। শুধু ডিগ্রি, পি এইচ. ডি-র সার্টিফিকেটে সই দেবে। বড় বড় করে। তুমি তো সই জাল করতে পারো ভালো।
স্যার, আমি আগেকার শেখা সব জিনিস ভুলে যাচ্ছি।
তার মানে ? ভুলে যাচ্ছ কি ?
হ্যাঁ স্যার। অনেকদিন ধরে পড়াশুনো করছি তো। বড় হাতের সি – বড় হাতের ডি – কোনটা কোন দিকে বাঁকানো – তা ঠিক মনে থাকে না। সন্দেহ জাগে লেখার সময়।
‘পরীক্ষা’ শব্দটি কোন দুটি শব্দযোগে গঠিত ?
উদ্ধৃত গদ্যাংশটি কোন জাতীয় রচনা ?
কালাচাঁদকে ভাইসচ্যান্সেলার পদে বসানোর জন্য কজন বিখ্যাত ব্যক্তি এসেছিলেন ?
মন্তব্য দুটির সত্যাসত্য নির্দেশ করুন।
(ক) আবির্ভূত ব্যক্তিদের মধ্যে প্রত্যেকেই ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে কালাচাঁদের কাছে এসেছিলেন।
(খ) আবির্ভূত ব্যক্তিদের প্রত্যেকেই গলাবন্ধ কোট পরে এসেছিলেন।
সঠিক উত্তরটি নির্বাচিত করুন ঃ
‘অনেকদিন ধরে পড়াশুনো করছি তো।’ – এ থেকে বোঝা যায় যে কালাচাঁদ
রচনাটির মধ্যে কোন রসের প্রাধান্য দেখতে পাই ?
কালাচাঁদের কাজকর্ম দেখে তার সম্পর্কে কোন মন্তব্যটি করা উচিত ?
ভাষাতাত্ত্বিক পারঙ্গমতা (linguistic competence) শিক্ষার্থীদের সমর্থ করে –
প্রাথমিক স্তরের শিক্ষিকারা সাধারণত শিক্ষার্থীদের ছবি আঁকা, রং করার কাজে উৎসাহ দিয়ে থাকেন। কারণ এটি –
শিশুরা তখনই একটি ভাষা সবচেয়ে কার্যকর রূপে শিখতে পারে, যখন তাদের –
একজন শিক্ষক তাঁর ক্লাসে দলগত আলাপ-আলোচনা এবং সহপাঠীদের মধ্যে পারস্পরিক মত বিনিময়ের কাজে প্রোৎসাহিত করেন। এক্ষেত্রে তিনি বানান অথবা উচ্চারণগত অশুদ্ধি সংশোধনের ব্যাপারে মাথা ঘামান না। এভাবে তিনি ক্লাসরুমে __________ পদ্ধতি অনুসরণ করছেন।
একজন শিক্ষক হিসেবে আপনি দেখলেন যে প্রদত্ত পাঠটিতে ব্যবহৃত ভাষা শিক্ষার্থীদের পক্ষে বেশ কঠিন। পড়ুয়াদের উপযোগী করার জন্য আপনি সেই ভাষা সরলীকরণ করলেন এবং বিষয়বস্তুর মধ্যেও নির্দিষ্ট কিছু পরিবর্তন আনলেন। – এক্ষেত্রে আপনি যা করলেন, তাকে বলা হবে –
রাজু আজ স্কুলে যাচ্ছে বলে খুব খুশি। তাদের পরিবারে সে-ই প্রথম স্কুলে যাবে। এর আগে পরিবারের কেউ, এমন কি তার মা-বাবা পর্যন্ত কখনো স্কুলে ভর্তি হয়নি। এক্ষেত্রে রাজু হচ্ছে একজন __________ শিক্ষার্থী।
পড়াতে গিয়ে আপনি দেখলেন যে প্রদত্ত পাঠ্যপুস্তকটি শুরু হয়েছে ছড়া ও চিত্র-কাহিনি দিয়ে এবং শেষ হয়েছে বর্ণমালা দিয়ে। – এ ধরণের বিন্যাস ভাষা-শিক্ষা বিজ্ঞানের (Language pedagogy) কোন পদ্ধতিটিকে নির্দেশ করে ?
ভাষা যখন কোনো রীতি-পদ্ধতিভিত্তিক অনুশীলন ছাড়া স্বাভাবিক ভাবেই শিখে ফেলা হয়, তখন সেটিকে বলা হয় –
শিক্ষার্থীরা সমবেত রূপে – জোড়বদ্ধ অথবা দলবদ্ধ হয়ে কোনো সমস্যার সমাধান করে। এটি __________ - এর অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
‘দূষণ’ বা ‘প্রদূষণ’ বিষয়ের ওপর একটি পাঠ-পরিকল্পনা (Lesson plan) প্রস্তুতির প্রথম পদক্ষেপ কোনটি হবে ?
শিক্ষক শিক্ষার্থীদের ‘জল’ বিষয়ে একটি অনুচ্ছেদ লিখতে বললেন। এর পর শিক্ষার্থীরা এই বিষয়ে সায়েন্স ও সমাজ বিজ্ঞানের ক্লাসে যা শিখেছে, তা নিয়ে আলোচনা করল। তারপর তারা ‘জল’ বিষয়ক অনুচ্ছেদটি লিখতে শুরু করল। – এটি
আপনি এমন একটি গ্রামে জন্মেছেন ও বড়ো হয়েছেন, যেখানে সবাই হিন্দিতে কথাবার্তা বলে। আপনিও সেই ভাষাটি কোনো স্কুলে না গিয়েই ব্যবহার করতে শুরু করেছিলেন। পরে স্কুলে গিয়ে আপনি ইংরেজি, সংস্কৃত, হিন্দি এবং উর্দু শিখলেন। এখন আপনি ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারেন। – এক্ষেত্রে আপনার প্রথম ভাষা (first language) কোনটি ?
একজন শিক্ষিকা সত্যিকারের ছাতা, বর্ষাতি, স্ক্রু-ড্রাইভার ইত্যাদির মতো কয়েকটি জিনিস ক্লাসে নিয়ে এলেন। এরপর তিনি শিক্ষার্থীদের সেই জিনিসগুলিকে দু-তিন লাইনের মধ্যে বর্ণনা করতে বললেন। – শিক্ষিকার আনা বস্তুগুলিকে পরিভাষিক অর্থে কী বলা হবে ?
ক্লাসে ‘কাল’ (tense) শেখাতে গিয়ে আপনি একই ব্যক্তির দুটি ফটো ব্যবহার করলেন – একটি 15 বছর আগের এবং অন্যটি সম্প্রতি তোলা। আপনি সেই ব্যক্তিটির বর্তমান ও অতীত চেহারা, অভ্যাস নিয়ে আলোচনার সূত্রপাত করলেন। – এখানে আপনি ব্যবহার করলেন –
কোনো ক্লাস বা শিক্ষাক্রম সম্পূর্ণ হবার মধ্যে শিক্ষার্থীদের কোন কোন জ্ঞান, দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি গড়ে ওঠা উচিত বলে বর্ণিত বিবৃতিগুলি নীচের কোনটির অন্তর্গত ?