By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Jul 2024 Paper 1 Bengali, Question 139

Topic: Pedagogy of language

Q139

একজন শিক্ষক তাঁর ক্লাসে দলগত আলাপ-আলোচনা এবং সহপাঠীদের মধ্যে পারস্পরিক মত বিনিময়ের কাজে প্রোৎসাহিত করেন। এক্ষেত্রে তিনি বানান অথবা উচ্চারণগত অশুদ্ধি সংশোধনের ব্যাপারে মাথা ঘামান না। এভাবে তিনি ক্লাসরুমে __________ পদ্ধতি অনুসরণ করছেন।

  1. (1) পরম্পরাগত (Traditional)
  2. (2) সারগ্রাহী (Eclectic)
  3. (3) সংগঠনবাদী (Structural)
  4. (4) গঠনবাদী (Constructivist)Correct answer

Solution.

CBSE answer: (4)

উত্তর: (4) গঠনবাদী (Constructivist)

  1. দলগত আলোচনা ও সহপাঠীদের মত বিনিময়ের মাধ্যমে শিশুরা নিজেরাই জ্ঞান গড়ে তোলে; এটি গঠনবাদের মূল কথা।
  2. বানান বা উচ্চারণের ভুল তখনই না ধরা মানে অর্থ ও ভাবপ্রকাশকে গুরুত্ব দেওয়া; ভুল শেখারই অংশ।

সতর্কতা: বাংলায় ‘সংগঠনবাদী’ (3) আর ‘গঠনবাদী’ (4) কাছাকাছি শোনায়; সংগঠনবাদী (Structural) পদ্ধতি নির্ভুল গঠন ও অনুশীলনে জোর দেয়।